Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জিয়াউর রহমানের আদর্শ জাতিকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জিয়াউর রহমানের আদর্শ জাতিকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
  • কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী
  • নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আগামীকাল
  • জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির পরামর্শ
  • সাইপ্রাসে এস আলমের সম্পত্তি অবরুদ্ধ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, মে ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থগতি

ব্যাংক ঋণের সুদ কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের

দেশের আলোএপ্রিল ৭, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
বাংলাদেশ ব্যাংক, FBCCI এবং DCCi লোগো
নিজস্ব প্রতিবেদক

বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর দাবি জানিয়েছে দেশের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) পৃথকভাবে গভর্নরের সঙ্গে বৈঠকে এই দাবি উপস্থাপন করেন।

সোমবার (৬ এপ্রিল)  বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক দু’টি অনুষ্ঠিত হয়।

এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর বলেন, “বিনিয়োগ বাড়ানো এবং শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখার জন্য সুদের হার স্থিতিশীল রাখা জরুরি। পাশাপাশি পর্যায়ক্রমে এটিকে এক অঙ্কের মধ্যে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে।” এফবিসিসিআই সরকারি খাতের ঋণের চাপ কমিয়ে উৎপাদনমুখী খাতের জন্য অর্থায়ন নিশ্চিত করার পরামর্শ দিয়েছে।

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরাও গভর্নরের সঙ্গে বৈঠকে অংশ নেন। ডিসিসিআই জানায়, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে মাত্র ৬ দশমিক শূন্য তিন শতাংশে নেমে এসেছে, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নীতিমূলক সুদের হার ১০ শতাংশ হলেও গ্রাহক পর্যায়ে ঋণের হার ১৬ থেকে ১৭ শতাংশে পৌঁছেছে।

ডিসিসিআই নেতারা বলেন, ব্যাংক থেকে অর্থায়ন ক্রমেই ব্যয়বহুল হয়ে পড়ছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং স্বল্প মুনাফাভিত্তিক উৎপাদনশীল শিল্পের জন্য ঋণ পাওয়া কঠিন হয়ে গেছে। এ কারণে বেসরকারি বিনিয়োগে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। তাই তারা প্রস্তাব করেছেন, নীতি সুদের হার ধীরে ধীরে কমানোর পাশাপাশি উৎপাদনশীল খাত, রপ্তানিমুখী শিল্প ও এসএমই খাতের মতো অগ্রাধিকারপ্রাপ্ত খাতে লক্ষ্যভিত্তিক ভর্তুকিযুক্ত ঋণ সুবিধা চালু করা হোক।

এফবিসিসিআই গভর্নরের কাছে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) বাড়ানোর দাবি জানিয়েছেন। তারা বলেন, একসময় রপ্তানিকারকদের সহায়তায় গঠিত ইডিএফ তহবিল সাত বিলিয়ন ডলার ছিল, যা বর্তমানে কমে প্রায় ২ দশমিক ২০ বিলিয়ন ডলারে নেমেছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “গভর্নর এ বিষয়ে একমত হয়েছেন। আমরা আড়াই বিলিয়ন ডলার থেকে পাঁচ বিলিয়ন ডলারে বৃদ্ধির দাবি জানিয়েছি। পরে এটি আট বিলিয়ন ডলারে উন্নীত করার কথাও বলা হয়েছে।”

এছাড়া ব্যবসায়ীরা তিন মাস ঋণ পরিশোধ না করতে পারলে প্রতিষ্ঠানকে শ্রেণিবদ্ধ করার মেয়াদ ছয় মাস করার এবং এক প্রতিষ্ঠানের খেলাপি অবস্থার কারণে অন্য প্রতিষ্ঠানকে একইভাবে খেলাপি ঘোষণা করার ব্যবস্থা বন্ধ করারও প্রস্তাব দিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

১০ বিলিয়ন ডলার সহায়তা চায় সরকার

By দেশের আলোমে ২৮, ২০২৬
অর্থনীতি

আজ ও আগামীকাল খোলা থাকবে ব্যাংক

By দেশের আলোমে ২৩, ২০২৬
অর্থনীতি

কার্ড থেকে এমএফএসে টাকা আনায় নতুন কড়াকড়ি

By দেশের আলোমে ২০, ২০২৬
অর্থনীতি

এলএনজি আমদানিতে বিশ্বব্যাংকের ৩৫ কোটি ডলার ঋণ

By দেশের আলোমে ২০, ২০২৬
অর্থনীতি

জাহাজ ভাঙা শিল্পে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

By দেশের আলোমে ১৮, ২০২৬
অর্থনীতি

শিক্ষা ও স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দের পরিকল্পনা

By দেশের আলোমে ১৬, ২০২৬
অর্থনীতি

ঢাকার নামছে ৬৯০টি নতুন এসি বাস

By দেশের আলোমে ১৫, ২০২৬
অর্থনীতি

স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ, কাটছে সংকট

By দেশের আলোমে ১৩, ২০২৬
অর্থনীতি

কুরবানির চামড়া সংরক্ষণে সরকারের বিশেষ বরাদ্দ

By দেশের আলোমে ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | সোমবার, ২৫ মে ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার | ২৪ মে ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার | ২৩ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২২ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২১ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

উত্তরপ্রদেশে ঝড়-বৃষ্টির তাণ্ডব, নিহত ৮৯

By দেশের আলোমে ১৪, ২০২৬

ঈদের দিনে ইসরাইলি হামলায় নিহত ৩১

নরসিংহপুরে মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির পরামর্শ

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৪ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬১১ Views

নিরাপত্তাহীনতায় ঢাকা-না’গঞ্জ লিংক রোড

মে ৪, ২০২৬১১ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন