Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা

বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল

আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা
  • বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল
  • আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো
  • স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম
  • শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, জুলাই ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

এবারের বাজেট বাস্তবমুখী ও স্বস্তির: প্রধানমন্ত্রী

দেশের আলোজুন ২৯, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

সকল শ্রেণি-পেশার মানুষের জন্য স্বস্তিদায়ক ও বাস্তবমুখী বাজেট উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবসম্মত, যা দেশের মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে ৬১টি পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে, যার ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তাঁর দাবি, দেশের ইতিহাসে এবারই প্রথম বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের দামে উল্লেখযোগ্য কোনো ঊর্ধ্বগতি দেখা যায়নি।

তিনি প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে উল্লেখ করে বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং অর্থনৈতিক চাপ কিছুটা হলেও লাঘব করাই সরকারের প্রধান লক্ষ্য।

দেশের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার বিদ্যমান সংকটকে অস্বীকার করতে চায় না, আবার সংকটকে অজুহাত হিসেবেও ব্যবহার করতে চায় না। তিনি বলেন, অতীতে অর্থ পাচারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি হয়েছিল, তবে বর্তমানে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে এবং সরকার ভবিষ্যতের দিকে তাকিয়ে এগিয়ে যেতে চায়।

সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, জনগণ অতীত নয়, ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং উন্নয়নের রূপরেখা দেখতে চায়।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের ভোট ও সমর্থনের কারণেই সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করার সুযোগ পেয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের নেওয়া বিপুল বৈদেশিক ঋণের বোঝা আগামী বহু বছর দেশের মানুষকে বহন করতে হবে।

ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ঋণনির্ভর নয়, বরং উৎপাদন ও বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার। একই সঙ্গে এমন একটি পরিবেশ তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন, যেখানে দেশের তরুণরা নিজেরাই নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
স্বাস্থ্য

বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
অর্থনীতি

আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
বাংলাদেশ

স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
বিশ্ব

বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
অর্থনীতি

শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
রাজনীতি

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

পরীক্ষার খাতা নিয়ে বিরোধে সহপাঠীকে হত্যাচেষ্টা

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

By দেশের আলোজুলাই ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

গণভোটের রায় অমান্য করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

By দেশের আলোএপ্রিল ৯, ২০২৬

শীতলক্ষ্যায় ভাসমান লাশ

সোনারগাঁয়ের সাবেক এমপি বাহাউল হক আর নেই

পুলিশের হাতকড়াসহ ছিনতাইকৃত যুবদলের সেই নেতা গ্রেফতার

এনায়েতনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন হাফেজ

Demo
আলোচিত

হাসপাতালে ভর্তি মুজাহিদুল ইসলাম সেলিম

জুন ৮, ২০২৬

বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

ইবোলা ভাইরাসে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা

মে ১৭, ২০২৬

পাকিস্তানে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন