Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র

প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন
  • ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র
  • প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত
  • সারের সংকট নেই, মজুত পর্যাপ্ত : তথ্য উপদেষ্টা
  • ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক খুন
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম

দেশের আলোজুলাই ১০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

যুক্তরাজ্যের লেবার পার্টির পরবর্তী নেতা এবং দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছেন অ্যান্ডি বার্নহাম। দলটির অধিকাংশ আইনপ্রণেতা (এমপি) তাকে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উত্তরসূরি হিসেবে সমর্থন জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফার মনোনয়ন গণনায় ৪০৩ জন লেবার এমপির মধ্যে ৩২২ জনই অ্যান্ডি বার্নহামের পক্ষে সমর্থন দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ করতে প্রয়োজনীয় ৩২৩টি মনোনয়নের চেয়ে তিনি মাত্র এক ভোট দূরে রয়েছেন।

দলের কয়েকজন এমপি জানিয়েছেন, বৃহস্পতিবার পার্লামেন্টে উপস্থিত থাকতে না পারলেও শিগগিরই ফিরে এসে তারা বার্নহামকে আনুষ্ঠানিক সমর্থন জানাবেন। ফলে নতুন কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় না এলে আগামী সপ্তাহেই তাকে লেবার পার্টির নেতা ঘোষণা করা হতে পারে।

প্রত্যাশা অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে আগামী ২০ জুলাই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন অ্যান্ডি বার্নহাম।

ম্যানচেস্টারের সাবেক এই মেয়রের জন্য এটি বড় ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে। কয়েক সপ্তাহ আগে মেকারফিল্ড উপনির্বাচনে জয়ী হয়ে তিনি পার্লামেন্টে ফেরেন। এক বিবৃতিতে বার্নহাম তার প্রতি আস্থা রাখার জন্য লেবার এমপিদের ধন্যবাদ জানান।

বার্নহাম বলেন, দলের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে পাওয়া সমর্থন প্রমাণ করে যে ব্রিটিশ রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজন রয়েছে। তিনি ক্ষমতার কেন্দ্র ওয়েস্টমিনস্টার থেকে সরিয়ে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া এবং দেশের বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

গত মে মাসে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির খারাপ ফলাফল এবং বার্নহামের উপনির্বাচনে জয়ের পর কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে দলের ভেতরে প্রশ্ন ওঠে। এর পরই স্টারমার লেবার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনের নিয়ম অনুযায়ী, প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীদের নির্দিষ্ট সংখ্যক এমপির সমর্থন নিশ্চিত করতে হয়। বার্নহাম প্রয়োজনীয় সংখ্যক সমর্থন পেয়ে গেলে অন্য কোনো প্রার্থীর জন্য নির্বাচনে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

৫৬ বছর বয়সী অ্যান্ডি বার্নহাম এর আগে ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সরকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ২০১০ ও ২০১৫ সালে লেবার পার্টির নেতৃত্বের দৌড়ে অংশ নিয়েও সফল হননি।

পরে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে তিনি নতুন করে জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে কোভিড মহামারির সময় কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করে উত্তর ইংল্যান্ডে ব্যাপক সমর্থন পান তিনি।

বার্নহামের রাজনৈতিক দর্শন ‘ম্যানচেস্টারিজম’ নামে পরিচিত, যেখানে ব্যবসাবান্ধব নীতি ও সামাজিক কল্যাণমূলক চিন্তার সমন্বয়ের কথা বলা হয়েছে। তিনি স্থানীয় সরকারকে আরও ক্ষমতাবান করা, আবাসন ও পরিবহন খাতে সংস্কার এবং পানি ও জ্বালানি খাতে জনগণের নিয়ন্ত্রণ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন।

গাজা যুদ্ধ নিয়ে লেবার পার্টির আগের অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করেছেন বার্নহাম। পাশাপাশি যুক্তরাজ্যের প্রতিরক্ষা খাতে টেকসই বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিনোদন

দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বিশ্ব

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

সারের সংকট নেই, মজুত পর্যাপ্ত : তথ্য উপদেষ্টা

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

বাজার সামলাতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচন: বরাদ্দ ৬ হাজার কোটি টাকা

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
নারায়ণগঞ্জ

সিএনজিচালক হত্যা মামলায় নারায়ণগঞ্জে একজনের মৃত্যুদণ্ড

By দেশের আলোআগস্ট ২৪, ২০২৬
বিশ্ব

যুক্তরাষ্ট্রে হ্রদে সাঁতার, মগজখেকো অ্যামিবায় শিশুর মৃত্যু

By দেশের আলোআগস্ট ২৪, ২০২৬
অর্থনীতি

চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরাতে আসছে নতুন স্কিম

By দেশের আলোআগস্ট ২৪, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

রাজনৈতিক অনৈক্যে হতাশ আইন উপদেষ্টা

অক্টোবর ৩১, ২০২৫

জ্বালানি আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক : মীর শাহে আলম

এপ্রিল ৩, ২০২৬

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে:  স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ৮, ২০২৬

২২ হাজার কৃষকের মোবাইলে অর্থ পাঠিয়ে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন