Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে সভাপতি পদে লড়বেন আনিসুল ইসলাম সানি

    প্রকৃত উদ্যোক্তারাই যেন ঘোষিত অর্থায়নের সুবিধা পান: গভর্নর

    শ্রমিক-পুলিশ সংঘর্ষে ফতুল্লায় ৪২ জনের নামে মামলা

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে সভাপতি পদে লড়বেন আনিসুল ইসলাম সানি
    • প্রকৃত উদ্যোক্তারাই যেন ঘোষিত অর্থায়নের সুবিধা পান: গভর্নর
    • শ্রমিক-পুলিশ সংঘর্ষে ফতুল্লায় ৪২ জনের নামে মামলা
    • জিয়াউর রহমান-খালেদার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
    • ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ
    • জলবায়ু ঝুঁকি বৃদ্ধিতে চরম চ্যালেঞ্জের মুখে কপ৩১
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ৮, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    বাজেটে দশ খাতে অগ্রাধিকার : অর্থমন্ত্রী

    দেশের আলোজুন ১১, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads

    নিজস্ব প্রতিবেদক

    বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, বিনিয়োগ, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, পরিবেশসহ ১০টি অগ্রাধিকার খাত চিহ্নিত করেছে সরকার।

    বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট  অধিবেশনে দেওয়া বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব অগ্রাধিকার তুলে ধরেন।

    সরকারের ঘোষিত অগ্রাধিকার অনুযায়ী, উন্নয়নের সুফল সব শ্রেণি-পেশার মানুষ ও দেশের সব অঞ্চলে সমভাবে পৌঁছে দিতে সুষম অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পাশাপাশি বাস্তবমুখী, দক্ষতানির্ভর ও মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।

    স্বাস্থ্য খাতে সবার জন্য মানসম্মত ও সর্বজনীন সেবা নিশ্চিত করার পরিকল্পনার কথা বলা হয়েছে। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে জীবনচক্রভিত্তিক সুরক্ষা বলয় গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিশু থেকে প্রবীণ পর্যন্ত সব বয়সী নাগরিককে এই ব্যবস্থার আওতায় আনার মাধ্যমে কল্যাণরাষ্ট্রের ভিত্তি শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ ও প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। কৃষিকে উৎপাদন ও খাদ্যনিরাপত্তার কৌশলগত খাত হিসেবে আরও শক্তিশালী করার কথাও বলা হয়েছে।

    ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজ করতে নিয়ন্ত্রণ শিথিলকরণ (ডিরেগুলেশন) জোরদার করার পরিকল্পনা রয়েছে। এতে সরকারি সেবায় বিলম্ব ও জটিলতা কমিয়ে সহজ, স্বচ্ছ ও সাশ্রয়ী ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।

    আর্থিক খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা বাড়িয়ে আমানতকারীদের আস্থা ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে বিনিয়োগ উৎসাহিত করার পরিকল্পনাও রয়েছে।

    জ্বালানি খাতকে অগ্রাধিকার দিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা রয়েছে।

    তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে বাংলাদেশকে আইসিটি রপ্তানির প্রধান দেশগুলোর একটিতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিবেশ ও পানিসম্পদ ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বনায়ন ও নদ-নদীর নাব্যতা পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

    এ ছাড়া টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা গড়ে তুলতে দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সরকারি বিনিয়োগ বাস্তবায়নের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা জানানো হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    নারায়ণগঞ্জ সদর

    নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে সভাপতি পদে লড়বেন আনিসুল ইসলাম সানি

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬
    বাংলাদেশ

    জিয়াউর রহমান-খালেদার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬
    বাংলাদেশ

    কারাগারের নিরাপত্তায় সাত দফা নির্দেশনা জারি

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬
    বাংলাদেশ

    মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬
    বাংলাদেশ

    সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬
    বাংলাদেশ

    দেশে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা

    By দেশের আলোনভেম্বর ৬, ২০২৬
    বাংলাদেশ

    ২০২৪ সালের মতোই ষড়যন্ত্রের জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ৬, ২০২৬
    বাংলাদেশ

    এআই উদ্ভাবনে সক্ষম বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ৬, ২০২৬
    বাংলাদেশ

    বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ৫, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    By দেশের আলোমে ২৬, ২০২৬

    আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

    এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

    ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

    দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    জুলাই সনদ বিষয়ে সংসদে মুলতবি প্রস্তাব

    মার্চ ৩০, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন