নিজস্ব সংবাদদাতা
নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তানভীর হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
বুধবার (১৭ জুন) এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মাসুকুল ইসলাম রাজীব বলেন, “মায়ের মৃত্যু একজন সন্তানের জীবনে সবচেয়ে বড় এবং অপূরণীয় ক্ষতি। আমি সাংবাদিক তানভীর হোসেন ও তাঁর পরিবারের এই কঠিন সময়ে তাদের পাশে আছি এবং গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করেন।”
বিবৃতির শেষাংশে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনায় স্থানীয় ও সাংবাদিক মহলসহ সকলের কাছে বিশেষ দোয়া কামনা করেন।

