Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

    শীতে ভিটামিন ডি পেতে কখন রোদে থাকবেন?

    শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
    • শীতে ভিটামিন ডি পেতে কখন রোদে থাকবেন?
    • শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
    • মিয়ানমার গণহত্যার রায়ে জোরালো হতে পারে গাজা মামলা
    • প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয়, রেকর্ড গড়ল জিটিএ সিক্স
    • রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল, দৃষ্টান্তমূলক একাধিক সাজা

    দেশের আলোনভেম্বর ৩, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল

    নিজস্ব প্রতিবেদক

    শিশুদের ওপর সহিংসতা দমন ও প্রতিরোধে দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রম জোরদার করা হয়েছে। এসব ট্রাইব্যুনালে শিশু নির্যাতনের মামলায় কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড ও ক্ষতিপূরণের আদেশও দেওয়া হচ্ছে।

    ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ছয়টি মামলায় আসামিদের সাজা দিয়েছেন। এর মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড এবং চারটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছে। একই সময়ে ট্রাইব্যুনাল ৪৯টি মামলা নিষ্পত্তি করেছেন।

    গত ৭ জুন পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় করা মামলায় আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। মাত্র পাঁচ কার্যদিবসে মামলাটির রায় ঘোষণা করা হয়।

    নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে ২০০০ সালে আইনটি প্রণয়ন করা হয়। আইন অনুযায়ী, প্রতি জেলা সদরে একটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। প্রয়োজনে সরকার একই জেলায় একাধিক ট্রাইব্যুনালও গঠন করতে পারে।

    এর ধারাবাহিকতায় শিশু ধর্ষণ ও হত্যার মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে পৃথক ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়। এসব ট্রাইব্যুনালের লক্ষ্য ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করা, ভুক্তভোগী শিশুর সুরক্ষা নিশ্চিত করা এবং অপরাধীদের শাস্তি দেওয়া।

    ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই বিশেষ বিচারব্যবস্থার অংশ। গত বছরের জুনে ট্রাইব্যুনালটি আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু করে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ধর্ষণের পর হত্যার মামলাগুলোর বিচার করা হয় এখানে।

    ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ বাসসকে বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ৪৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় আসামিদের সাজা হয়েছে। দুটি মামলায় মৃত্যুদণ্ড এবং চারটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

    বর্তমানে ট্রাইব্যুনালে ১ হাজার ৯২১টি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।

    ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বাসসকে বলেন, শিশু সহিংসতার মামলায় দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেছে। এসব মামলায় কারাদণ্ডের পাশাপাশি মৃত্যুদণ্ড ও বড় অঙ্কের অর্থদণ্ড দেওয়া হচ্ছে। রায়ে ক্ষতিপূরণের অর্থ ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশও দেওয়া হচ্ছে।

    তিনি বলেন, ধর্ষণের পর হত্যার অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। ট্রাইব্যুনাল সেই বিধান কঠোরভাবে প্রয়োগ করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বাংলাদেশ

    তরুণদের কর্মসংস্থানে এসএমই খাতের বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বাংলাদেশ

    জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    বাংলাদেশ

    ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    বিশ্ব

    রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বাংলাদেশ

    ৬২ বছরে পা রাখলেন তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও নতুন চ্যালেঞ্জ

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বাংলাদেশ

    কারিগরি শিক্ষার প্রসার ও মান বাড়াতে জোর রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বাংলাদেশ

    পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বাংলাদেশ

    ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    নারী দিবস পালনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

    মার্চ ৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন