মাদকবিরোধী অভিযানে প্রকাশ্য দিবালোকে ৩ র্যাব কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ মে) দুপুর ১টায় শহরের মাসদাইর বাজার বয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র্যাবের ২ সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া গুরুতর আহত এসআই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে র্যাব-১১ এর ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাজ্জাদ হোসেন মুঠোফোনে বলেন, ৩ জন র্যাব সদস্য আহত হয়েছেন। কীভাবে কারা এই হামলা চালিয়েছে, তা বিস্তারিত পরে জানানো হবে।
স্থানীয়রা জানায়, দুপুরে ৩ জন র্যাব কর্মকর্তা মাদকবিরোধী অভিযানে তথ্য সংগ্রহের জন্য শহরের বয়ালিয়া খাল এলাকায় যায়। এসময় কয়েকজন সন্ত্রাসী র্যাব কর্মকর্তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে ৩ জন র্যাব কর্মকর্তা আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, হামলার ঘটনায় ৩ জন র্যাব সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে এবং বাকি ২ জন নারায়ণগঞ্জেই চিকিৎসা নিচ্ছেন।
বিস্তারিত জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, র্যাব আলাদা একটি সংস্থা। তারা সেখানে কি অভিযানে ছিল সেটা তারাই বলতে পারবে। এ বিষয়ে আমাদের তেমন কিছু জানা নেই।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, ৩ জন র্যাব কর্মকর্তা তথ্য সংগ্রহের জন্য গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleরূপগঞ্জে ৩২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
Next Article Next Post

