Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বন্দরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে গলায় নল ঢুকিয়ে ছাগল হত্যা, গ্রেপ্তার ২

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে কাল প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ উদ্বোধন

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বন্দরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে গলায় নল ঢুকিয়ে ছাগল হত্যা, গ্রেপ্তার ২
  • দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে কাল প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ উদ্বোধন
  • বিশ্বব্যাংক থেকে ১১০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ
  • মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থই বড় ছিল: প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, জুন ২৯, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

বন্দরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

দেশের আলোজুন ২৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নারায়ণগঞ্জের বন্দরে ১৩ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সজীব নামের এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করে। গ্রেপ্তারকৃত সজীব বন্দর থানার ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ বাগবাড়ী এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া এবং পেশায় রিকশাচালক বলে জানা গেছে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

গত বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টায় ২৩ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ কবিলের মোড় এলাকার একটি নির্জন স্থানে এই ধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে শুক্রবার (২৬ জুন) সজীবকে আসামি করে মামলা দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায় এবং শনিবার (২৭ জুন) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ওইদিন বিকেলে কিশোরী নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় হাঁটাহাঁটি করার সময় রিকশাচালক সজীবের সাথে তার দেখা হয়। এ সময় সজীব মেয়েটিকে বাড়িতে নামিয়ে দেওয়ার কথা বলে কৌশলে তার রিকশায় তুলে নেয়। মেয়েটি সরল বিশ্বাসে রিকশায় উঠলে সজীব তাকে সাবদী এলাকায় ঘুরিয়ে আনার কথা বলে বিভিন্ন স্থানে নিয়ে যায়।

পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে রিকশাচালক সজীব কিশোরীকে নিয়ে ২৩ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ কবিলের মোড় এলাকার একটি নির্জন কলাগাছ তলায় পৌঁছায়। সেখানে কোনো লোক না থাকার সুযোগে সে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে সজীব ভুক্তভোগী কিশোরীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।

এই সময় ওই কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং রিকশাচালক সজীবকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয়রা বন্দর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরীর বাবার করা মামলায় সজীবকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে যথাযথভাবে আদালতে পাঠানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে গলায় নল ঢুকিয়ে ছাগল হত্যা, গ্রেপ্তার ২

By দেশের আলোজুন ২৮, ২০২৬
বাংলাদেশ

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে কাল প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ উদ্বোধন

By দেশের আলোজুন ২৮, ২০২৬
অর্থনীতি

বিশ্বব্যাংক থেকে ১১০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

By দেশের আলোজুন ২৮, ২০২৬
বাংলাদেশ

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ২৮, ২০২৬
বাংলাদেশ

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থই বড় ছিল: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ২৮, ২০২৬
খেলা

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন চমক

By দেশের আলোজুন ২৮, ২০২৬
বাংলাদেশ

সারা দেশে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু

By দেশের আলোজুন ২৮, ২০২৬
স্বাস্থ্য

সব প্রতিবন্ধী শিশুর স্বাস্থ্যসেবায় প্রকল্প চূড়ান্ত

By দেশের আলোজুন ২৭, ২০২৬
বিশ্ব

ইউরোপের তাপপ্রবাহে বাড়ছে এশিয়ার এসি বিক্রি

By দেশের আলোজুন ২৭, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

ঈদের দিনে ইসরাইলি হামলায় নিহত ৩১

By দেশের আলোমে ২৭, ২০২৬

ফতুল্লায় ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

স্বাস্থ্যমন্ত্রীর আল্টিমেটাম শেষে ভিক্টোরিয়ায় জেলা প্রশাসনের অভিযান

ফেসবুক ও মেটা সেবা স্বাভাবিকের পথে

বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান হলেন মাসুদুজ্জামান

Demo
আলোচিত

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

জুন ২৪, ২০২৬৭ Views

আনিসুল ইসলাম সানির জন্মদিন উদযাপিত

জুন ২০, ২০২৬৫ Views

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

জুন ১১, ২০২৬৫ Views

আজ ও আগামীকাল খোলা থাকবে ব্যাংক

মে ২৩, ২০২৬৫ Views

সংসদ ভবন এলাকায় মিছিল ও সমাবেশ নিষিদ্ধ

জুন ৫, ২০২৬৪ Views

নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী

মে ২৯, ২০২৬৪ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন