নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের এইচএসসি ও আলিমসহ সমমান পরীক্ষায় পাস করেছেন ৫২ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ এ বছর হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশীয় পয়েন্ট।
শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র ফলাফলের এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, এবার মোট উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
শিক্ষামন্ত্রীর ফল ঘোষণার পরপরই শিক্ষা বোর্ডগুলোর ফলাফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে প্রকাশ করা হবে।
এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী।
এবার রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা আয়োজনের অভিযোগ তুলে আন্দোলনের ঘটনাও ঘটেছিল।

