Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা

বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল

আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা
  • বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল
  • আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো
  • স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম
  • শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, জুলাই ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

স্বাস্থ্যমন্ত্রীর আল্টিমেটাম শেষে ভিক্টোরিয়ায় জেলা প্রশাসনের অভিযান

সেবার মান নিশ্চিতে নিয়মিত নজরদারি, অনিয়মে কঠোর ব্যবস্থা
দেশের আলোজুন ১৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

নিজস্ব সংবাদদাতা

হাসপাতালের পরিবেশ ও সেবার মানে দৃশ্যমান পরিবর্তন আনতে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তিন দিনের সময়সীমার পর নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে মাঠপর্যায়ে তদারকি শুরু করেছে জেলা প্রশাসন। এর আগে ১৪ জুন হাসপাতালটির ১০ শয্যার আইসিইউ উদ্বোধন করতে এসে অপরিচ্ছন্ন পরিবেশ, শৌচাগারের নোংরা অবস্থা এবং কর্মচারীদের অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে হাসপাতাল পরিদর্শন করে রোগীসেবার প্রতিটি স্তরে কঠোর নজরদারি এবং কোনো অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

মঙ্গলবার জেলা প্রশাসকের নেতৃত্বে ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করা হয়। এ সময় জরুরি বিভাগ, ইনডোর ওয়ার্ড, অপারেশন থিয়েটার, রান্নাঘর, টয়লেট এবং বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন কর্মকর্তারা। পাশাপাশি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের সেবার বাস্তব চিত্র জানার চেষ্টা করা হয়।

পরিদর্শনে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার সময় রান্নাঘরের পরিচ্ছন্নতা, রোগীদের জন্য ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক ও নার্সদের উপস্থিতি এবং বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি খতিয়ে দেখা হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের সেবায় কোনো ধরনের অবহেলা না করার নির্দেশ দেন জেলা প্রশাসক।

পরিদর্শন শেষে সাংবাদিকদের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবার মান নিশ্চিত করতে তিন দিনের সময়সীমা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে ভিক্টোরিয়া হাসপাতালের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।

তিনি বলেন, রোগীরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই মানসম্মত চিকিৎসা পান, সেটিই প্রশাসনের প্রধান লক্ষ্য। হাসপাতালের পরিচ্ছন্নতা, রান্নাঘরের স্বাস্থ্যবিধি, ওষুধ সরবরাহ এবং চিকিৎসক-নার্সের উপস্থিতির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

জেলা প্রশাসক আরও বলেন, কোনো অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, হাসপাতালের বর্জ্য অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশন সব ধরনের সহযোগিতা করবে। রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।

এ সময় জেলা প্রশাসক হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত চিহ্নিত ত্রুটিগুলো সংশোধন করে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি সেবার মান তদারকিতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানান তিনি।

নারায়ণগঞ্জের অন্যতম প্রধান সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবার মান নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনার পর জেলা প্রশাসনের সরাসরি নজরদারি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে হাসপাতালের পরিবেশ ও রোগীসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

পরীক্ষার খাতা নিয়ে বিরোধে সহপাঠীকে হত্যাচেষ্টা

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

By দেশের আলোজুলাই ৯, ২০২৬
নারায়ণগঞ্জ

ছেলের পর বাবাকে হত্যাচেষ্টা, গুলি ছুড়ে পালাল সন্ত্রাসীরা

By দেশের আলোজুলাই ৮, ২০২৬
নারায়ণগঞ্জ

বিশ্বকাপ দেখে ঘুম, সকালে হাত বাঁধা মরদেহ উদ্ধার

By দেশের আলোজুলাই ৭, ২০২৬
নারায়ণগঞ্জ

জেলা গণগ্রন্থাগার উন্নয়ন ও অডিটোরিয়াম সংস্কারে ডিজির সঙ্গে সানির বৈঠক

By দেশের আলোজুলাই ৬, ২০২৬
নারায়ণগঞ্জ

আড়াইহাজারে চিকিৎসককে মারধরের অভিযোগ

By দেশের আলোজুলাই ৬, ২০২৬
নারায়ণগঞ্জ

ফতুল্লায় গণপিটুনিতে যুবক নিহত

By দেশের আলোজুলাই ৫, ২০২৬
নারায়ণগঞ্জ

কলেজছাত্রীকে ফাঁদে ফেলে ভিডিও ধারণ, চাঁদা দাবির অভিযোগ

By দেশের আলোজুলাই ৪, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

গণভোটের রায় অমান্য করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

By দেশের আলোএপ্রিল ৯, ২০২৬

শীতলক্ষ্যায় ভাসমান লাশ

সোনারগাঁয়ের সাবেক এমপি বাহাউল হক আর নেই

পুলিশের হাতকড়াসহ ছিনতাইকৃত যুবদলের সেই নেতা গ্রেফতার

এনায়েতনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন হাফেজ

Demo
আলোচিত

হাসপাতালে ভর্তি মুজাহিদুল ইসলাম সেলিম

জুন ৮, ২০২৬

বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

ইবোলা ভাইরাসে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা

মে ১৭, ২০২৬

পাকিস্তানে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন