Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বাংলা কিউআরে লেনদেন বেড়ে ছাড়াল ১১০ কোটি টাকা

আদমজী ইপিজেডে ‘ভূত আতঙ্ক’, একদিনের ছুটি

সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বাংলা কিউআরে লেনদেন বেড়ে ছাড়াল ১১০ কোটি টাকা
  • আদমজী ইপিজেডে ‘ভূত আতঙ্ক’, একদিনের ছুটি
  • সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • সততা-মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১৭ বছরে পা রাখলেন বিশ্বের দীর্ঘজীবী নারী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Monday, August 24, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
রাজনীতি

মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ প্রধানমন্ত্রীর

দেশের আলোJune 3, 2026
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার প্রস্তাব নাকচ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যমান কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পরিবর্তে নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঈদুল আজহার আগে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছিল। প্রস্তাবে প্রতিষ্ঠানটির নাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার সুপারিশ করা হয়।

তবে ওই প্রস্তাবে সম্মতি দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং তিনি নোটে মন্তব্য করে জানিয়েছেন, নতুন কোনো নামকরণ করতে হলে নতুন প্রতিষ্ঠান গড়ে সেটির নামকরণ করা উচিত।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে সম্মাননা দেওয়ার নীতি অনুসরণের পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রী।

২০০৬ সালে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় প্রতিষ্ঠিত হয় কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) পরিচালিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে আসছে।

সংশ্লিষ্ট মহলের মতে, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি ভিন্ন বার্তা বহন করছে। ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের যে প্রবণতা দীর্ঘদিন ধরে চলে আসছে, তার বিপরীতে এটি একটি ব্যতিক্রমী অবস্থান হিসেবে দেখা হচ্ছে।

এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাবও অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। মশা নিয়ন্ত্রণ বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য ফ্লোরিডা সফরের প্রস্তাবের বিষয়ে তিনি মন্তব্য করেন, দেশের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেই কার্যকর সমাধান বের করা সম্ভব।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্ত প্রশাসনিক ব্যয় সংকোচন, বাস্তবমুখী উদ্যোগ এবং সরকারি সম্পদের কার্যকর ব্যবহারের ওপর সরকারের গুরুত্বকে আরও স্পষ্ট করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বেড়ে ছাড়াল ১১০ কোটি টাকা

By দেশের আলোAugust 23, 2026
নারায়ণগঞ্জ

আদমজী ইপিজেডে ‘ভূত আতঙ্ক’, একদিনের ছুটি

By দেশের আলোAugust 23, 2026
বাংলাদেশ

সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By দেশের আলোAugust 23, 2026
বাংলাদেশ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

By দেশের আলোAugust 23, 2026
বাংলাদেশ

সততা-মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোAugust 23, 2026
বিশ্ব

১১৭ বছরে পা রাখলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

By দেশের আলোAugust 22, 2026
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে

By দেশের আলোAugust 22, 2026
অর্থনীতি

ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার

By দেশের আলোAugust 22, 2026
স্বাস্থ্য

দেশজুড়ে আজ থেকে ওরাল কলেরা ভ্যাকসিনেশন শুরু

By দেশের আলোAugust 22, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

ঐকমত্য কমিশনের সুপারিশ একপেশে : মির্জা ফখরুল

October 30, 2025

সরকারি কর্মকর্তাদের গাড়িঋণ স্থগিত, একগুচ্ছ সাশ্রয়ী পদক্ষেপ

April 3, 2026

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে ১১ দল

April 8, 2026

মাদক ও মানবপাচার রোধে দেশব্যাপী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

April 14, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন