Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচন

বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচন
  • বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী
  • আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
  • ধর্ষণ ও নারী নির্যাতনমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার রিজভীর
  • ভেনিস উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা
  • রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

দেশের আলোজুন ১৩, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থনই বিএনপির সবচেয়ে বড় শক্তি। তাই জীবন থাকা পর্যন্ত দেশের মানুষ ও দেশের উন্নয়নের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

শনিবার (১৩ জুন) সকালে পাতলী খালের পাড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, “জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে, ততক্ষণ এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে যাব।”

বিএনপি জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, “বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আর বিএনপি সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়।”

সম্প্রতি ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানোর ফলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ পড়বে না।

“খবরের কাগজে দেখলাম, বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত কোনো পণ্যের দাম বাড়েনি। চাল, ডাল, তেল, নুনসহ ৬০টি প্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে। উদ্দেশ্য একটাই, দেশের মানুষ যেন ভালো থাকতে পারে,” বলেন তিনি।

বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে তারেক রহমান বলেন, “যে বাজেটে কর কমানো হয়, সেই বাজেটও তারা মানে না। যে বাজেটে মদের দাম বাড়ানো হয়, সিগারেটের দাম বাড়ানো হয়, সেটাও তাদের পছন্দ নয়। তাহলে তাদের উদ্দেশ্য কী, সেটি দেশের মানুষ বুঝতে পারছে।”

তার অভিযোগ, বিরোধী দলের লক্ষ্য জনগণের পাশে দাঁড়ানো নয়, বরং দেশে অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টি করা।

সমাবেশে বক্তব্যের শুরুতে পাতলী খাল পুনঃখনন প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রায় ৫০ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন। পুনঃখননের ফলে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবে এবং সাড়ে আট হাজার কৃষক সরাসরি সুবিধা পাবেন।

“এ কারণেই আমরা আগামী পাঁচ বছরে ২৩ হাজার খাল পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করেছি,” বলেন তিনি।

কৃষির পাশাপাশি শিল্প ও বাণিজ্যের বিকাশের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টির জন্য উৎপাদন ও শিল্পায়নের বিকল্প নেই। এ লক্ষ্যে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে আমদানিনির্ভর কিছু পণ্যের ওপর কর বাড়ানো হয়েছে।

“যেসব পণ্য দেশে উৎপাদিত হয়, একই পণ্য বিদেশ থেকে আমদানি হলে তার ওপর বেশি কর আরোপ করা হয়েছে। যাতে দেশীয় শিল্প-কারখানা টিকে থাকতে পারে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়,” বলেন তিনি।

দেশের মালিক জনগণ পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, কোনো পরিবারও নয়। দেশের মালিক বাংলাদেশের ২০ কোটি মানুষ।”

তিনি বলেন, “দেশ আমাদের সবার। এই দেশই আমাদের প্রথম ঠিকানা, এই দেশই আমাদের শেষ ঠিকানা। দেশকে গড়তে পারলে আমরা ভালো থাকব, আমাদের সন্তানরাও ভালো থাকবে।”

বক্তব্যের শেষে তিনি বলেন, “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।”

এর আগে টানা বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার বিমানবন্দর থেকে সড়কপথে পিএমখালীতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে নিজ হাতে কোদাল চালিয়ে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করেন। পরে খালের পাড়ে একটি খেজুরগাছের চারা রোপণ করেন তিনি।

কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদের সভাপতিত্বে সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটিয়ে সৌরশক্তিতে এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, যুদ্ধময় বিশ্বে শান্তি কামনা

মার্চ ২১, ২০২৬

সংবিধান মেনেই জুলাই সনদ বাস্তবায়ন: স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ, আনা হচ্ছে ঢাকায়

এপ্রিল ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন