Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার

দেশের আলোআগস্ট ২০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

এক দশকের মধ্যে দ্বিগুণ বেড়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবারের মতো ৪০ ট্রিলিয়ন বা ৪০ লাখ কোটি ডলারের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে। মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, ১৮ আগস্ট পর্যন্ত দেশটির মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ দশমিক ০৫ ট্রিলিয়ন ডলারে। ২০১৬ সালে এই ঋণের পরিমাণ ছিল ২০ ট্রিলিয়ন ডলারেরও কম।

সাম্প্রতিক বছরগুলোতে সরকারি ব্যয় বৃদ্ধি এবং ঋণের সুদের হার বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ঋণ দ্রুত বেড়েছে। বিশেষ করে ট্রাম্প ও বাইডেন প্রশাসনের সময়ে বড় ধরনের সরকারি ব্যয় অব্যাহত থাকায় দেশটির ঋণের বোঝা আরও বাড়ে।

কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও) এর আগে পূর্বাভাস দিয়েছিল, ২০২৬ অর্থবছর শেষে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩৯ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। কিন্তু প্রত্যাশার আগেই ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ায় ভবিষ্যতে সুদ পরিশোধের ব্যয় এবং সরকারের ক্রমবর্ধমান ঋণনির্ভরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সিবিও জানিয়েছে, যুক্তরাষ্ট্র এখন ৪১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারের ঋণসীমার কাছাকাছি অবস্থান করছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৩৬ সালের মধ্যে দেশটির জাতীয় ঋণ প্রায় ৬৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

যুক্তরাষ্ট্রের ঋণের এই দ্রুত বৃদ্ধি আন্তর্জাতিক আর্থিক বাজারেও প্রভাব ফেলেছে। গত মঙ্গলবার ৩০ বছর মেয়াদি মার্কিন বন্ডের সুদের হার বেড়ে ৫ দশমিক ৩৪ শতাংশে দাঁড়ায়, যা প্রায় ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। এই বন্ডের সুদের হারের সঙ্গে গৃহঋণ, গাড়ি ঋণ ও ক্রেডিট কার্ডের সুদের হারও সম্পর্কিত।

সাম্প্রতিক সময়ে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে তেলের মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি খাতে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিপুল ঋণ গ্রহণও বাজারে অস্থিরতা বাড়িয়েছে বলে বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন।

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ডেভিড জ্যাকস বলেন, যুক্তরাষ্ট্রের ঋণ বৃদ্ধির গতি ত্বরান্বিত হচ্ছে এবং একসময় এই ঋণ পরিশোধ করতেই হবে। ঋণ ব্যবস্থাপনায় ব্যর্থ হলে ২০০৮ সালের মতো বড় ধরনের অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে বলেও সতর্ক করেন তিনি।

পরিস্থিতি সামাল দিতে ট্রেজারি বিভাগ আগামী ৯ সেপ্টেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বন্ড বাইব্যাক কর্মসূচির আওতা বাড়ানোর ঘোষণা দিয়েছে। কর্মসূচির আওতায় বন্ড পুনরায় কেনার পরিমাণ ২ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে অন্তত ৪ বিলিয়ন ডলার করার পরিকল্পনা করা হয়েছে। এতে দীর্ঘমেয়াদি বন্ডের সুদের হার কিছুটা কমে ৫ দশমিক ১৮ শতাংশে নেমে এসেছে।

অক্সফোর্ড ইকোনমিকসের প্রধান বিশ্লেষক জন ক্যানাভান মনে করেন, এই পদক্ষেপ সাময়িক স্বস্তি দিতে পারে। তবে ট্রেজারির ঋণের বিশাল আকারের তুলনায় এটি দীর্ঘমেয়াদে বড় কোনো পরিবর্তন আনবে না।

জার্মানির ডিজে ব্যাংকের জ্যেষ্ঠ বিশ্লেষক রেনে আলব্রেখট বলেন, মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র তিন মাস বাকি থাকায় সুদের হার নিয়ন্ত্রণে ট্রেজারি বিভাগকে দ্রুত পদক্ষেপ নিতে হয়েছে।

অন্যদিকে অর্থনীতিবিদ মোহামেদ এ এল-ইরিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে বলেছেন, সুদের হার নিয়ন্ত্রণে নেওয়া সাময়িক পদক্ষেপের অপ্রত্যাশিত নেতিবাচক প্রভাব ও পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ঋণ ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাত ১২৫ দশমিক ৮ শতাংশ। একই অনুপাত যুক্তরাজ্যে ১০৩ দশমিক ৬ শতাংশ, চীনে ১০৬ দশমিক ৯ শতাংশ এবং জাপানে ২০০ শতাংশেরও বেশি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

মমতা-কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বিশ্ব

মমতা ও মানিক দিল্লিতে আটক

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

তাজমিনকে শ্বাসরোধ করে খুন : পুলিশ

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বিশ্ব

সন্দেহের বশে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন