Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হত্যাকাণ্ডের ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি

    প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

    রকেট পুনর্ব্যবহারে নতুন সাফল্য স্পেসএক্সের

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • হত্যাকাণ্ডের ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি
    • প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম
    • রকেট পুনর্ব্যবহারে নতুন সাফল্য স্পেসএক্সের
    • বয়সকে হার মানিয়ে ৯৬-এ সাত মহাদেশ ভ্রমণ
    • ডিসেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ নিয়ে আশ্বস্ত করলেন জ্বালানিমন্ত্রী
    • বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা

    দেশের আলোজুন ২০, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    নিজস্ব প্রতিবেদক

    নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নজরদারি জোরদারের কথাও বলা হয়েছে।

    শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ নির্দেশনার কথা জানান।

    আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক অবস্থান সম্পর্কে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, সরকার আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে না; বরং এটি একটি ‘মাফিয়া দল’। তাঁর ভাষ্য, আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোথাও অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গে তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার কথাও উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, দীর্ঘদিন ধরে এলাকাটি অপরাধীদের সক্রিয় বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত ছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ধারাবাহিকভাবে অভিযান ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে।

    তিনি বলেন, মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং খুব শিগগিরই এ এলাকার পরিস্থিতিতে আরও দৃশ্যমান উন্নতি আসবে। অপরাধী চক্রগুলোকে আইনের আওতায় এনে এলাকাটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

    বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে মন্তব্য করতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় সরকার দ্রুতগতিতে কাজ করছে।  বিভিন্ন খাতে সরকারের কর্মকাণ্ডের গতি ও সক্রিয়তা সাধারণ মানুষের কাছেও স্পষ্ট হয়ে উঠেছে।

    সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়ে তিনি জানান, ইন্টারপোলের মাধ্যমে সমন্বিত উদ্যোগ গ্রহণের ফলেই দুবাইয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি নথিপত্র ইতোমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে।

    সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা জানান তিনি। তবে প্রত্যর্পণ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত কোনো সময়সূচি উল্লেখ করা হয়নি।

    পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, একসময় জনমনে পুলিশকে ঘিরে নিষ্ক্রিয়তার ধারণা তৈরি হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সেই আস্থা পুনরুদ্ধারে সক্ষম হয়েছেন।

    তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে যেসব সদস্য বিশেষ অবদান রেখেছেন, তাদের কাজের স্বীকৃতি দিতেই এ পুরস্কার প্রদান করা হচ্ছে। সরকারের প্রত্যাশা, এই স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে এবং দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    বাংলাদেশ

    ডিসেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ নিয়ে আশ্বস্ত করলেন জ্বালানিমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    বাংলাদেশ

    যেকোনো জাতির চেয়ে বাংলার সন্তানরা বেশি সাহসী: স্পিকার

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    বাংলাদেশ

    বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    বাংলাদেশ

    সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬
    রাজনীতি

    প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে আনতে হবে: রিজভী

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬
    বাংলাদেশ

    খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬
    বাংলাদেশ

    সচেতনতা বাড়ালে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬
    বাংলাদেশ

    আগামী মাসেই পর্যটন মহাপরিকল্পনার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    ভেজাল পণ্য উৎপাদক ও বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা : ডিসি

    মার্চ ১৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন