Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

    শীতে ভিটামিন ডি পেতে কখন রোদে থাকবেন?

    শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
    • শীতে ভিটামিন ডি পেতে কখন রোদে থাকবেন?
    • শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
    • মিয়ানমার গণহত্যার রায়ে জোরালো হতে পারে গাজা মামলা
    • প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয়, রেকর্ড গড়ল জিটিএ সিক্স
    • রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ২২, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না সরকার: তথ্যমন্ত্রী

    দেশের আলোনভেম্বর ১৭, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্য

    নিজস্ব প্রতিবেদক

    সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থনীতি ও ব্যাংকিং খাতে অনিয়ম ও লুটপাটের অভিযোগের প্রকৃত চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

    সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন।

    বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের প্রকৃত চিত্র এখনো জাতিকে পুরোপুরি বোঝাতে না পারা বর্তমান সরকারের বড় ব্যর্থতা। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

    মন্ত্রী বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান অর্থনৈতিকভাবে বাংলাদেশের যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়ে বেশি ক্ষতি করেছে। তাঁর দাবি, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে সাধারণ গ্রাহকেরা ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ তুলতে সমস্যায় পড়ছেন।

    খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় পৌঁছেছে বলে দাবি করেন আন্দালিভ রহমান। শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠীর অনিয়মের কারণে ব্যাংকিং খাতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিদ্যুৎ খাতে অতিরিক্ত মূল্য নির্ধারণের মাধ্যমেও রাষ্ট্রের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন মন্ত্রী।

    গণমাধ্যমের স্বাধীনতা ও অনিবন্ধিত অনলাইন পোর্টাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিকৃত সংবাদ ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য ঠেকাতে সাইবার নিরাপত্তা আইন বহাল রাখার চেষ্টা করছে সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজের প্রবণতা রোধ এবং অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ভুয়া সংবাদ প্রচারকারীদের নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়েও কাজ চলছে।

    নিবন্ধিত গণমাধ্যমের স্থায়ী মর্যাদা নিশ্চিত করা, সরকারি বিজ্ঞাপনপ্রাপ্তি এবং নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও ব্যবহারবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

    গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ এর গ্রহণযোগ্যতা উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার আগেও সাংবাদিকদের আতঙ্কে থাকতে হতো। বর্তমান সরকার সেই পরিস্থিতি রাখেনি। সরকার সংবাদমাধ্যমে কোনো হস্তক্ষেপ করছে না; বরং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য গণমাধ্যমের সহযোগিতা চায়।

    গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, একজন মালিকের একাধিক গণমাধ্যমের মালিকানা রাখার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তথ্যমন্ত্রী। অতীতে যারা সীমা লঙ্ঘন করে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাঁদের বিচারের বিষয়টি সমাজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

    কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ড দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। গোপালগঞ্জ ছাড়া সারা দেশে দলটির রাজনৈতিক অস্তিত্ব নেই বলেও দাবি করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেন মন্ত্রী।

    ডিসেম্বরে আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরবেন—এমন প্রচারণাকে ‘রাজনৈতিক ব্লাফ’ আখ্যা দেন তিনি। তাঁর দাবি, নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়াল করতে গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।

    বিগত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গণমাধ্যম ও ব্যবসায়ীদের একটি অংশের ভূমিকার সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ ও দমন-পীড়ন চালিয়েও ওই সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি।

    আওয়ামী লীগের রাজনীতি প্রতিশোধপরায়ণ ছিল মন্তব্য করে আন্দালিভ রহমান বলেন, ১৯৭৫ সালের ঘটনাকে পুঁজি করে দলটি প্রতিশোধের রাজনীতি করেছে। ফ্যাসিস্ট শক্তি যাতে আর ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জুলাইয়ের চেতনা সমুন্নত রেখে গণতন্ত্র ও বস্তুনিষ্ঠ সমালোচনার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

    মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু, সদস্যসচিব ইফতেখার মাহমুদসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বাংলাদেশ

    তরুণদের কর্মসংস্থানে এসএমই খাতের বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বাংলাদেশ

    জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    বাংলাদেশ

    ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    বিশ্ব

    রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বাংলাদেশ

    ৬২ বছরে পা রাখলেন তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও নতুন চ্যালেঞ্জ

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বাংলাদেশ

    কারিগরি শিক্ষার প্রসার ও মান বাড়াতে জোর রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বাংলাদেশ

    পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বাংলাদেশ

    ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    নারী দিবস পালনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

    মার্চ ৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন