Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাজনীতির কারণে কাজের সুযোগ পাননি অনেক চিকিৎসক: মির্জা আব্বাস

    হত্যাকাণ্ডের ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি

    প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • রাজনীতির কারণে কাজের সুযোগ পাননি অনেক চিকিৎসক: মির্জা আব্বাস
    • হত্যাকাণ্ডের ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি
    • প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম
    • রকেট পুনর্ব্যবহারে নতুন সাফল্য স্পেসএক্সের
    • বয়সকে হার মানিয়ে ৯৬-এ সাত মহাদেশ ভ্রমণ
    • ডিসেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ নিয়ে আশ্বস্ত করলেন জ্বালানিমন্ত্রী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্ব

    বয়সকে হার মানিয়ে ৯৬-এ সাত মহাদেশ ভ্রমণ

    দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    ৯৬ বছর বয়সে সাত মহাদেশ ভ্রমণ

    আন্তর্জাতিক ডেস্ক

    যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ৯৬ বছর বয়সি জয় রায়ান নাতি ব্র্যাড রায়ানের সঙ্গে ঘুরে দেখেছেন বিশ্বের সাত মহাদেশ। ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট পাওয়ার পর আন্তর্জাতিক ভ্রমণ শুরু করেন তিনি। সম্প্রতি থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের মধ্য দিয়ে পূরণ হয়েছে তাঁর সাত মহাদেশ ভ্রমণের স্বপ্ন।

    ‘গ্র্যান্ডমা জয়’ নামে পরিচিত জয় তাঁর ৪৫ বছর বয়সি নাতি ব্র্যাডের সঙ্গে এই ভ্রমণ করেছেন। পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের মধ্য দিয়ে সাত মহাদেশ ভ্রমণের লক্ষ্য পূরণ করেন তাঁরা। অস্ট্রেলিয়াই ছিল তাঁদের তালিকার শেষ মহাদেশ।

    অস্ট্রেলিয়াকে সুন্দর দেশ উল্লেখ করে জয় বলেন, দেশটির কোয়ালাগুলো তাঁর কাছে খুবই সুন্দর লেগেছে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে পেরে গর্বিত বোধ করেছেন বলেও জানান তিনি।

    এই ভ্রমণ শুধু নতুন নতুন জায়গা দেখার অভিজ্ঞতাই দেয়নি, জয় ও ব্র্যাডের সম্পর্কও নতুন করে গড়ে তুলতে সাহায্য করেছে। এর আগে টানা ১০ বছর তাঁদের মধ্যে যোগাযোগ ছিল না।

    ২০১৫ সালের শরৎকালে ব্র্যাড তাঁর দাদির সঙ্গে আবার যোগাযোগ করেন। তিনি জানতে চান, জয় তাঁর সঙ্গে গ্রেট স্মোকি মাউন্টেনসে ক্যাম্পিংয়ে যেতে চান কি না। ব্র্যাড জানতেন, তাঁর দাদি আগে কখনো পাহাড় দেখেননি। তাই তাঁকে নতুন জায়গা ঘুরে দেখার সুযোগ করে দিতে চেয়েছিলেন।

    এরপর তাঁদের ভ্রমণ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতীয় উদ্যানে ছড়িয়ে পড়ে। ২০২৩ সালের মে মাসে দেশটির ৬৩টি জাতীয় উদ্যানের সর্বশেষটিও ঘুরে দেখেন তাঁরা।

    জাতীয় উদ্যান ভ্রমণ শেষ হওয়ার পর তাঁদের যাত্রা ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট পাওয়ার পর আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ তৈরি হয় জয়ের।

    এরপর তাঁরা কেনিয়াসহ বিভিন্ন দেশ ঘুরে দেখেন। কেনিয়ায় হাতি দেখেছেন তাঁরা, আয়ারল্যান্ডে ঘুরেছেন ঐতিহাসিক দুর্গ। সাম্প্রতিক থাইল্যান্ড সফরে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিভিন্ন মন্দিরও পরিদর্শন করেন।

    ব্র্যাড জানান, থাইল্যান্ডে এক তরুণ বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে কথোপকথন তাঁকে মানুষের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব বুঝতে সাহায্য করেছে। অতীতের বেদনাদায়ক অভিজ্ঞতায় আটকে না থেকে মানুষ কীভাবে একে অপরের সঙ্গে যুক্ত, তা উপলব্ধি করা তাঁর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    তিনি আরও বলেন, এই ভ্রমণ তাঁকে জীবনের আগের কঠিন অভিজ্ঞতাগুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে এবং জীবনে আনন্দের নতুন অধ্যায় শুরু করতে সহায়তা করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিশ্ব

    ডাবলিনে প্রথমবার এআই নিয়ে বৈঠকে ইইউ নেতারা

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬
    বিশ্ব

    বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬
    বিশ্ব

    আর্থিক সংকটে থামল বিশ্বভ্রমণ, সিঙ্গাপুরে আটক প্রমোদতরি ‘ওডিসি’

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বিশ্ব

    যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ চালুর উদ্যোগ

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    বিশ্ব

    ট্রাম্পের মোদিবিষয়ক পোস্ট প্রচারেও ছিল মাসিক ৭৫ হাজার ডলারের চুক্তি

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বিশ্ব

    মার্কিন নির্বাচনে রেকর্ড গড়লেন পাঁচ হিজাবি নারী

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    বিশ্ব

    মার্কিন নির্বাচনে ‘নীল ঢেউ’, জেন-জির মনে ফিরছে আশাবাদ

    By দেশের আলোনভেম্বর ৮, ২০২৬
    বিশ্ব

    জলবায়ু ঝুঁকি বৃদ্ধিতে চরম চ্যালেঞ্জের মুখে কপ৩১

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬
    বিশ্ব

    এক দিনে মার্কিন শেয়ারবাজারে ২.৫ ট্রিলিয়ন ডলারের ধস

    By দেশের আলোনভেম্বর ৬, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    ভেজাল পণ্য উৎপাদক ও বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা : ডিসি

    মার্চ ১৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন