Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
  • একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
  • সুবিধাবঞ্চিত শিশুদের সৃজনশীলতা ফুটিয়ে তুলতে উৎসব
  • গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থায় আনার তাগিদ অর্থমন্ত্রীর
  • প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিতে বাংলাদেশসহ ৮ দেশ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
রাজনীতি

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

দেশের আলোসেপ্টেম্বর ১৭, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
শেখ হাসিনাকে আশ্রয় নিয়ে ভারতের বিরুদ্ধে রিজভীর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা

ভারতে শেখ হাসিনাসহ গণহত্যার অভিযোগে অভিযুক্তদের আশ্রয় দেওয়ার মাধ্যমে দেশটি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ভারত নিজেদের বাংলাদেশের বন্ধু হিসেবে দাবি করলেও শেখ হাসিনাসহ বিভিন্ন ব্যক্তিকে ফেরত দেওয়ার বিষয়ে বাংলাদেশের অনুরোধে সাড়া দিচ্ছে না। তিনি প্রশ্ন করেন, শেখ হাসিনাকে কেন বাংলাদেশে ফেরত দেওয়া হচ্ছে না এবং এর পেছনে ভারতের উদ্দেশ্য কী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্তের প্রশংসা করে রিজভী বলেন, বাংলাদেশ সরকারের ওই সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার প্রতীক। তিনি দাবি করেন, ব্রিকস সম্মেলনের আমন্ত্রণের ধরন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

আদানি পাওয়ারের বিদ্যুৎ সরবরাহে সাম্প্রতিক বিঘ্নের প্রসঙ্গ তুলে রিজভী দাবি করেন, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশ না নেওয়ার সিদ্ধান্তের পরদিনই ওই ঘটনা ঘটেছে এবং এর পেছনে ভারতের প্রভাব রয়েছে। তবে আদানি পাওয়ার ও বাংলাদেশের বিদ্যুৎ কর্মকর্তারা আগের সরবরাহ বিঘ্নকে প্রযুক্তিগত ত্রুটির সঙ্গে যুক্ত করেছিলেন; ১৩ সেপ্টেম্বর ত্রুটি মেরামতের পর সরবরাহও পুনরায় শুরু হয়।

দেশের গ্যাস ও জ্বালানি সংকটের প্রসঙ্গেও কথা বলেন রিজভী। তিনি এটিকে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব হিসেবে উল্লেখ করে বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের নাম পরিবর্তনের প্রসঙ্গ তুলে এর বিরোধিতা করেন রিজভী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ও ঐতিহাসিক স্থাপনার মর্যাদা রক্ষায় কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, প্রজন্ম দল ও সংশ্লিষ্ট সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

রাজনীতি

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায়: আমানউল্লাহ আমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
রাজনীতি

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
রাজনীতি

দিল্লিতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
রাজনীতি

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইলে হাসিনাকে ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা

By দেশের আলোসেপ্টেম্বর ১৫, ২০২৬
রাজনীতি

‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন জানান’

By দেশের আলোসেপ্টেম্বর ১৩, ২০২৬
রাজনীতি

ধর্ষণ ও নারী নির্যাতনমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার রিজভীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
রাজনীতি

দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
রাজনীতি

শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন: শফিকুর রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
রাজনীতি

জ্বালানি সংকট বৈশ্বিক, তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে: রিজভী

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

বুধবার সংসদে সরকারি দলের সভা

মার্চ ৯, ২০২৬

কোনো পরীক্ষাতেই নকলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন