Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী
  • দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট
  • কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব
  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, খুলছে হরমুজ প্রণালি
  • দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬
  • বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

না’গঞ্জকে নতুনভাবে ঢেলে সাজাবো: মাহদী আমিন

দেশের আলোমে ১১, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, জনগণের ক্ষমতার দল এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছে। স্থানীয় পর্যায়ে যারা নেতৃত্বে রয়েছেন এবং সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন তারা জনগণের কথা বলবেন এবং জনগণের কল্যাণে কাজ করে যাবেন। তাহলেই আমরা নারায়ণগঞ্জকে নতুনভাবে ঢেলে সাজাতে পারবো। প্রাতিষ্ঠানিকভাবে শ্রমিকের অধিকার নিশ্চিত করা এবং জবাবদিহিতার মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে। অতীতে জনগণের সরকার ছিল না। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে।
তিনি বলেন, যেহেতু আমরা জনগণের পাশে আছি তাই জনগণকে পাশে রেখেই ইনশাআল্লাহ ঈদুল আজহাতেও সুন্দরভাবে শ্রমবান্ধব নীতিমালার মাধ্যমে সকল শ্রমিকের বেতন-ভাতা ও বোনাস নিশ্চিত করা হবে। রোববার (১০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস ও ছুটি প্রদান বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের বৃহত্তর পরিকল্পনা হলো বাংলাদেশে একটি বিনিয়োগ বান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। সেখানে নতুন কোনো কোম্পানী নিবন্ধনের জন্য দুর্নীতি করতে হবে না এবং অনেকগুলো ট্রেড লাইসেন্সের প্রয়োজনও হবে না। আমরা স্ট্রিমলাইন প্রক্রিয়ার মাধ্যমে ওয়ান-স্টপ সল্যুশন নিশ্চিত করতে চাই। দেশে যত বিদেশী বিনিয়োগ আসবে সেক্ষেত্রে মূল ভিত্তি হবে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেভাবে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন একইভাবে শিল্প, ব্যবসা ও বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রেও কীভাবে আরও স্বচ্ছতা নিশ্চিত করা যায় এবং ব্যবসার ক্ষেত্রে কর-সুবিধা বৃদ্ধি করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি।
নারায়ণগঞ্জের ঐতিহ্য প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আবারও নতুন করে নারায়ণগঞ্জে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পকে সামনের দিকে এগিয়ে নেয়া হবে। নারায়ণগঞ্জে উৎপাদিত টি-শার্ট বিশ্বের অধিকাংশ দেশেই স্বীকৃতি পেয়েছে। সুতরাং প্রাচ্যের ডান্ডি আবার না হলেও অবশ্যই নারায়ণগঞ্জকে একটি রোল মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।
রাজনৈতিক দলের নেতৃত্বকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জের পরিচয় মাঝখানে অভয়ারণ্য ও বিভিন্ন ধরনের অপকর্মের কেন্দ্র হিসেবে ছিল। এখানে সন্ত্রাস ছিল। তার বিরুদ্ধে দাঁড়িয়ে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জে সুশাসন, আইনের শাসন, মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা প্রশাসক রায়হান কবির, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, বিকেএমএই’র সভাপতি মোহাম্মদ হাতেম, সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য মেহেদী হাসান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, খুলছে হরমুজ প্রণালি

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বাংলাদেশ

বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বাংলাদেশ

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

By দেশের আলোজুন ১৫, ২০২৬
নারায়ণগঞ্জ

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

By দেশের আলোজুন ১৫, ২০২৬
নারায়ণগঞ্জ

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

হাইওয়ের পাশে ময়লার ভাগাড় থাকবে না: প্রতিমন্ত্রী শাহে আলম

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

নগরীতে গোয়েন্দা নজরদারি জোরদারের আহবান

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

ফতুল্লায় পেন গান ও খালি খোসা উদ্ধার

By দেশের আলোজুন ১৪, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

By দেশের আলোজুন ১০, ২০২৬

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

নগরীতে গোয়েন্দা নজরদারি জোরদারের আহবান

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৯ Views

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

জুন ১৪, ২০২৬১২ Views

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬১১ Views

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬১১ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১১ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৯ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন