নিজস্ব সংবাদদাতা
নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মার্কেটিং কমিটির চেয়ারম্যান, বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান।
বুধবার (১৭ জুন) এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
শোকবার্তায় মাসুদুজ্জামান বলেন, “মায়ের স্থান পৃথিবীতে অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। তানভীর হোসেনের মাতৃবিয়োগের এই খবর অত্যন্ত বেদনাদায়ক। আমরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন।”
উল্লেখ্য, গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক তানভীর হোসেনের মাতা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক মৃত্যুতে ক্রীড়া ও সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

