Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পবিত্র দুই শহরকে লক্ষ্য করার অভিযোগ অস্বীকার হুতিদের

    আজ রাতেই জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

    তত্ত্বাবধায়ক সরকার গঠনে উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টির প্রস্তাব

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • পবিত্র দুই শহরকে লক্ষ্য করার অভিযোগ অস্বীকার হুতিদের
    • আজ রাতেই জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
    • তত্ত্বাবধায়ক সরকার গঠনে উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টির প্রস্তাব
    • ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজল সন্ধ্যা’
    • আগস্টে ইইউতে ডেনিম রপ্তানি বাড়ল ১২.৭১ শতাংশ
    • তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    তত্ত্বাবধায়ক সরকার গঠনে উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টির প্রস্তাব

    দেশের আলোঅক্টোবর ২৫, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    তত্ত্বাবধায়ক সরকার গঠনে উপ-রাষ্ট্রপতির প্রস্তাব

    নিজস্ব প্রতিবেদক

    তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নির্ধারণে উচ্চকক্ষে উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টি করে তাঁকে এ দায়িত্ব দেওয়ার প্রস্তাব এসেছে। পাশাপাশি, সরকারি ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার বিকল্প প্রস্তাবও আলোচনায় এসেছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সকাল ১১টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির নবম বৈঠক শুরু হয়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বৈঠক চলে।

    সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে উচ্চকক্ষ গঠিত হলে এবং সংসদ বিলুপ্ত হওয়ার পরও উচ্চকক্ষ বহাল থাকলে, সেই কক্ষের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান রাখা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে উচ্চকক্ষে উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টি এবং তাঁকে উচ্চকক্ষের স্পিকার হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাবও এসেছে।

    বিকল্প প্রস্তাব হিসেবে তিনি জানান, সরকারি ও বিরোধী দলের সম্মতিতে স্পিকার নির্বাচিত হলে তাঁকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যায় কি না, তা বিবেচনায় নেওয়া যেতে পারে। একইভাবে দুই পক্ষের সম্মতিতে স্পিকার ছাড়া অন্য উপদেষ্টাদের নিয়োগের বিধান রাখার বিষয়েও মতামত এসেছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে উত্থাপিত সব প্রস্তাব কমিটির আলোচনায় বিবেচনা করা হবে। প্রতিবেদন তৈরির সময় সেগুলো তুলে ধরা হবে। এসব প্রস্তাব ও আরও মতামতের ভিত্তিতে পরবর্তী সময়ে সংবিধান সংশোধনের বিল তৈরি হতে পারে।

    বৈঠকে সংবিধানের মৌলিক কাঠামো, প্রশাসনিক ও আইন প্রণয়নসংক্রান্ত বিষয়ে বিচারিক পর্যালোচনা এবং সংবিধান সংশোধনের ওপর আদালতের পর্যালোচনার ক্ষমতা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা কার্যকর করা, বিচারক নিয়োগ আইন এবং সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার বিষয়েও আইন বিশেষজ্ঞরা মতামত দেন।

    সংবিধানের ৭০ অনুচ্ছেদের সীমাবদ্ধতা শিথিল করার প্রস্তাবও আলোচনায় আসে। বিশেষ করে সংবিধান সংশোধন, অর্থবিল, আস্থা ও অনাস্থা ভোট এবং জাতীয় নিরাপত্তা বা যুদ্ধকালীন পরিস্থিতির বাইরে অন্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া সংসদ সদস্যদের ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত জানানোর অধিকার নিয়েও মতামত দেওয়া হয়।

    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর গঠন, কর্মপরিধি ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    আজ রাতেই জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ২৫, ২০২৬
    বাংলাদেশ

    তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগে নতুন গতির আশা টোকিওর

    By দেশের আলোঅক্টোবর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    রাষ্ট্রদূত ছাড়াই প্রধানমন্ত্রীর জাপান সফর

    By zamanঅক্টোবর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, অপেক্ষা অনুমোদনের

    By দেশের আলোঅক্টোবর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর জাপান সফর, একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

    By দেশের আলোঅক্টোবর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    মোংলা বন্দর আধুনিকীকরণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

    By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬

    নগরীকে নতুনভাবে গড়ে তোলা হবে :  প্রশাসক সাখাওয়াত

    ঐক্য ও সংহতির অনন্য উদাহরণ পহেলা বৈশাখ: ডিসি

    সোনারগাঁয়ে ইয়াবাসহ রবিন গ্রেফতার

    মাসদাইরে র‌্যাবের উপর দুর্বৃত্তদের হামলা

    Demo
    আলোচিত

    ত্বকী হত্যা : ২৯৭ এমপির কাছে মায়ের খোলা চিঠি

    মার্চ ১১, ২০২৬

    পরিচয় লুকিয়ে কীসের রাজনীতি?

    এপ্রিল ১২, ২০২৬

    আগামীকাল এসএসসি পরীক্ষা শুরু

    এপ্রিল ২০, ২০২৬

    রূপগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

    এপ্রিল ২৭, ২০২৬

    সোনারগাঁও বিদ্যুৎকেন্দ্র ক্যান্টিনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১২

    মে ১৩, ২০২৬

    বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত

    জুন ৯, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন