Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর-ট্রাভিস

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির
  • বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর-ট্রাভিস
  • ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
  • বর্জ্য বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা
  • বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

কঠোর অবস্থানে নাসিক প্রশাসক, ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

দেশের আলোএপ্রিল ৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
বক্তব্য রাখছেন নাসিক প্রশাসক।
নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জের অসহনীয় যানজট ও ফুটপাত দখলের সমস্যার স্থায়ী সমাধানে এবার কঠোর অবস্থানে যাচ্ছে সিটি কর্পোরেশন (নাসিক)। আগামী ১৩ এপ্রিল থেকে শহরজুড়ে বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে নাসিক ভবনে স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান। সভার শুরুতে প্রশাসক স্পষ্ট করে বলেন, জনভোগান্তি নিরসনে কোনো ধরনের আপস করা হবে না। চাষাড়া শহীদ মিনার এলাকা থেকে এই অভিযান শুরু হয়ে ধারাবাহিকভাবে পুরো শহরে পরিচালিত হবে।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, অতীতে সমন্বয়ের অভাব থাকায় উচ্ছেদ অভিযানগুলো দীর্ঘস্থায়ী সুফল বয়ে আনেনি। তবে এবার জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে শহরের প্রধান বাণিজ্যিক সড়ক ‘বিবি রোড’ কোনো অবস্থাতেই হকারদের দখলে থাকতে দেওয়া হবে না।

হকারদের পুনর্বাসন প্রসঙ্গে প্রশাসক জানান, প্রকৃত হকারদের তালিকা করে তাদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হবে। এতে একদিকে যেমন ফুটপাত সচল হবে, অন্যদিকে হকারদের জীবনজীবিকাও সুরক্ষিত থাকবে।

যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই সভায়। প্রশাসক জানান, শহরের অভ্যন্তরে চলাচলকারী অটোরিকশার জন্য ভিন্ন রঙের ‘ডিজিটাল নম্বর প্লেট’ চালু করা হবে। এর ফলে শহরের বাইরে থেকে আসা অবৈধ অটো বা সিএনজি শনাক্ত করা সহজ হবে এবং সেগুলোর প্রবেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে।

সভায় নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলমসহ বিকেএমইএ, চেম্বার অব কমার্স, জেলা দোকান মালিক সমিতি এবং হোসিয়ারি সমিতির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নেতারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শহরকে যানজটমুক্ত করতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বিনোদন

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর-ট্রাভিস

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বাংলাদেশ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বিশ্ব

এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
স্বাস্থ্য

বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
অর্থনীতি

আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
বাংলাদেশ

স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
বিশ্ব

বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম

By দেশের আলোজুলাই ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

তিন থানার ওসি বদলি ও পদায়ন

By দেশের আলোএপ্রিল ৮, ২০২৬

আ’লীগের কার্যালয় এখন মাদকের আস্তানা

সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রেফতার

বন্দরে বাল্কহেড-নৌযান সংঘর্ষে নৌ পুলিশের মৃত্যু

জিয়াউর রহমান স্মরনে জেলা পরিষদের সপ্তাহব্যাপী কর্মসূচি

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

জুলাই সনদ বিষয়ে সংসদে মুলতবি প্রস্তাব

মার্চ ৩০, ২০২৬

দেড় যুগ পর বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা 

এপ্রিল ৬, ২০২৬

কৃষি খাতে ডিজিটাল বিপ্লব, কৃষক কার্ডে থাকবে যেসব সুবিধা

এপ্রিল ১৩, ২০২৬

মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা

মে ১৫, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন