Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র

প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন
  • ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র
  • প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত
  • সারের সংকট নেই, মজুত পর্যাপ্ত : তথ্য উপদেষ্টা
  • ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক খুন
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

বিদেশি ঋণছাড়ে শীর্ষে বিশ্বব্যাংক ও রাশিয়া

দেশের আলোনভেম্বর ২, ২০২৫
Facebook Twitter Email WhatsApp Threads

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বিদেশি ঋণ ছাড়ের তালিকায় শীর্ষে রয়েছে বিশ্বব্যাংক ও রাশিয়া। এই সময়ে সর্বাধিক ঋণ দিয়েছে বিশ্বব্যাংক, যার পরিমাণ ৩২ কোটি ২২ লাখ ডলার। এর ঠিক পরেই রয়েছে রাশিয়া, দিয়েছে ৩১ কোটি ৫৩ লাখ ডলার। রাশিয়ার এই অর্থ মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য দেওয়া হয়েছে। অন্যদিকে, চীন গত তিন মাসে কোনো ঋণ ছাড় করেনি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) গত বৃহস্পতিবার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের বিদেশি ঋণ পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঋণ ছাড়ের পাশাপাশি ঋণ পরিশোধ ও প্রতিশ্রুতির পরিমাণও বেড়েছে।

ঋণ ছাড়ের পরিমাণে তৃতীয় স্থানে রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), সংস্থাটি দিয়েছে ১৮ কোটি ৭৭ লাখ ডলার। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে জাপান (৪ কোটি ডলার) এবং ভারত (৬ কোটি ডলার)।

ইআরডির হিসাব বলছে, জুলাই-সেপ্টেম্বর সময়ে উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশগুলো বাংলাদেশকে মোট প্রায় ১১৫ কোটি ডলার ঋণ দিয়েছে। অন্যদিকে একই সময়ে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে প্রায় ১২৮ কোটি ডলার।

ঋণ পরিশোধের এই চাপও বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পরিশোধিত মোট ১২৮ কোটি ডলারের মধ্যে প্রায় ৮২ কোটি ডলার আসল এবং ৪৬ কোটি ডলারের বেশি সুদ বাবদ পরিশোধ করা হয়েছে। আগের বছরের একই সময়ে সরকারকে বিদেশি ঋণের সুদ ও আসল বাবদ দিতে হয়েছিল প্রায় ১১২ কোটি ডলার।

একই সময়ে নতুন ঋণের প্রতিশ্রুতি এসেছে ৯১ কোটি ডলারের, যা আগের বছরের তুলনায় কিছুটা কম। বিশ্লেষকদের মতে, নতুন ঋণ চুক্তি কমলেও পরিশোধের চাপ বাড়তে থাকায় বৈদেশিক ঋণ ব্যবস্থাপনায় সতর্ক হতে হবে বাংলাদেশকে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরাতে আসছে নতুন স্কিম

By দেশের আলোআগস্ট ২৪, ২০২৬
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বেড়ে ছাড়াল ১১০ কোটি টাকা

By দেশের আলোআগস্ট ২৩, ২০২৬
অর্থনীতি

ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার

By দেশের আলোআগস্ট ২২, ২০২৬
অর্থনীতি

তিন সংস্থা একীভূত হয়ে গঠিত হলো ‘ইনভেস্ট বাংলাদেশ’

By দেশের আলোআগস্ট ২১, ২০২৬
অর্থনীতি

নতুন পে স্কেলে সরকারি চাকুরিজীবীদের বেতন কবে, যা জানা গেল

By দেশের আলোআগস্ট ২০, ২০২৬
অর্থনীতি

বিদেশিদের জন্য ব্যাংক হিসাব খোলায় নতুন নিয়ম

By দেশের আলোআগস্ট ১৯, ২০২৬
অর্থনীতি

এনবিআর ভেঙে হচ্ছে দুটি পৃথক প্রতিষ্ঠান: অর্থমন্ত্রী

By দেশের আলোআগস্ট ১৮, ২০২৬
অর্থনীতি

পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন

By দেশের আলোআগস্ট ১৭, ২০২৬
অর্থনীতি

নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রিসভায়

By দেশের আলোআগস্ট ১৫, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

জাতিসংঘের মহাসচিব পদে এসপিনোসার প্রচারণা শুরু

By দেশের আলোমে ১৪, ২০২৬

ফের ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজার

পানামা খালে নতুন বিধিনিষেধ, কমছে জাহাজ চলাচল

সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

না’গঞ্জ ক্লাবের সভাপতি সোলায়মানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Demo
আলোচিত

সীমান্তের বাইরে বন্ধু আছে, প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী

জুন ৫, ২০২৬

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

প্রতিহিংসা নয়, দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১৬, ২০২৬

এবারের বাজেট বাস্তবমুখী ও স্বস্তির: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

জুলাই ১২, ২০২৬

সিএনজি ও রিকশা পেলেন জুলাইযোদ্ধারা

আগস্ট ৮, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন