Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী

৫৫ বছরে ‘কনসার্ট ফর বাংলাদেশ’, ‘দ্য লিগ্যাসি’র সুরে শ্রদ্ধা

বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে কেন্দ্রীয় ব্যাংক

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী
  • ৫৫ বছরে ‘কনসার্ট ফর বাংলাদেশ’, ‘দ্য লিগ্যাসি’র সুরে শ্রদ্ধা
  • বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে কেন্দ্রীয় ব্যাংক
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই: জয়সোয়াল
  • জেলের জালে উঠল পুলিশের লুট হওয়া শটগান
  • বাংলাদেশের অবস্থান সবসময় বিশ্বশান্তির পক্ষে: প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Wednesday, August 5, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বন্দর

বন্দরে আজমেরী ওসমানের সহযোগী অনিক গ্রেপ্তার

দেশের আলোApril 14, 2026
Facebook Twitter Email WhatsApp Threads
আজমেরী ওসমান ও তার অন্যতম সহযোগী অনিক সরদার

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জের বন্দরে একাধিক মামলার পলাতক আসামি এবং আলোচিত আজমেরী ওসমানের অন্যতম সহযোগী অনিক সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করেছে বন্দর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তারকৃত অনিক সরদার দীর্ঘ দিন ধরে ঘারমোড়া ও আশপাশের এলাকায় আজমেরী ওসমানের নাম ভাঙিয়ে সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে বন্দরে চাঞ্চল্যকর ‘ক্যাপ রোমান’ হত্যা মামলাসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। এছাড়া শীতলক্ষ্যা নদীতে অবৈধ তেল ব্যবসা ও তেল চুরির সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নৌ-ডাকাত দলের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।

কলাগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘারমোড়া এলাকায় প্রভাব বিস্তার করে অনিক ও তার বাহিনী বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। বিশেষ করে নদীপথে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় তার নাম উঠে এসেছে। দীর্ঘ দিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ ভোরে তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে কবজায় নিতে সক্ষম হয়।

এদিকে, দুর্ধর্ষ এই সন্ত্রাসী গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বন্দর উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানান, অনিক সরদারের বিরুদ্ধে থাকা আগের মামলাগুলোর পাশাপাশি নতুন কোনো অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।ৃ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

মাদক বিক্রিতে বাধা, বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

By দেশের আলোJuly 20, 2026
নারায়ণগঞ্জ

বিশ্বকাপ দেখে ঘুম, সকালে হাত বাঁধা মরদেহ উদ্ধার

By দেশের আলোJuly 7, 2026
নারায়ণগঞ্জ

বন্দরে ডিউটিরত দুই আনসার সদস্যের আগ্নেয়াস্ত্র লুট

By দেশের আলোJuly 2, 2026
নারায়ণগঞ্জ

বন্দরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

By দেশের আলোJune 28, 2026
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে গলায় নল ঢুকিয়ে ছাগল হত্যা, গ্রেপ্তার ২

By দেশের আলোJune 28, 2026
বন্দর

বন্দরে জিম্মি যুবক উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

By দেশের আলোJune 17, 2026
নারায়ণগঞ্জ

বন্দরে যুবকের মৃত্যু, থানা ঘেরাও

By দেশের আলোJune 7, 2026
বন্দর

বন্দরে বসছে ৯টি পাম্প, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসিক প্রশাসক

By দেশের আলোApril 8, 2026
বন্দর

বন্দরে পানির সংকট, প্রশাসক সাখাওয়াতের দৃষ্টি আকর্ষণ

By দেশের আলোApril 3, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

অধ্যাদেশ চাপে সংসদে দুই বেলা অধিবেশন

By দেশের আলোApril 7, 2026

ঐক্যবদ্ধ অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৮৩ লাখ

ভূমি সেবাকে জনবান্ধব করার তাগিদ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

বিচারপতি খায়রুল হকের মুক্তির পথ খুলল

March 11, 2026

অনলাইন ক্লাস : আগামী মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

April 5, 2026

লুটপাটে ধ্বংসের মুখে অর্থনীতি, শিল্প প্রবৃদ্ধি তলানিতে: অর্থমন্ত্রী

April 10, 2026

নির্বিঘ্ন ঈদযাত্রায় সরকারের ব্যাপক কর্মপরিকল্পনা ও কড়াকড়ি

May 12, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন