Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির

বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন

সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির
  • বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন
  • সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
  • তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী
  • বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক
  • জাতিসংঘে মোদি নন, ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
রাজনীতি

হাদি হত্যা বিচার: সরকারকে সাত দিনের আলটিমেটাম

দেশের আলোজুন ৫, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
হাদী হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিলের ছবি।

নিজস্ব প্রতিবেদক

আলোচিত শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত, পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি এ ঘটনায় সম্ভাব্য আন্তর্জাতিক যোগসূত্র, বিশেষ করে ভারতের সংশ্লিষ্টতা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছে।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ ওসমান হাদির সমাধিস্থলের সামনের সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি অভিযোগ করেন, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের তিন মাস পার করলেও ওসমান হাদি হত্যার বিচার নিয়ে এখনো কোনো সুস্পষ্ট কর্মপরিকল্পনা বা সময়সূচি জনসম্মুখে তুলে ধরতে পারেনি।

আবদুল্লাহ আল জাবের বলেন, সরকার বারবার হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান থাকার কথা বলছে। তবে সেই প্রক্রিয়ার বর্তমান অবস্থা, অগ্রগতি কিংবা সম্ভাব্য সময়সীমা সম্পর্কে জনগণকে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে জনমনে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি জানান, আগামী সাত দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে দুটি বিষয়ে পরিষ্কার অবস্থান জানতে চায় ইনকিলাব মঞ্চ। প্রথমত, হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের অধীনে তদন্তের যে আলোচনা ছিল, সে বিষয়ে কী অগ্রগতি হয়েছে তা সরকারকে জানাতে হবে। জাতিসংঘ তদন্তে সম্মতি দিয়েছে কি না, কিংবা কোনো কারণে তা এগোয়নি—এ বিষয়ে সরকারকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিতে হবে।

দ্বিতীয়ত, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই বক্তব্যে হত্যাকাণ্ডের সম্ভাব্য আন্তর্জাতিক যোগসূত্রের ইঙ্গিত রয়েছে বলে তারা মনে করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে হলে সরকারকে পুরো প্রক্রিয়ার ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে এবং তদন্ত ও বিচারসংক্রান্ত কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।

সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী শুক্রবারের মধ্যে সরকার যদি হত্যাকাণ্ডের বিচার, আসামিদের অবস্থান বা প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কে নির্দিষ্ট তথ্য এবং সময়সীমা প্রকাশ না করে, তাহলে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করে আবদুল্লাহ আল জাবের বলেন, বিদেশি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্যকে সরাসরি গ্রহণ বা প্রত্যাখ্যানের আগে তার সত্যতা যাচাই করা রাষ্ট্রের দায়িত্ব। সংশ্লিষ্ট বক্তব্যের বিষয়ে অনুসন্ধান চালিয়ে প্রকৃত তথ্য উদঘাটনের উদ্যোগ নেওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ আর নতুন কোনো দাবি বা আলটিমেটাম দিতে চায় না। এখন সরকারের দায়িত্ব হলো বিচার প্রক্রিয়ার রূপরেখা, অগ্রগতি এবং সময়সীমা স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরা।

সংগঠনটির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
অর্থনীতি

সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
অর্থনীতি

তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
রাজনীতি

নৈরাজ্য রুখতে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
রাজনীতি

জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন ৮ জুন

জুন ২, ২০২৬

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরে বহুমাত্রিক সমঝোতার আভাস

জুন ৬, ২০২৬

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

জুন ১০, ২০২৬

শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা, ৪ তরুণের স্বীকারোক্তি

জুন ১৭, ২০২৬

নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায়: মন্ত্রী

জুন ৩০, ২০২৬

আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি : সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন

জুলাই ১৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন