নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক চলছে। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও তা ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক পরিস্থিতিও আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার পর রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৈঠকে এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন জোটের নেতারা। এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁদের মূল্যায়ন এবং পরবর্তী কর্মসূচি বা করণীয় তুলে ধরার কথা রয়েছে।

