Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী
  • দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট
  • কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব
  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, খুলছে হরমুজ প্রণালি
  • দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬
  • বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

আনসার-ভিডিপির ৬০ লাখ সদস্য নতুন বাংলাদেশের শক্তি: প্রধানমন্ত্রী

জাতীয় সমাবেশ উপলক্ষে বাণীতে উন্নয়ন ও নিরাপত্তায় ভূমিকার প্রশংসা
দেশের আলোমে ২০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি।

নিজস্ব প্রতিবেদক

দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের হাত ধরেই দেশের প্রতিটি গ্রাম আগামী দিনে আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২০ মে) বাংলাদেশ আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং তৃণমূল সদস্যদের অভিনন্দন জানান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৬৭০ জন শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী বলেন, বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনে এই বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের সাহস ও নিষ্ঠা নতুন বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম বড় শক্তি।

বাণীতে তিনি দেশের বিভিন্ন সংকট ও জাতীয় প্রয়োজনে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। বিশেষভাবে উল্লেখ করে বলেন, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাহিনীর সদস্যরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করেছে।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর বাংলাদেশ নতুনভাবে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে। এই প্রক্রিয়ায় আনসার-ভিডিপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বাহিনীর ঐতিহাসিক ভিত্তির কথা স্মরণ করে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন ও গণপ্রতিরক্ষা ভাবনার ওপর ভিত্তি করেই এই বাহিনীর বিকাশ হয়েছে। গ্রাম ও শহরের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক উন্নয়নেও আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরও বলেন, বৃক্ষরোপণ, কৃষি উন্নয়ন, পানি ব্যবস্থাপনা, খাল খনন, বন্যা নিয়ন্ত্রণ এবং দুর্যোগকালীন খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের মতো জনকল্যাণমূলক কাজে বাহিনীর বিস্তৃত নেটওয়ার্ক ভবিষ্যতে আরও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।

অর্থনৈতিক ও শিল্প খাতের নিরাপত্তায় আনসার বাহিনীর ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ শিল্পকারখানা, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় অঙ্গীভূত ৫২ হাজারের বেশি সদস্য নিরলসভাবে কাজ করছেন।

যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, কারিগরি প্রশিক্ষণ ও স্বনির্ভরতার মাধ্যমে আনসার-ভিডিপি যে মানবসম্পদ উন্নয়ন মডেল তৈরি করেছে, তা দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই বাহিনী আরও শক্তিশালী হয়ে একটি উৎপাদনমুখী, নিরাপদ ও উন্নয়নশীল বাংলাদেশ গঠনে কার্যকর সহায়তা প্রদান করবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বাংলাদেশ

বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বাংলাদেশ

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

By দেশের আলোজুন ১৫, ২০২৬
নারায়ণগঞ্জ

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বাংলাদেশ

বেটার বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১৪, ২০২৬
বাংলাদেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

রাজনৈতিক নিয়োগ বন্ধের ঘোষণা অর্থমন্ত্রীর

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার শীর্ষ বিনিয়োগ গন্তব্য হবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৩, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

By দেশের আলোজুন ১০, ২০২৬

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

নগরীতে গোয়েন্দা নজরদারি জোরদারের আহবান

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৯ Views

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

জুন ১৪, ২০২৬১২ Views

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬১১ Views

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬১১ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১১ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৯ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন