Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
খেলা

আবেগঘন বিদায়ে আর্জেন্টিনা জাতীয় দল ছাড়লেন মেসি

দেশের আলোঅক্টোবর ৭, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়

স্পোর্টস ডেস্ক

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে শেষ ম্যাচে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে ৩-০ ব্যবধানের জয় দিয়ে জাতীয় দলকে বিদায় জানালেন ৩৯ বছর বয়সী এই তারকা।

মঙ্গলবার (৬ অক্টোবর) ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে অনুষ্ঠিত ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ। ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আন্তর্জাতিক গোলসংখ্যা ১২৬-এ নিয়ে যান তিনি। এর আগে নিকোলাস ওতামেন্দির প্রথম গোল এবং নিকো পাজের দ্বিতীয় গোলেও অবদান রাখেন মেসি।

তবে ম্যাচের ফলাফলের চেয়ে বিদায়ের আবেগই ছিল বড়। ম্যাচের আগে অনুশীলনকেন্দ্র থেকে স্টেডিয়ামে যাওয়ার পথে মেসিকে চোখের পানি মুছতে দেখা যায়। মনুমেন্টাল স্টেডিয়ামে পৌঁছানোর পর সতীর্থ, প্রতিপক্ষ ও দর্শকদের ভালোবাসায় সিক্ত হন তিনি।

ম্যাচের আগে মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সির আদলে বিশাল একটি জার্সি প্রদর্শন করা হয়, যাতে লেখা ছিল ‘Gracias’—অর্থাৎ ধন্যবাদ। বেনিনের অধিনায়কও ম্যাচ শুরুর আগে মেসিকে উপহার ও চিঠি দিয়ে সম্মান জানান।

ম্যাচ শেষে আবেগাপ্লুত মেসি বলেন, জাতীয় দলের জার্সি দুই দশকেরও বেশি সময় পরতে পারা তার জন্য বিশাল গর্বের বিষয়। আর্জেন্টিনার হয়ে আর মাঠে নামতে না পারাটা তার জন্য কষ্টের হলেও তিনি সারা জীবন জাতীয় দলের হয়ে খেলতে চেয়েছেন বলে জানান।

মেসি বলেন, আর্জেন্টিনার হয়ে খেলা একজন মানুষের জীবনে ঘটতে পারে এমন সবচেয়ে সুন্দর বিষয়গুলোর একটি। তবে এখন বিদায় নেওয়ার সময় এসেছে বলেও জানান তিনি।

ম্যাচ শেষে সতীর্থ ও প্রতিপক্ষরা মেসিকে ঘিরে ধরেন। এরপর মনুমেন্টাল স্টেডিয়ামের আকাশে শুরু হয় ড্রোন শো। আর্জেন্টাইন সংগীতশিল্পী সোলোদাদ পাস্তোরুত্তিও মেসিকে সম্মান জানিয়ে পরিবেশনায় অংশ নেন।

আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচকে ঘিরে দেশজুড়ে ছিল আবেগঘন আয়োজন। তার শহর রোসারিওর ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালে বিশাল ১০ নম্বর জার্সি মেলে ধরে লেখা হয় ‘Gracias’ (ধন্যবাদ)। স্টেডিয়ামে যাওয়ার পথে হাজারো সমর্থকও তাকে শেষবারের মতো শুভেচ্ছা জানান।

এর আগে মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ নেইমারও তাকে শ্রদ্ধা জানান। তিনি বলেন, শুধু আর্জেন্টিনা নয়, ফুটবলের জন্য মেসি যা করেছেন তার জন্য পুরো বিশ্বেরই তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।

আন্তর্জাতিক ফুটবলে মেসির বিদায় এসেছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যগুলোর কয়েক বছর পর। তার নেতৃত্বে আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের বিশ্বকাপ জেতে। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে তার উত্তরাধিকার আরও উজ্জ্বল হয়ে ওঠে।

আর্জেন্টিনার হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল করে দেশের সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ড নিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি। তবে ক্লাব ফুটবলে তার ক্যারিয়ার এখনো শেষ হয়নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

খেলা

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

By zamanঅক্টোবর ১২, ২০২৬
খেলা

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
খেলা

নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার আশাবাদ যুব প্রতিমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
খেলা

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ৮, ২০২৬
খেলা

যুবসমাজকে স্বাবলম্বী করতে দেশজুড়ে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ

By দেশের আলোঅক্টোবর ১, ২০২৬
খেলা

অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করল বাংলাদেশ

By দেশের আলোসেপ্টেম্বর ৩০, ২০২৬
খেলা

ক্রিকেটের তথ্য কাজে লাগিয়ে আয় বাড়াতে চায় আইসিসি

By দেশের আলোসেপ্টেম্বর ২৮, ২০২৬
খেলা

যুক্তরাষ্ট্রের জার্সিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

By দেশের আলোসেপ্টেম্বর ২৭, ২০২৬
খেলা

এক হাজার গোলের টার্গেট রোনালদোর

By দেশের আলোসেপ্টেম্বর ২৪, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন