Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচন

বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচন
  • বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী
  • আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
  • ধর্ষণ ও নারী নির্যাতনমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার রিজভীর
  • ভেনিস উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা
  • রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

বার্থ ট্যুরিজম’ বন্ধে কঠোর অবস্থানে ট্রাম্প

দেশের আলোআগস্ট ৯, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে শিশুকে মার্কিন নাগরিকত্ব পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে বিদেশিদের দেশটিতে যাওয়ার প্রবণতাকে বলা হয় ‘বার্থ ট্যুরিজম’। বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুটি নির্বাহী আদেশকে কেন্দ্র করে। এর একটি উদ্যোগের লক্ষ্য বার্থ ট্যুরিজম বন্ধ করা, অন্যটি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করার চেষ্টা করছে।

দেশটির মাটিতে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব পাওয়ার নীতিকে আইনগতভাবে ‘জুস সলি’ বা ‘মাটির অধিকার’ বলা হয়। এর ভিত্তি যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীতে। গৃহযুদ্ধের পর দেশটিতে জন্ম নেওয়া সাবেক দাসদের নাগরিকত্ব নিশ্চিত করতে ১৮৬৮ সালে এই সংশোধনী গৃহীত হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রায় সব শিশুই স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পায়। বাবা-মা মার্কিন নাগরিক না হলেও সাধারণত এতে বাধা হয় না। তবে বিদেশি কূটনীতিকদের সন্তানসহ কিছু ব্যতিক্রম রয়েছে।

বিদেশি নাগরিকেরা শুধু সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করলে সেটিকে বার্থ ট্যুরিজম বলা হয়। সন্তান সেখানে জন্ম নিলে সাধারণত দেশটির নাগরিকত্ব পাওয়ায় এ ধরনের ভ্রমণের আগ্রহ তৈরি হয়। পর্যটন ভিসায় গিয়ে সন্তান জন্ম দেওয়া নিজে অবৈধ নয়। তবে সন্তান জন্ম দেওয়াই ভ্রমণের মূল উদ্দেশ্য—এ তথ্য গোপন করে ভিসা নেওয়া বা ভিসার অপব্যবহার করা বেআইনি হতে পারে।

বার্থ ট্যুরিজমের সঠিক সংখ্যা নিয়ে সরকারি কোনো নির্ভুল পরিসংখ্যান নেই। কারণ কোনো নারী শুধু সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যেই দেশটিতে এসেছেন কি না, জন্মনিবন্ধনের তথ্য দেখে তা নির্ধারণ করা যায় না।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৪ সালে বিদেশি ঠিকানা দেওয়া মায়েদের কাছে যুক্তরাষ্ট্রে ৯ হাজার ৫০০টির কিছু বেশি শিশু জন্ম নেয়। ওই বছর দেশটিতে মোট জন্ম হয়েছিল প্রায় ৩৭ লাখ। অর্থাৎ এ সংখ্যা মোট জন্মের প্রায় শূন্য দশমিক ২৫ শতাংশ। তবে এই ৯ হাজার ৫০০ শিশুকে সবাই বার্থ ট্যুরিজমের মাধ্যমে জন্ম নেওয়া বলে ধরা যায় না। কারণ বিদেশ থেকে আসা কেউ স্থানীয় কোনো ঠিকানা ব্যবহার করেও জন্মনিবন্ধন করতে পারেন।

মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের এক হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বছরে আনুমানিক ২০ হাজার থেকে ২৬ হাজার শিশু বার্থ ট্যুরিজমের মাধ্যমে জন্ম নেয়। এটি দেশটির মোট বার্ষিক জন্মের প্রায় শূন্য দশমিক ৫ থেকে শূন্য দশমিক ৭ শতাংশ। গবেষকদের মতে, প্রকৃত সংখ্যা নির্ধারণ করা কঠিন। কারণ সরকারি তথ্য থেকে সব সময় জানা যায় না কোনো নারী সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যেই সেখানে এসেছেন কি না।

ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের একটিতে জন্মসূত্রে নাগরিকত্বের বিদ্যমান ব্যতিক্রমের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নির্দিষ্ট কিছু শ্রেণির বাবা-মায়ের সন্তানদের নাগরিকত্বের সুযোগ সীমিত করার কথা বলা হয়েছে। অন্য আদেশটিতে বার্থ ট্যুরিজম বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে আরও কঠোরভাবে আইন প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। ওই আদেশে অস্থায়ী ভিসাধারী বা অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের চেষ্টা করা হয়। তবে চলতি বছরের জুনে সুপ্রিম কোর্ট সেই উদ্যোগের বিরুদ্ধে রায় দেয়। আদালত মনে করে, এ ধরনের বিধিনিষেধ সংবিধানের ১৪তম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বার্থ ট্যুরিজম দেখিয়ে দেয় যে বর্তমান জন্মসূত্রে নাগরিকত্ব ব্যবস্থার অপব্যবহার হচ্ছে। তবে আদালতে এ যুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রধান বিচারপতি জন রবার্টসের বক্তব্য ছিল, সময় ও পরিস্থিতি পরিবর্তিত হলেও সংবিধানের বিধান একই থাকে।

বিশ্বের ৩০টির বেশি দেশে ব্যাপকভাবে জন্মসূত্রে নাগরিকত্বের ব্যবস্থা রয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা ও মেক্সিকোসহ লাতিন আমেরিকার বেশির ভাগ দেশে এই নীতি কার্যকর। উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডায় সাধারণত বাবা-মায়ের নাগরিকত্ব বা অভিবাসন-অবস্থা বিবেচনা না করেই দেশটিতে জন্ম নেওয়া শিশুকে নাগরিকত্ব দেওয়া হয়। অন্যদিকে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশে তুলনামূলকভাবে সীমিত ব্যবস্থা রয়েছে। সেখানে সাধারণত অন্তত একজন বাবা-মা নাগরিক বা স্থায়ী বাসিন্দা হলে শিশুর জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার তৈরি হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচন

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বিশ্ব

৯/১১ হামলার ২৫ বছর, বদলে গেছে বৈশ্বিক সন্ত্রাসবাদের রূপ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটিয়ে সৌরশক্তিতে এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, যুদ্ধময় বিশ্বে শান্তি কামনা

মার্চ ২১, ২০২৬

সংবিধান মেনেই জুলাই সনদ বাস্তবায়ন: স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ, আনা হচ্ছে ঢাকায়

এপ্রিল ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন