Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের সতর্কতা

নাসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী আব্দুল জব্বার

জনগণ থেকে দূরত্ব তৈরি না করার আহ্বান প্রধানমন্ত্রীর

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের সতর্কতা
  • নাসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী আব্দুল জব্বার
  • জনগণ থেকে দূরত্ব তৈরি না করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • কেইনের জোড়া গোলে ইংল্যান্ডের উড়ন্ত সূচনা
  • সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলা মানহানিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

জাতিসংঘ শান্তিরক্ষী পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি সৈনিক

দেশের আলোজুন ১, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

আন্তর্জাতিক ডেস্ক

সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দ্যাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান করা হবে। আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক দেওয়া হবে।

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রকাশিত ২৯ মে তারিখের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ পদক প্রদান করবেন।

পদকপ্রাপ্ত বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন—মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মাসুদ রানা, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা ও শান্ত মণ্ডল। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আবেইতে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী (UNISFA)-এ দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় তারা নিহত হন।

জাতিসংঘ জানিয়েছে, অনুষ্ঠানটিতে ১৯৪৮ সাল থেকে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো প্রায় সাড়ে চার হাজার শান্তিরক্ষীর স্মরণে শ্রদ্ধাঞ্জলি হিসেবে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একইসঙ্গে গত বছরে নিহত ৫৯ জনসহ মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর দ্যাগ হ্যামারশোল্ড পদক দেওয়া হবে।

বর্তমানে বিশ্বজুড়ে ১১টি শান্তিরক্ষা মিশনে ১১৮টি দেশের প্রায় ৫০ হাজারের বেশি সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্য দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ এসব মিশনে চতুর্থ বৃহত্তম জনবল সরবরাহকারী দেশ হিসেবে রয়েছে, যেখানে ২৭৭ জন নারীসহ চার হাজারের বেশি বাংলাদেশি শান্তিরক্ষী কর্মরত আছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশ বর্তমানে আবেই, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সাইপ্রাস, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লেবানন, লিবিয়া, দক্ষিণ সুদান ও পশ্চিম সাহারাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ মিশনে শান্তিরক্ষা কার্যক্রমে যুক্ত রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০২ সালে ২৯ মে ‘জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ ঘোষণা করে। ১৯৪৮ সালে প্রথম শান্তিরক্ষা মিশন UNTSO গঠনের স্মরণে এ দিবসটি পালিত হয়ে আসছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বার্তায় শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শান্তিরক্ষা বিশ্বজুড়ে স্থিতিশীলতা ও আশার প্রতীক হিসেবে কাজ করছে, তবে এর জন্য ধারাবাহিক রাজনৈতিক ও আর্থিক সমর্থন অপরিহার্য।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের সতর্কতা

By দেশের আলোজুন ১৯, ২০২৬
বাংলাদেশ

জনগণ থেকে দূরত্ব তৈরি না করার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোজুন ১৯, ২০২৬
বাংলাদেশ

সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলা মানহানিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৮, ২০২৬
বাংলাদেশ

রিজার্ভ চুরিতে ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা

By দেশের আলোজুন ১৮, ২০২৬
বিশ্ব

ইরান-যুক্তরাষ্ট্র খসড়া চুক্তির ১৪ দফায় যা আছে

By দেশের আলোজুন ১৮, ২০২৬
বিশ্ব

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির খসড়া প্রকাশ

By দেশের আলোজুন ১৮, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালকে রুখে দিল ডিআর কঙ্গো

By দেশের আলোজুন ১৮, ২০২৬
বাংলাদেশ

শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা, ৪ তরুণের স্বীকারোক্তি

By দেশের আলোজুন ১৭, ২০২৬
বাংলাদেশ

বিএনপিকে পাঁচ বছরের ম্যান্ডেট দিয়েছে জনগণ: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১৭, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

শিশু নন্দিনী হত্যাকাণ্ড ঘিরে উত্তাল আদিতমারী, আহত ২০

By দেশের আলোজুন ১৭, ২০২৬

ইরান চুক্তিতে থাকছে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

ইরান-যুক্তরাষ্ট্র খসড়া চুক্তির ১৪ দফায় যা আছে

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির খসড়া প্রকাশ

Demo
আলোচিত

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬১৬ Views

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

জুন ১৪, ২০২৬১৪ Views

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬১৩ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১২ Views

স্বাস্থ্যমন্ত্রীর আল্টিমেটাম শেষে ভিক্টোরিয়ায় জেলা প্রশাসনের অভিযান

জুন ১৬, ২০২৬১১ Views

শিশু নন্দিনী হত্যাকাণ্ড ঘিরে উত্তাল আদিতমারী, আহত ২০

জুন ১৭, ২০২৬৯ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন