Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    মোংলা বন্দর আধুনিকীকরণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

    চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

    নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • মোংলা বন্দর আধুনিকীকরণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
    • চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
    • নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
    • কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
    • পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত
    • সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

    দেশের আলোঅক্টোবর ১৪, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগের গুরুত্ব

    নিজস্ব সংবাদদাতা

    সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ ধরনের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করে। দেশ গঠনে আরও বেশি মানুষ এগিয়ে এলে উন্নয়নের পথ সহজ হবে বলেও উল্লেখ করেন তিনি।

    বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে নিজ নিজ কাজ ও উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাস করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ, দুই হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল।

    প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের জীবনসংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা মনোযোগ দিয়ে শোনেন। তাঁদের কাজের প্রশংসা করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন। আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে।’

    সাক্ষাৎকালে নায়লা শারাফের ব্যতিক্রমী পেশা নির্বাচনের বিষয়টি উঠে আসে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা শেষ করে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ না দিয়ে শিশুদের শিক্ষাদানের পথ বেছে নেন তিনি।

    গত সাত বছর ধরে নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন নায়লা। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান সহজ করতে তিনি নিজেই শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট তৈরি করেন।

    প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা আরেক ব্যক্তি নরসিংদীর মো. আলতাফ হোসেন। জন্ম থেকেই তাঁর দুই হাত নেই। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাঁর এগিয়ে চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পা দিয়ে লেখা শিখে ২০০৭ সালে নরসিংদীর পাঁচদোনায় প্রতিষ্ঠা করেন ‘প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল’।

    নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রির অর্থ দিয়ে গড়ে তোলা বিদ্যালয়টিতে বর্তমানে ১৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। সেখানে শিক্ষক রয়েছেন ১০ জন। পা দিয়েই লেখালেখি ও বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন আলতাফ। তাঁর কথা শুনে নতুন স্কুলভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান উপ-প্রেস সচিব হাসান শিপলু।

    অন্যদিকে, ভোলার চরফ্যাশনের রেজাউল কিবরিয়া বাবুল দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইমামতির পাশাপাশি প্রায় তিন দশক ধরে নিজের অর্থ ও শ্রম দিয়ে বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়েছেন তিনি।

    পৈতৃক সম্পত্তি বিক্রি করে নার্সারি গড়ে তোলার পর সেখান থেকে উৎপাদিত চারা বিভিন্ন এলাকায় রোপণ শুরু করেন বাবুল। তাঁর লাগানো অধিকাংশ গাছ এখন পথচারীদের ছায়া দিচ্ছে।

    প্রধানমন্ত্রী তিনজনের উদ্যোগ ও অবদানের প্রশংসা করেন। তাঁদের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    মোংলা বন্দর আধুনিকীকরণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    রাজনীতি

    প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করে বিএনপি: রিজভী

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বিশ্ব

    পৃথিবীজুড়ে বাড়ছে তীব্র দাবদাহ, বাড়ছে বিপর্যয়

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বাংলাদেশ

    তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বাংলাদেশ

    সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    ইরানের হামলায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে উপসাগরীয় দেশগুলো

    By দেশের আলোঅক্টোবর ১৭, ২০২৬

    তিন থানার ওসি বদলি ও পদায়ন

    আ’লীগের কার্যালয় এখন মাদকের আস্তানা

    সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রেফতার

    বন্দরে বাল্কহেড-নৌযান সংঘর্ষে নৌ পুলিশের মৃত্যু

    Demo
    আলোচিত

    ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সেপ্টেম্বর ২৪, ২০২৬

    প্রধানমন্ত্রীর বাসার সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট

    অক্টোবর ৩, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    অক্টোবর ১৩, ২০২৬

    তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

    অক্টোবর ২১, ২০২৬

    যুক্তরাজ্যের ক্ষমতা বদলের নেপথ্যে যেসব কারণ

    মে ১৮, ২০২৬

    লাখো মানুষের উপস্থিতিতে খামেনির জানাজা

    জুলাই ৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন