Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

নারায়ণগঞ্জ জেলার তদারকিতে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন ৩৩৮ এজেন্সি

৬৪ জেলায় ৩০ মন্ত্রী-হুইপকে সমন্বয়কের দায়িত্ব

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • নারায়ণগঞ্জ জেলার তদারকিতে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
  • মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন ৩৩৮ এজেন্সি
  • ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-হুইপকে সমন্বয়কের দায়িত্ব
  • দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন
  • ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র
  • প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন ৩৩৮ এজেন্সি

প্রথমবারের মতো তালিকায় নাম এসেছে বোয়েসেলের
দেশের আলোআগস্ট ২৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নতুন করে আরও ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত সরকারি প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে (FWCMS) এই নতুন তালিকা প্রকাশ করা হয়। এতে প্রথমবারের মতো বাংলাদেশের সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর নাম অন্তর্ভুক্ত হয়েছে। বোয়েসেলের নিজস্ব তত্ত্বাবধানেই যুক্ত করা হয়েছে মোট ৬২টি এজেন্সিকে।

নতুন এই তালিকার আওতায় বোয়েসেলসহ মোট ২৫টি মূল রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব মূল প্রতিষ্ঠানের অধীনে আরও ২৫০টি প্রতিষ্ঠানকে সাব-এজেন্সি হিসেবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য শুধু ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম অনুমোদিত তালিকায় ছিল।

প্রবাসী কল্যাণ খাত সংশ্লিষ্টরা বলছেন, নতুন তালিকায় সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের নাম অন্তর্ভুক্ত হওয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসবে। একই সঙ্গে বিপুলসংখ্যক নতুন এজেন্সি যুক্ত হওয়ায় মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সাধারণ কর্মীদের প্রবেশের সুযোগ ও পরিধি আরও সম্প্রসারিত হলো।

প্রকাশিত সরকারি নির্দেশনা অনুযায়ী, এখন থেকে নতুন তালিকাভুক্ত এই ৩৩৮টি এজেন্সির মাধ্যমেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগের সম্পূর্ণ কার্যক্রম পরিচালিত হবে। অনুমোদিত মূল এজেন্সিগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অন্নেষা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড এবং আর্থ-স্মার্ট ওভারসিজ লিমিটেড।

এ ছাড়া খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-সুপ্ত ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি অ্যামপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিংকু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক, নেইবার অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশনের অধীনেও একাধিক সাব-এজেন্সি কাজ করবে।

নতুন এই এজেন্সিগুলো যুক্ত হওয়ায় দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

৬৪ জেলায় ৩০ মন্ত্রী-হুইপকে সমন্বয়কের দায়িত্ব

By দেশের আলোআগস্ট ২৮, ২০২৬
বিনোদন

দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বিশ্ব

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

সারের সংকট নেই, মজুত পর্যাপ্ত : তথ্য উপদেষ্টা

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

একরামুল হত্যা: পলাতক হাসিনাসহ ৭ আসামীকে আত্মসমর্পণের নির্দেশ

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

বাজার সামলাতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচন: বরাদ্দ ৬ হাজার কোটি টাকা

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী: নিরাপত্তা জোরদার করল র‍্যাব

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

রাজনৈতিক অনৈক্যে হতাশ আইন উপদেষ্টা

অক্টোবর ৩১, ২০২৫

জ্বালানি আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক : মীর শাহে আলম

এপ্রিল ৩, ২০২৬

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে:  স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ৮, ২০২৬

২২ হাজার কৃষকের মোবাইলে অর্থ পাঠিয়ে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন