Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বাজেট বাস্তবায়নযোগ্য, প্রয়োজন দক্ষতা ও সুশাসন

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

রাজনৈতিক নিয়োগ বন্ধের ঘোষণা অর্থমন্ত্রীর

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বাজেট বাস্তবায়নযোগ্য, প্রয়োজন দক্ষতা ও সুশাসন
  • ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন
  • রাজনৈতিক নিয়োগ বন্ধের ঘোষণা অর্থমন্ত্রীর
  • দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী
  • দক্ষিণ এশিয়ার শীর্ষ বিনিয়োগ গন্তব্য হবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, জুন ১৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

ইমেজ সংকট এড়াতে হার্ডলাইনে জেলা পুলিশ

দেশের আলোজুন ১২, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নানা বিতর্কে জড়িয়ে ইমেজ সংকটে পড়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এ সংকট থেকে রেহাই পেতে হার্ডলাইনে অবস্থান নিয়েছেন স্বয়ং এসপি। তিনি জেলা পুলিশের ইমেজ পুনরুদ্ধারে ইতোমধ্যেই বেশকিছু কঠোর পদক্ষেপ গহেণ করেছেন। থানায় দুর্নীতি, অনিয়ম ও সাধারণ মানুষকে হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। গত কয়েক মাসে রূপগঞ্জ, আড়াইহাজার ও বন্দর থানার একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বদলি, প্রত্যাহার ও প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরণের পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ৯ জুন রাতে আড়াইহাজার থানার এসআই হাসানাঈন আহমেদকে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এরআগে ৭ জুন বন্দর থানার এসআই মাসুদ রানাকে দায়িত্বে অবহেলার অভিযোগে থানা থেকে প্রত্যাহার করা হয়। অভিযোগ রয়েছে, বন্দরে ছুরিকাঘাতে নিহত এক যুবকের পরিবার মামলা করতে গেলে তিনি ঘুষ দাবি করেন।

৮ জুন বন্দর থানার আরও তিন এসআই মনির হোসেন, শহিদুল ইসলাম ও ফারুককে বদলি করা হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। তবে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানিয়েছেন, স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তাদের বদলি করা হয়েছে এবং মাদক সংশ্লিষ্টতার কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই।

এরআগে ১৫ মার্চ রূপগঞ্জ থানার তিন এসআই হুমায়ুন আহমেদ, আহসানউল্লাহ ও নাদিরুল ইসলামকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে থানা থেকে প্রত্যাহার করা হয় বলে জানায় পুলিশ প্রশাসন। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম তখন গণমাধ্যমকে জানান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, মাদক কারবারিদের সঙ্গে সখ্যতা ছাড়াও বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ দীর্ঘদিন ধরে বিভিন্ন থানার বিরুদ্ধে রয়েছে। বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্স নিতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি পুলিশ সুপারের কার্যালয়েও ঘুষের অভিযোগ পাওয়া গেছে বলে দাবি করেন অনেকে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, যাদের বদলি করা হয়েছে তা স্বাভাবিক প্রক্রিয়াতেই হয়েছে। তবে অভিযোগের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। জনগণকে মানসম্মত সেবা দিতে পুলিশ কাজ করছে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে তিনি জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

By দেশের আলোজুন ১২, ২০২৬
অর্থনীতি

জ্বালানি ও কর সুবিধায় বাজেট ইতিবাচক: বিকেএমইএ

By দেশের আলোজুন ১২, ২০২৬
নারায়ণগঞ্জ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শরীফ গ্রেফতার

By দেশের আলোজুন ১১, ২০২৬
নারায়ণগঞ্জ

গ্যাস বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ

By দেশের আলোজুন ১১, ২০২৬
নারায়ণগঞ্জ

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

By দেশের আলোজুন ১১, ২০২৬
নারায়ণগঞ্জ

জাসাস নেতা সাত্তারের মায়ের মৃত্যুতে আনিসুল ইসলাম সানি’র শোক

By দেশের আলোজুন ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার

By দেশের আলোজুন ১০, ২০২৬
বাংলাদেশ

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

By দেশের আলোজুন ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান হলেন মাসুদুজ্জামান

By দেশের আলোজুন ৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ৮ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

ছয় নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীনকে শোকজ

By দেশের আলোজুন ৬, ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ, দীর্ঘ অপেক্ষার অবসান

দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৬ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৮ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬৭ Views

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

জুন ১১, ২০২৬৭ Views

পুশইনে মুখোমুখি ঢাকা-দিল্লি, আজ বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ৮, ২০২৬৭ Views

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

জুন ১১, ২০২৬৬ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন