Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্সের আহ্বান রাষ্ট্রপতির

ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্সের আহ্বান রাষ্ট্রপতির
  • ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
  • রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত
  • হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল
  • ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ
  • টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

সারের সংকট নেই, মজুত পর্যাপ্ত : তথ্য উপদেষ্টা

গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে দুই বছর সময় লাগবে
দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
ডা. জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নিজস্ব সংবাদদাতা

দেশে সারের কোনো সংকট নেই এবং গুদামে চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে নিশ্চিত করেছে সরকার। মূলত কৃষক পর্যায়ে সার বিতরণের প্রক্রিয়ায় নতুন পরিবর্তন আনায় মাঠপর্যায়ে সাময়িক কিছু সমন্বয়হীনতা তৈরি হয়েছে, যা দ্রুতই কেটে যাবে বলে আশ্বস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। এ সময় তিনি সার আমদানির সর্বশেষ অবস্থা এবং দেশের গ্যাস পরিস্থিতি নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে ১৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টনের বেশি সার মজুত রয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরের ঠিক এই সময়ে মজুতের পরিমাণ ছিল ১৩ লাখ মেট্রিক টন। ফলে দেশে সারের ঘাটতির কোনো আশঙ্কা নেই। পাশাপাশি ভবিষ্যৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ইতিমধ্যে বিপুল পরিমাণ সার আমদানির অনুমোদনও দিয়েছে সরকার।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে সার বিতরণে অনিয়মের খবর প্রকাশের বিষয়টি সরকারের নজরে এসেছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা জানান, অনিয়মের বিরুদ্ধে ইতিমধ্যে দ্রুত ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। তিনি বলেন, সরকার মূলত কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সার বিতরণ ব্যবস্থায় বেশ কিছু প্রয়োজনীয় সংস্কার আনছে। নতুন এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের মানিয়ে নিতে কিছুটা সময় লাগায় সাময়িক অস্থিরতা তৈরি হয়েছে। এর পাশাপাশি কোনো কোনো ডিলার তাদের জন্য বরাদ্দকৃত সার সময়মতো উত্তোলন না করায় নির্দিষ্ট কিছু এলাকায় সংকট দেখা দিচ্ছে। তবে এই সমস্যা খুব বেশি দূর এগোবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে আন্তর্জাতিক প্রেক্ষাপট ও বর্তমান নানামুখী চ্যালেঞ্জ তুলে ধরে জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থাকে একটি সন্তোষজনক পর্যায়ে নিয়ে যেতে আরও অন্তত দুই বছর সময় প্রয়োজন। তবে এই অন্তর্বর্তী সময়ে গ্যাস পরিস্থিতি আগের চেয়ে খারাপ হবে না বলে গ্রাহকদের আশ্বস্ত করেন তিনি।

এই সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্সের আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
বাংলাদেশ

ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
বাংলাদেশ

রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত

By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
বাংলাদেশ

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

By zamanঅক্টোবর ১২, ২০২৬
বাংলাদেশ

সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন পরিকল্পনা: মাহদী আমিন

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

বাল্যবিবাহ বন্ধে সচেতনতা জরুরি: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৩, ২০২৬

শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত যুবকের লাশ

মে ৬, ২০২৬

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রিয় নারায়ণগঞ্জ

মে ২৮, ২০২৬

নগরীতে গোয়েন্দা নজরদারি জোরদারের আহবান

জুন ১৪, ২০২৬

আড়াইহাজারে চিকিৎসককে মারধরের অভিযোগ

জুলাই ৬, ২০২৬

ফতুল্লায় গুম দুই যুবক, ১০ মাসেও মেলেনি সন্ধান

সেপ্টেম্বর ১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন