Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    প্রবাসী কার্ডে ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনার পরিকল্পনা

    দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

    ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • প্রবাসী কার্ডে ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনার পরিকল্পনা
    • দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির
    • ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
    • ৬০ বছরের রেকর্ড ভেঙে লিটনের ইতিহাস
    • আচরণে ফ্যাসিবাদের ছাপ যেন না থাকে: রিজভী
    • বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে পৌঁছানোর শঙ্কা
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    দেশের আলো - Daily Desher Alo Advertisement
    বাংলাদেশ

    ঐক্যবদ্ধ অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    দেশের আলোএপ্রিল ১৪, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
    নিজস্ব প্রতিবেদক

    বাংলা নববর্ষকে ঐক্যের সর্বজনীন উৎসব হিসেবে অভিহিত করে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পহেলা বৈশাখ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে একটি অসাম্প্রদায়িক, ঐক্যবদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বিগত বছরের গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্যমে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

    রাষ্ট্রপতি বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব এবং অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি আমাদের গৌরবময় ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং আত্মপরিচয়ের ধারক ও বাহক। বৈশাখের আগমন মানুষের জীবনে নতুন প্রত্যাশা, নব প্রতিশ্রুতি ও অসীম সম্ভাবনার স্বপ্ন জাগিয়ে তোলে। নববর্ষের এই আনন্দক্ষণে প্রিয় দেশবাসীসহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষকে তিনি উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

    বাণীতে রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই বেশ কিছু জনকল্যাণমুখী ও দূরদর্শী কর্মসূচি চালু করেছে। মুঘল আমলে প্রবর্তিত ফসলি সনের ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রেখে পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির সূচনাকে তিনি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। তিনি বিশ্বাস করেন, এই উদ্যোগ কৃষি খাতের আধুনিকায়ন এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বর্তমান বৈশ্বিক বাস্তবতায় নানাবিধ চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি দেশবাসীকে আরও সংযমী, ধৈর্যশীল ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা, সততা ও নিষ্ঠার মাধ্যমে সব সংকট মোকাবিলা করে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র গঠন করা সম্ভব।

    বাণীর শেষাংশে রাষ্ট্রপতি প্রত্যাশা ব্যক্ত করেন যে, নববর্ষের উৎসবে সকল অশুভ ও অসুন্দর দূরীভূত হয়ে সর্বত্র সত্য ও সুন্দরের জয়গান প্রতিধ্বনিত হবে। বিদায়ী বছরের সব দুঃখ-বেদনা মুছে গিয়ে নতুন বছর ব্যক্তি ও জাতীয় জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রার্থনা করেন তিনি। একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করার জন্য তিনি জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    Uncategorized

    প্রবাসী কার্ডে ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনার পরিকল্পনা

    By zamanঅক্টোবর ১৩, ২০২৬
    বাংলাদেশ

    দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোঅক্টোবর ১৩, ২০২৬
    বাংলাদেশ

    ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    By দেশের আলোঅক্টোবর ১৩, ২০২৬
    রাজনীতি

    আচরণে ফ্যাসিবাদের ছাপ যেন না থাকে: রিজভী

    By দেশের আলোঅক্টোবর ১৩, ২০২৬
    বাংলাদেশ

    নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্সের আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
    বাংলাদেশ

    ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
    বাংলাদেশ

    রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত

    By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
    বাংলাদেশ

    স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

    By zamanঅক্টোবর ১২, ২০২৬
    বাংলাদেশ

    সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    অধ্যাদেশ চাপে সংসদে দুই বেলা অধিবেশন

    By দেশের আলোএপ্রিল ৭, ২০২৬

    ঐক্যবদ্ধ অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    দেশে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৮৩ লাখ

    ভূমি সেবাকে জনবান্ধব করার তাগিদ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    Demo
    আলোচিত

    মাদকে সয়লাব রূপালী আবাসিক এলাকা

    এপ্রিল ২২, ২০২৬

    চাষাঢ়ায় অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ২

    মে ৫, ২০২৬

    প্রয়োজনীয় যাচাই ছাড়া নামজারি নয়: জেলা প্রশাসক

    মে ২০, ২০২৬

    ইমেজ সংকট এড়াতে হার্ডলাইনে জেলা পুলিশ

    জুন ১২, ২০২৬

    নারায়ণগঞ্জ কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

    জুলাই ১, ২০২৬

    সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক খুন

    আগস্ট ২৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন