Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ছয় নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীনকে শোকজ

মাটি ও পরিবেশ বিবেচনায় বৃক্ষরোপণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ কর্মসূচি শুরু

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ছয় নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীনকে শোকজ
  • মাটি ও পরিবেশ বিবেচনায় বৃক্ষরোপণের নির্দেশনা প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ কর্মসূচি শুরু
  • এবার হেমোরেজিক ডেঙ্গুর আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী
  • নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের পদক
  • দৈনিক দেশের আলো | শনিবার, ৬ জুন ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, জুন ৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

হকারমুক্ত নগরীতে অটোচালকদের দাপট

দেশের আলোএপ্রিল ২৩, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

হকারমুক্ত নগরীতে দাপট বেড়েছে অটোচালকদের। এতদিন যানজটের প্রধান কারণ হিসেবে দেখা হতো ফুটপাত দখলকারী হকারদের। কারণ তারা পুরো শহরকেই দখল করে রেখেছিলো। তাদের কারণে নগরবাসীর দুর্ভোগ দুর্দশা চরম আকার ধারণ করেছিলো। তবুও তাদেরকে যেন কোনভাবেই ফুটপাত কিংবা সড়ক থেকে সরানো সম্ভব হচ্ছিলো না। কিন্তু রাজনৈতিক নেতাদের সম্মিলিত প্রয়াসে নারায়ণগঞ্জের ফুটপাত এখন হকারমুক্ত। অটোচালকদেরকেও একইভাবে নিয়ন্ত্রণের তাগিদ দিয়েছেন শহরবাসী।
এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর শহরকে হকারমুক্ত করতে একপ্রকার চ্যালেঞ্জ হিসেবেই নেন এড. সাখাওয়াত হোসেন খান। তিনি শহর থেকে হকার উচ্ছেদ করার জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও পেশাজীবী সংগঠনসহ নগরবাসীর সহযোগিতা কামনা করেন। অবশেষে তার এ আহ্বানে সাড়া দেন এড. আবুল কালামসহ গোটা শহরবাসী।
নগরবাসীকে দীর্ঘ দুর্ভোগের হাত থেকে মুক্ত করতে ১৩ এপ্রিল মাঠে নামেন এমপি এড. আবুল কালামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সকল শ্রেণীপেশার মানুষ। তবে হকাররা এর আগেই ফুটপাত ও সড়ক থেকে সরে যায়। কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে হকারদের রেখে যাওয়া চৌকিসহ বিভিন্ন সরঞ্জাম উচ্ছেদ করা হয়। সেই থেকে এখনও নগরীতে চলছে হকার উচ্ছেদ অভিযান।
এদিকে, শহর থেকে হকার উচ্ছেদ হওয়ায় অনেকটাই যানজট কমে যেতে দেখা গেছে। নগরবাসীর দীর্ঘ দুর্ভোগের জীবনে কিছুটা নেমে এসেছে স্বস্তি। তবে এ স্বস্তিতে এবার কিছুটা অস্বস্তিও দেখা গেছে। সড়ক ফাঁকা পেয়ে অটোসহ বিভিন্ন যানবাহন উল্টোপথে চলাচল শুরু করেছে। ফলে নগরীতে নেমে এসেছে বিশৃঙ্খল পরিবেশ। উল্টোপথে যানবাহন চলাচলের কারণে নগরীতে যানজটও দেখা যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, নগরীর ২নং রেলগেট, নারায়ণগঞ্জ ক্লাব মার্কেট, গ্রীণলেজ ব্যাংকের মোড়, গলাচিপার মোড় ও চাষাঢ়ার বিভিন্ন জায়গায় মিশুক ও ব্যাটারিচালিত অটোরিকশাগুলো উল্টোপথে বেশি চলাচল করে। ফলে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।
এছাড়া দেখা যায়, অধিকাংশ মিশুক চালকই অপ্রাপ্তবয়স্ক কিশোর যারা ট্রাফিক আইন জানে না। ফলে পথচারী ও যাত্রীরা অনেক বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। প্রথমে নগরবাসী মনে করেছিলো এসব যানবাহন সস্তা ও পরিবেশবান্ধব হবে। কিন্তু এখন এটি নগরীর জন্য একপ্রকার অভিশাপের মতো হয়ে দাঁড়িয়েছে। শুধু যানজট ও দুর্ঘটনাই নয় এসব যানবাহন বিদ্যুৎ ব্যবহারে অনিয়মও করছে। মেয়াদোর্ত্তীণ ব্যাটারিগুলো যেখানে সেখানে ফেলা হচ্ছে যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে।
নগরবাসী মনে করছেন, নগরীতে দিন দিন মিশুক ও ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এসব হাজার হাজার যানবাহন রাস্তায় নামায় নগরজীবন একপ্রকার অচল হয়ে পড়ছে। যানজট ও বিশৃঙ্খলতার মূল কারণ হিসেবে সাধারণ মানুষ এখন এসব যানবাহনকেই দায়ী করছেন।
এদিকে রাস্তায় এত বেশি মিশুক ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করার কারণে তাদের নিয়মের মধ্যে বা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ বলছে, নারায়ণগঞ্জ নগরীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনার সবচেয়ে বড় বাধা এখন এসব যানবাহনগুলো। বলতে গেলে হাজার হাজার যানবাহনের কাছে ট্রাফিক পুলিশ সদস্যরাও অসহায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আব্দুল করিম শেখ বলেন, এসব যানবাহনগুলো মূলত আমাদের কোন কথাই শুণতে চায় না। তারা সিগন্যালও মানে না, মানতেও চায় না। নিষেধ করার পরও তারা সুযোগ পেলেই উল্টোপথে চলাচল করে। ফলে যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আর এ শহরে একবার বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেটা স্বাভাবিক করে আনা খুব কঠিন হয়ে পড়ে। ফলে পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। আসলে এসব যানবাহনের কারণে অনেক সময় আমাদের মূল দায়িত্ব পালন করাটাও চরমভাবে বাধাগ্রস্থ হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ঢাকা শহরের ২ সিটিতে মাত্র ২০ হাজার অটোরিকশার অনুমোদন দেয়া হয়েছে। আর এই নারায়ণগঞ্জ এতটুকু শহরে ১৭ হাজারের বেশি ব্যাটারিচালিত রিকশার অনুমোদন দেয়া হয়েছে। এই অনুমোদনের ভার শহর নিতে পারছে না। আমি খুব শীঘ্রই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবো।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

ছয় নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীনকে শোকজ

By দেশের আলোজুন ৬, ২০২৬
বাংলাদেশ

মাটি ও পরিবেশ বিবেচনায় বৃক্ষরোপণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

By দেশের আলোজুন ৬, ২০২৬
নারায়ণগঞ্জ

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ কর্মসূচি শুরু

By দেশের আলোজুন ৬, ২০২৬
বাংলাদেশ

এবার হেমোরেজিক ডেঙ্গুর আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী

By দেশের আলোজুন ৬, ২০২৬
বাংলাদেশ

নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের পদক

By দেশের আলোজুন ৬, ২০২৬
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরে বহুমাত্রিক সমঝোতার আভাস

By দেশের আলোজুন ৬, ২০২৬
খেলা

আজ বাংলাদেশ-ভারত ফাইনাল, বেঙ্গল টাইগ্রেসের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

By দেশের আলোজুন ৬, ২০২৬
খেলা

ইউরোপে ঐতিহাসিক জয়, তপু বর্মণের জোড়া গোল

By দেশের আলোজুন ৬, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে হবে সুপার স্পেশালাইজড হাসপাতাল

By দেশের আলোজুন ৫, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ৫ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২৬ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

ক্যানসার চিকিৎসায় অভূতপূর্ব সাফল্য: ‘স্মার্ট’ ইনজেকশনে টিউমার নির্মূল

By দেশের আলোমে ৩১, ২০২৬

বাংলাদেশ-ভারত নদী কমিশনের বৈঠক আজ

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রিয় নারায়ণগঞ্জ

হরমুজ প্রণালিতে ইউরোপের সুরক্ষা পরিকল্পনা: বাদ পড়ছে যুক্তরাষ্ট্র

টিকা নিলে সুস্থ থাকবে শিশু: এমপি কালাম

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৭ Views

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাসাসের শ্রদ্ধা নিবেদন

মে ৩০, ২০২৬৩৩০ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রিয় নারায়ণগঞ্জ

মে ২৮, ২০২৬১৫ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন