Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে কঠোর নজরদারি: তথ্য উপদেষ্টা

    শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

    নাঈম হত্যা মামলায় একই পরিবারের ৩ সদস্য গ্রেপ্তার

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে কঠোর নজরদারি: তথ্য উপদেষ্টা
    • শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি
    • নাঈম হত্যা মামলায় একই পরিবারের ৩ সদস্য গ্রেপ্তার
    • বিদেশে চিকিৎসায় ৩০ হাজার ডলার পাঠাতে পারবে বাংলাদেশিরা
    • এলিজাবেথ হোমসের প্রতারণার গল্পে বক্স অফিসে সাফল্য
    • আমরা রাজপথে আছি ও থাকব: প্রধানমন্ত্রী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্ব

    মার্কিন নির্বাচনে ‘নীল ঢেউ’, জেন-জির মনে ফিরছে আশাবাদ

    দেশের আলোনভেম্বর ৮, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে জেন-জির প্রতিক্রিয়া

    আন্তর্জাতিক ডেস্ক

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর দেশটির তরুণ প্রজন্মের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে ‘মিলেনিয়াল আশাবাদ’ বা সহস্রাব্দ প্রজন্মের আশাবাদের স্মৃতিচারণ। ২০০৮ সালে বারাক ওবামার নির্বাচনী জয়ের পর তরুণদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল, এবারের নির্বাচনের পর জেন-জির অনেকের মধ্যেও তেমন অনুভূতি দেখা যাচ্ছে।

    গত মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে ‘মিলেনিয়াল আশাবাদ’। অতীতের স্মৃতিচারণের মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে ওঠা এ প্রবণতায় ফিরে দেখা হচ্ছে ২০০০-এর দশকের শেষভাগ ও ২০১০-এর দশকের শুরুর দিকের আশা ও সরলতামাখা সময়কে।

    ‘মিলেনিয়াল আশাবাদ’ নিয়ে তৈরি ভিডিও ও পোস্টগুলো লাখ লাখ মানুষের নজর কাড়ছে। এসব পোস্টে সহস্রাব্দ প্রজন্মের তরুণ বয়সের জনপ্রিয় পোশাক, গান ও জীবনধারার নানা অনুষঙ্গ তুলে ধরা হচ্ছে। স্কিনি জিনস, পেঁচার ছবিযুক্ত গলার হার, গোঁফের নকশা আর হাততালি ও পা ঠুকে গাওয়া গানও ফিরে আসছে এসব স্মৃতিচারণে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    জেন-জির অনেক সদস্যের কাছে, অর্থাৎ বর্তমানে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের কাছে, মঙ্গলবারের নির্বাচন একধরনের উচ্ছ্বাস নিয়ে এসেছে। ২০০৮ সালে ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় সহস্রাব্দ প্রজন্মের তরুণেরা যে উচ্ছ্বাস অনুভব করেছিলেন, এবারের অনুভূতির সঙ্গে তার মিল রয়েছে। বর্তমানে ৩০ থেকে ৪৫ বছর বয়সী সহস্রাব্দ প্রজন্মের সেই অভিজ্ঞতার সঙ্গে এবারের নির্বাচনের বেশ কিছু মিল রয়েছে। উভয় প্রজন্মই বিদেশে দীর্ঘমেয়াদি সংঘাত এবং দেশে গভীর অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ভোট দিয়েছে।

    ওবামার বিজয়ে তরুণ ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবারের মধ্যবর্তী নির্বাচনেও ৩০ বছরের কম বয়সীদের মধ্যে ডেমোক্র্যাটদের পক্ষে ব্যাপক ভোটের প্রবণতা দেখা গেছে। এএফপির বিশ্লেষণে এনওআরসি সিভিক হেলথ অ্যান্ড ইলেকশনস প্রজেক্টের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৯ বছর বয়সী ভোটারদের ৬৫ দশমিক ৫ শতাংশ ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন। বিপরীতে রিপাবলিকানদের ভোট দিয়েছেন ৩০ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া ২০২৪ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়া তরুণদের ১৬ শতাংশ এবার আইনসভা নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের বেছে নিয়েছেন।

    নিউইয়র্ক টাইমসের দেশব্যাপী এক জরিপের প্রাথমিক ফল অনুযায়ী, ২০২৪ সালের নির্বাচনের তুলনায় এবার ১৮ থেকে ২৯ বছর বয়সী পুরুষ ভোটারদের মধ্যে ডেমোক্র্যাট প্রার্থীদের প্রতি সমর্থন প্রায় ৪০ শতাংশ পয়েন্ট বেড়েছে। একই বয়সী নারী ভোটারদের ক্ষেত্রে এ বৃদ্ধির হার ২৭ শতাংশ পয়েন্ট।

    ২০ বছর বয়সী আলিয়া ব্যাডেলি এএফপিকে বলেন, ‘আমাদের দেশে এই নতুন নীল ঢেউ আমাকে অনেক আশাবাদী করে তুলেছে।’ ওহাইওর নবনির্বাচিত গভর্নর অ্যামি অ্যাক্টন শিক্ষা এবং ডেটা সেন্টার নিয়ন্ত্রণের বিষয়ে তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে আশা করেন তিনি। একই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ২২ বছর বয়সী ক্যালেব ভার্নসও আশাবাদের কথা বলেন। দুজনই ইউনিভার্সিটি অব অ্যাক্রনের শিক্ষার্থী।

    ভার্নস বলেন, ‘এবার আমাদের অনেক কিছুই প্রথমবারের মতো ঘটেছে। যেমন, সিনেটে প্রথম মুসলিম সদস্য এবং প্রকাশ্যে সমকামী পরিচয় দেওয়া প্রথম পুরুষ সদস্য নির্বাচিত হয়েছেন।’ তিনি মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ এবং নিউ হ্যাম্পশায়ারের ক্রিস পাপাসের কথা উল্লেখ করেন। মঙ্গলবারের নির্বাচনে তাঁরা দুজনই জয়ী হয়েছেন।

    কংগ্রেসে তরুণ প্রজন্মের অন্যতম প্রভাবশালী কণ্ঠ এবং সহস্রাব্দ প্রজন্মের সদস্য ডেমোক্র্যাট প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘একবার ভোট দিতে গিয়েই তোমরা যখন বলেছিলে, হ্যাঁ, আমরা বিশ্ব বদলে দিতে পারি, তখন গত রাতে জয় করা আসনগুলোর কথা একবার কল্পনা করো।’

    তবে সবকিছুই আশাব্যঞ্জক নয়। মহামারির কারণে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক জীবন ব্যাহত হওয়া জেন-জির তরুণেরা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে কর্মজীবনের সুযোগের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য প্রভাব—সবকিছুই তাদের ভাবিয়ে তুলছে।

    যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড রিসার্চ অন সিভিক লার্নিং অ্যান্ড এনগেজমেন্টের যোগাযোগ বিভাগের প্রধান আলবার্তো মেদিনা বলেন, দুটি নির্বাচনের তুলনা করার মূল কারণ একটাই। উভয় ক্ষেত্রেই তরুণ ভোটারদের অংশগ্রহণে ডেমোক্র্যাটদের বড় ধরনের জোয়ার তৈরি হয়েছে। তবে তাঁর মতে, এবারের নির্বাচনী জোয়ারের পেছনে সহস্রাব্দ প্রজন্মের আশাবাদের চেয়ে জেন-জির অসন্তোষ বেশি কাজ করেছে।

    ২২ বছর বয়সী কেইডেন ফার্গুসন বলেন, ‘গত দুই বছরে আমার জীবনে কোনো কিছুরই উন্নতি হয়নি।’ তিনি ডেমোক্র্যাটদের ভোট দিলেও তাঁর পরিচিত অনেকেই ভোট দেননি বলে জানান। তিনি বলেন, ‘আমার মনে হয়, তারা বিশ্বাস করে দুটি দলই দুর্নীতিগ্রস্ত।’

    ২৩ বছর বয়সী অ্যালিসা শিক এবারের নির্বাচনকে ‘দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি বড় ধরনের গণরায়’ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘দেশটি যে স্বস্তির অপেক্ষায় ছিল, এই নির্বাচন সেই স্বস্তি এনে দিয়েছে।’

    তবে ডেমোক্র্যাটদের প্রতি জেন-জির সমর্থনকে নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ নেই। মেদিনা বলেন, ‘তরুণ ভোটারদের একটি বৈশিষ্ট্য হলো, তারা কোনো দল বা প্রার্থীর প্রতি স্থায়ীভাবে অনুগত নয়। ২০২৮ সালে তারা সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে।’

    লরেন্টজ সতর্ক করে বলেন, ‘যদি আমার মনে হয় যথেষ্ট কিছু করা হচ্ছে না এবং আরও পরিবর্তন প্রয়োজন, তাহলে আমিও আবার আমার অবস্থান বদলাব।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিশ্ব

    ট্রাম্পের মোদিবিষয়ক পোস্ট প্রচারেও ছিল মাসিক ৭৫ হাজার ডলারের চুক্তি

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বিশ্ব

    মার্কিন নির্বাচনে রেকর্ড গড়লেন পাঁচ হিজাবি নারী

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    বিশ্ব

    জলবায়ু ঝুঁকি বৃদ্ধিতে চরম চ্যালেঞ্জের মুখে কপ৩১

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬
    বিশ্ব

    এক দিনে মার্কিন শেয়ারবাজারে ২.৫ ট্রিলিয়ন ডলারের ধস

    By দেশের আলোনভেম্বর ৬, ২০২৬
    বিশ্ব

    শিক্ষার্থীদের অ্যাকাউন্টে এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখবে গুগল

    By দেশের আলোনভেম্বর ৬, ২০২৬
    বিশ্ব

    মার্কিন নির্বাচনে ভরাডুবি ট্রাম্পের, কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

    By দেশের আলোনভেম্বর ৫, ২০২৬
    বিশ্ব

    নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে তাৎক্ষণিক জবাব দেবে ইরান

    By দেশের আলোনভেম্বর ৪, ২০২৬
    বিশ্ব

    রোহিঙ্গা গণহত্যা মামলা: ১৯ নভেম্বর রায় দেবে আইসিজে

    By দেশের আলোনভেম্বর ৪, ২০২৬
    বিশ্ব

    যুক্তরাষ্ট্রে আজ ভোট গ্রহণ, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প

    By দেশের আলোনভেম্বর ৩, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    ফতুল্লায় গণপিটুনিতে যুবক নিহত

    By দেশের আলোজুলাই ৫, ২০২৬

    টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে, সেই দুই যুবক গ্রেফতার

    পরিচ্ছন্নতাকর্মীদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন সাখাওয়াত

    ক্ষমতার মোহে ইতিহাস ভুলছে সরকার: মাওলানা আবদুল জব্বার

    জমি নিয়ে বিরোধে কিশোরীর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার স্বামী-স্ত্রী

    Demo
    আলোচিত

    নির্বাচনী জনসভায় ‘মুহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের কটাক্ষ

    অক্টোবর ১৭, ২০২৬

    ১৬ বছর পর বিটিভিতে আসিফ আকবর

    নভেম্বর ৩, ২০২৫

    জন্মদিনে মুক্তি পেল আশা ভোঁসলের শেষ গান

    সেপ্টেম্বর ৯, ২০২৬

    ভিন্ন আয়োজনে আব্বাসউদ্দীনের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন

    অক্টোবর ২৮, ২০২৬

    মন্ডলপাড়ার মসজিদটি সংরক্ষণ করা হবে: ডিসি

    এপ্রিল ৫, ২০২৬

    বাবুরাইলে ৩ ডাকাত আটক

    এপ্রিল ১৮, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন