Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

মাত্র ৬ বছর বয়সে রুবিকস কিউবে বিশ্বরেকর্ড গড়ল চীনা শিশু

আগামী ৬ মাসে চরম গরমের পূর্বাভাস, সাড়ে ৪ লাখ মৃত্যুর শঙ্কা

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের বিভ্রান্তিকর প্রচারণা

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • মাত্র ৬ বছর বয়সে রুবিকস কিউবে বিশ্বরেকর্ড গড়ল চীনা শিশু
  • আগামী ৬ মাসে চরম গরমের পূর্বাভাস, সাড়ে ৪ লাখ মৃত্যুর শঙ্কা
  • শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের বিভ্রান্তিকর প্রচারণা
  • রুপির বিপরীতে দুই বছরে ১১.৬ শতাংশ শক্তিশালী টাকা
  • ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়
  • রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
খেলা

মাত্র ৬ বছর বয়সে রুবিকস কিউবে বিশ্বরেকর্ড গড়ল চীনা শিশু

দেশের আলোসেপ্টেম্বর ২৩, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
রুবিকস কিউবে ৬ বছরের শিশুর বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

মাত্র ৬ বছর বয়সেই রুবিকস কিউব মেলানোর প্রতিযোগিতায় নারীদের ৩×৩ বিভাগে বিশ্বরেকর্ড গড়েছে চীনের শিশু লিয়ান ইউংঝি। পাঁচবার কিউব মেলানোর গড়ে ৪ দশমিক ২৭ সেকেন্ড সময় নিয়ে নতুন এই রেকর্ড গড়েছে চেংদুর এই খুদে স্পিডকিউবার।

মাত্র তিন দিনের ব্যবধানে দুটি প্রতিযোগিতায় নিজের রেকর্ড নিজেই ভেঙেছে লিয়ান। প্রথম প্রতিযোগিতায় পাঁচবারের গড়ে ৪ দশমিক ৫২ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়ার পর পরবর্তী প্রতিযোগিতায় সেই সময় আরও কমিয়ে ৪ দশমিক ২৭ সেকেন্ডে নিয়ে আসে।

বিশ্ব কিউব অ্যাসোসিয়েশনের প্রতিযোগিতার ফল অনুযায়ী, গুয়াংজুতে লিয়ানের পাঁচটি সমাধানের সময় ছিল ৪ দশমিক ২০, ৪ দশমিক ৩৯, ৪ দশমিক ৫৪, ৪ দশমিক ০২ ও ৪ দশমিক ২২ সেকেন্ড। এসব সময়ের গড় দাঁড়ায় ৪ দশমিক ২৭ সেকেন্ড। এর মধ্য দিয়ে নারীদের ৩×৩ রুবিকস কিউবের গড় সময়ের বিশ্বরেকর্ডটি নিজের করে নেয় সে।

চীনের সিচুয়ান প্রদেশের চেংদুর বাসিন্দা লিয়ানকে ডাকনামে ‘ঝিঝি’ বলা হয়। চীনা গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সে ইতোমধ্যে রুবিকস কিউব মেলানোর ১ হাজার ৩০০টির বেশি অ্যালগরিদম আয়ত্ত করেছে। প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা অনুশীলন করে শিশুটি।

লিয়ানের মা লিন ইয়াংসি জানান, নাচ ও সংগীতের পাশাপাশি শখের বশে মেয়েকে রুবিকস কিউবের একটি ক্লাসে ভর্তি করা হয়েছিল। পরে মেয়ের আগ্রহ ও দক্ষতা দেখে পরিবার স্পিডকিউবিংয়ে বেশি মনোযোগ দেয়।

লিয়ানের মা মনে করেন, নিয়মিত রুবিকস কিউব চর্চা শিশুদের মনোযোগ, স্মৃতিশক্তি ও যৌক্তিক চিন্তাভাবনা বাড়াতে সহায়তা করতে পারে। লিয়ান বর্তমানে নিয়মিত অনুশীলনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

তবে ৪ দশমিক ২৭ সেকেন্ডের রেকর্ডটি পাঁচবারের সমাধানের গড় সময়ের রেকর্ড। এটি একবারে রুবিকস কিউব মেলানোর বিশ্বরেকর্ড নয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

খেলা

টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
খেলা

ঐক্যের বার্তা দিয়ে শুরু হলো ২০তম এশিয়ান গেমস

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
খেলা

ক্যারিয়ারে হাজারবার বর্ণবাদের শিকার হয়েছি: ইয়ামাল

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
খেলা

অস্ট্রেলিয়া সফরের দলকে সংবর্ধনা দিল কোয়াব

By দেশের আলোসেপ্টেম্বর ১৭, ২০২৬
খেলা

কোকোর স্মরণে সারা দেশে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

By দেশের আলোসেপ্টেম্বর ১৫, ২০২৬
খেলা

ইয়ামালের চমক নাকি এমবাপ্পের দাপট—ব্যালন ডি’অর কার?

By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

By দেশের আলোজুলাই ২০, ২০২৬
খেলা

আর্জেন্টিনা-স্পেন লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কে?

By দেশের আলোজুলাই ১৯, ২০২৬
খেলা

ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

By দেশের আলোজুলাই ৬, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল

অক্টোবর ৩০, ২০২৫

নববর্ষের প্রথম দিনে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

আরও ৩ লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত

এপ্রিল ৮, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন