Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন : শফিকুর রহমান

বেটার বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন : শফিকুর রহমান
  • বেটার বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
  • দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬
  • ডিএনডি লেকে গোসল করতে নেমে ৩ জনের মৃত্যু
  • আনন্দের সাথে শিক্ষা অর্জণ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • বাজেট বাস্তবায়নযোগ্য, প্রয়োজন দক্ষতা ও সুশাসন
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, জুন ১৪, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

ক্যানসার চিকিৎসায় অভূতপূর্ব সাফল্য: ‘স্মার্ট’ ইনজেকশনে টিউমার নির্মূল

এক-তৃতীয়াংশ রোগীর ক্ষেত্রে ইতিবাচক ফলাফল
দেশের আলোমে ৩১, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

আন্তর্জাতিক ডেস্ক

ক্যানসার চিকিৎসার ইতিহাসে বৈপ্লবিক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে ত্রিমুখী ক্ষমতাসম্পন্ন একটি ক্যানসাররোধী ইনজেকশন। আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়ালে এই ক্যানসাররোধী ইনজেকশন রোগীদের শরীরের টিউমার সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম হয়েছে। চিকিৎসকরা এই ফলাফলকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেছেন। ক্যানসার চিকিৎসায় এটিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ১১টি দেশে পরিচালিত এই ট্রায়ালে এমন রোগীদের অন্তর্ভুক্ত করা হয়, যাদের ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল অথবা পুনরায় ফিরে এসেছিল এবং প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে কোনো উল্লেখযোগ্য সুফল পাওয়া যায়নি।

‘অ্যামিভ্যান্টাম্যাব’ (Amivantamab) নামের এই ইনজেকশন এক-তৃতীয়াংশেরও বেশি রোগীর টিউমার ছোট করতে সক্ষম হয়েছে। অনেক ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যেই দৃশ্যমান উন্নতি দেখা যায়। গবেষণায় অংশ নেওয়া ১৫ জন রোগীর টিউমার সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়।

লন্ডনের ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চের জৈবিক ক্যানসার চিকিৎসাবিষয়ক অধ্যাপক কেভিন হ্যারিংটন বলেন, কেমোথেরাপি ও ইমিউনোথেরাপি উভয় চিকিৎসার প্রতিরোধী হয়ে ওঠা রোগীদের ক্ষেত্রে এমন প্রতিক্রিয়া সত্যিই নজিরবিহীন। তিনি বলেন, এই রোগীদের জন্য চিকিৎসার বিকল্প খুবই সীমিত। ফলে নতুন এই সাফল্য অত্যন্ত আশাব্যঞ্জক।

শিকাগোতে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ ক্যানসার সম্মেলন ‘আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজি’ (অ্যাসকো)-এর বার্ষিক সভায় আজ রোববার গবেষণার ফলাফল উপস্থাপন করা হবে।

গবেষণায় বিশ্বের ষষ্ঠ সর্বাধিক প্রচলিত ক্যানসার, মাথা ও ঘাড়ের ক্যানসারে আক্রান্ত ১০২ জন রোগীকে এই ইনজেকশন দেওয়া হয়। তাদের মধ্যে ৪৩ জনের টিউমার ছোট হয়ে যায় বা সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। এর মধ্যে ২৮ জনের টিউমার উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয় এবং ১৫ জনের টিউমার পুরোপুরি নির্মূল হয়।

গবেষকরা জানিয়েছেন, ফুসফুসের ক্যানসারসহ আরও কয়েক ধরনের ক্যানসারের ক্ষেত্রেও এই ইনজেকশন ইতিবাচক ফল দেখিয়েছে। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত অ্যামিভ্যান্টাম্যাব বর্তমানে প্রায় ৬০টি ক্লিনিক্যাল ট্রায়ালে মূল্যায়নাধীন রয়েছে। ফুসফুস, মলাশয়, মস্তিষ্ক ও পাকস্থলীর ক্যানসারের ক্ষেত্রেও এর কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই ইনজেকশনের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি তিনটি ভিন্ন উপায়ে ক্যানসারের বিরুদ্ধে কাজ করে। এটি টিউমারের বৃদ্ধি ত্বরান্বিতকারী ইজিএফআর প্রোটিনকে বাধা দেয়, ক্যানসার কোষের চিকিৎসা প্রতিরোধী হওয়ার একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে এবং একই সঙ্গে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে টিউমারের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে।

অন্যান্য অনেক ক্যানসার চিকিৎসার মতো শিরায় স্যালাইনের মাধ্যমে না দিয়ে অ্যামিভ্যান্টাম্যাব ত্বকের নিচে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। ফলে চিকিৎসা দ্রুত ও সহজ হয় এবং বহির্বিভাগেই তা দেওয়া সম্ভব।

গবেষণায় দেখা গেছে, প্রতি তিন সপ্তাহে একবার দেওয়া এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ার বেশিরভাগই মৃদু বা মাঝারি মাত্রার ছিল। ১০ জনের মধ্যে একজনেরও কম রোগীকে পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে চিকিৎসা বন্ধ করতে হয়েছে।

গবেষণায় অংশ নেওয়া ৫৬ বছর বয়সী রোগী কার্ল ওয়ালশ জানান, কেমোথেরাপি ও ইমিউনোথেরাপি ব্যর্থ হওয়ার পর তিনি এই ট্রায়ালে অংশ নেন। চিকিৎসা শুরু হওয়ার পর তার ফোলাভাব ও ব্যথা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসেন।

গবেষকদের মতে, প্রচলিত চিকিৎসা ব্যর্থ হওয়ার পর যেসব রোগীর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম থাকে, তাদের ক্ষেত্রে অ্যামিভ্যান্টাম্যাব নতুন আশার সঞ্চার করেছে। ট্রায়ালে অংশ নেওয়া রোগীরা চিকিৎসা শুরুর পর গড়ে সাড়ে ১২ মাস বেঁচে ছিলেন, যা এ ধরনের রোগীদের জন্য উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চের প্রধান নির্বাহী অধ্যাপক ক্রিস্টিয়ান হেলিন বলেন, কঠিন ও জটিল ক্যানসারের ক্ষেত্রে এই মাত্রার ইতিবাচক প্রতিক্রিয়া এবং বেঁচে থাকার উন্নত হার অর্জন নিঃসন্দেহে চিকিৎসাবিজ্ঞানের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

বেটার বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১৪, ২০২৬
অর্থনীতি

বাজেট বাস্তবায়নযোগ্য, প্রয়োজন দক্ষতা ও সুশাসন

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

রাজনৈতিক নিয়োগ বন্ধের ঘোষণা অর্থমন্ত্রীর

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার শীর্ষ বিনিয়োগ গন্তব্য হবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

চার গোলে ইতিহাস, প্যারাগুয়েকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

By দেশের আলোজুন ১৩, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ৯ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

By দেশের আলোজুন ১৩, ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ, দীর্ঘ অপেক্ষার অবসান

তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক: অর্থমন্ত্রী

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৮ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১১ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৮ Views

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

জুন ১১, ২০২৬৭ Views

পুশইনে মুখোমুখি ঢাকা-দিল্লি, আজ বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ৮, ২০২৬৭ Views

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

জুন ১১, ২০২৬৬ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন