Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

সিনেটরের আশ্রয় ঘিরে রণক্ষেত্র ফিলিপাইনের পার্লামেন্ট

দেশের আলোমে ১৪, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পার্লামেন্ট ভবনে আশ্রয় নেওয়া এক সিনেটরকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার রাতেদেশটির পার্লামেন্ট ভবনে গোলাগুলির ঘটনা ঘটার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং ভেতরে থাকা সিনেটররা আত্মরক্ষার জন্য নিজ নিজ কার্যালয়ে আশ্রয় নেন। ঘটনাটি ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

পার্লামেন্ট ভবনে আশ্রয় নেওয়া ওই সিনেটরের নাম রোনাল্ড দেলা রোসা। তিনি সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মাদকবিরোধী অভিযানের সময় জাতীয় পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) একটি পরোয়ানার মুখে গ্রেপ্তার এড়াতে তিনি সিনেট ভবনে অবস্থান নিয়েছিলেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

ঘটনাস্থলে থাকা সংবাদমাধ্যম এএফপির সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, সশস্ত্র ও নিরাপত্তা সরঞ্জাম পরিহিত কয়েকজন বন্দুকধারী পার্লামেন্ট ভবনের সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন। এর কিছুক্ষণ পর অন্তত পাঁচটি গুলির শব্দ শোনা যায়। গোলাগুলির সময় ভবনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনপ্রণেতারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

ঘটনার কয়েক মিনিট পর সেখানে পৌঁছান ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ানিতো ভিক্তর রেমুলা। তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিক তথ্যে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা গুলি চালিয়েছে বা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে, সেটিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে নিরাপত্তা বাহিনী পার্লামেন্ট ভবনজুড়ে তল্লাশি অভিযান শুরু করে।

ফিলিপাইনের সিনেট ভবনে সামরিক পোশাক পরিহিত কিছু সশস্ত্র ব্যক্তির প্রবেশের খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীজুড়ে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনাটির পর আইনশৃঙ্খলা বাহিনী ভবনের আশপাশের এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।

এর আগে বুধবারই সিনেটর রোনাল্ড দেলা রোসা দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিলেন, তারা যেন তার সম্ভাব্য গ্রেপ্তারের বিরোধিতা করে। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি প্রেসিডেন্ট দুতার্তের বহুল সমালোচিত মাদকবিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন।

মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, দুতার্তের ওই অভিযানে হাজার হাজার মানুষ নিহত হন। নিহতদের মধ্যে কেবল বড় মাদক কারবারি নয়, ছোটখাটো বিক্রেতা ও সাধারণ ব্যবহারকারীও ছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই আন্তর্জাতিক অপরাধ আদালত তদন্ত শুরু করে।

গত বছরের মার্চে সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করে নেদারল্যান্ডসের দ্য হেগে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে আইসিসির অধীনে বিচারপ্রক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। বিশ্লেষকদের মতে, রোনাল্ড দেলা রোসাকে ঘিরে সাম্প্রতিক এই উত্তেজনা ফিলিপাইনের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

মমতা-কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বিশ্ব

মমতা ও মানিক দিল্লিতে আটক

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

তাজমিনকে শ্বাসরোধ করে খুন : পুলিশ

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বিশ্ব

সন্দেহের বশে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন