Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির

বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন

সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির
  • বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন
  • সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
  • তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী
  • বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক
  • জাতিসংঘে মোদি নন, ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক

উদ্ধারে যাচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের দল
দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
নারায়ণগঞ্জে লোকালয়ে বিশাল কুমির আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জের বন্দরের তিনগাঁও গ্রামে লোকালয়ের ভেতর বিশাল আকৃতির একটি কুমির দেখা গেছে। রোববার রাতে গ্রামের রাস্তা ও আশপাশের এলাকায় কুমিরটির বিচরণ দেখতে পান স্থানীয়রা। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) কুমিরটি উদ্ধারে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা পুনরায় ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে। বর্তমানে কুমিরটি গ্রামের পাশের একটি পুকুরে ঘাপটি মেরে রয়েছে। স্থানীয়দের পুকুরে নামতে নিষেধ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে কয়েকজন বাসিন্দা গ্রামের রাস্তা ও আশপাশে বিশাল আকৃতির কুমিরটি ঘুরে বেড়াতে দেখেন। মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেন।

তিনগাঁও গ্রামের প্রায় তিন কিলোমিটার পূর্বে ব্রহ্মপুত্র নদ এবং পাঁচ কিলোমিটার পশ্চিমে শীতলক্ষ্যা নদী রয়েছে। তবে সাধারণত এসব নদ-নদীতে কুমির দেখা যায় না। লোকালয়ের মাঝখানে কুমিরটি কীভাবে এলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার জানান, মুছাপুর ইউনিয়নের তিনগাঁও এলাকায় লোকালয়ে কুমির দেখা যাওয়ার খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়। পরে বিষয়টি ঢাকার বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের জানানো হয়।

রোববার বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শক আবদুল্লাহ আস সাদিকের নেতৃত্বে একটি দল কুমিরটি উদ্ধারের চেষ্টা করে। তবে সারা দিন খোঁজ করেও কুমিরটির সন্ধান না পাওয়ায় তারা ঢাকায় ফিরে যান। পরে রোববার রাতে আবারও কুমিরটি লোকালয়ে চলে আসে।

ইউএনও শিবানী সরকার বলেন, বন্দরে সাম্প্রতিক সময়ে কোনো বন্যা হয়নি। কুমিরটি কীভাবে বা কোথা থেকে এসেছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে কিছুদিন আগে বন্দরের সাবদি এলাকায় ব্রহ্মপুত্র নদে কয়েকটি কুমির দেখা গিয়েছিল। সেগুলোর কোনো একটি খাল বা অন্য কোনো পথে তিনগাঁও এলাকায় চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শক আবদুল্লাহ আস সাদিক জানান, রোববার সারা দিন কুমিরটিকে খুঁজে বের করার চেষ্টা করা হলেও পুকুরের পানিতে ডুবে থাকায় সেটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। কুমিরটি দেখা গেলে জাল দিয়ে আটকে রাখার জন্য স্থানীয়দের বলা হয়েছে। সোমবার উদ্ধারকারী দল আবারও ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধারের চেষ্টা করবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন একনেকে পাস

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
বাংলাদেশ

কথায় নয়, কাজে বিশ্বাসী : এসপি হাবিবুর রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
নারায়ণগঞ্জ

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

By দেশের আলোসেপ্টেম্বর ১৭, ২০২৬
নারায়ণগঞ্জ

গার্মেন্ট কর্মকর্তা শুভ্র হত্যায় ৭ আসামির যাবজ্জীবন

By দেশের আলোসেপ্টেম্বর ১৩, ২০২৬
নারায়ণগঞ্জ

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
নারায়ণগঞ্জ

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে সওজের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার যাবজ্জীবন

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
নারায়ণগঞ্জ

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে গুলিবর্ষণ, যুবদলকর্মীকে কুপিয়ে জখম

By দেশের আলোসেপ্টেম্বর ৬, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন ৮ জুন

জুন ২, ২০২৬

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরে বহুমাত্রিক সমঝোতার আভাস

জুন ৬, ২০২৬

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

জুন ১০, ২০২৬

শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা, ৪ তরুণের স্বীকারোক্তি

জুন ১৭, ২০২৬

নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায়: মন্ত্রী

জুন ৩০, ২০২৬

আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি : সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন

জুলাই ১৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন