Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

    কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণে দূষণমুক্তির নতুন সম্ভাবনা

    গোসলের আগে নাকি পরে, কখন তেল মাখলে বেশি উপকার?

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
    • কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণে দূষণমুক্তির নতুন সম্ভাবনা
    • গোসলের আগে নাকি পরে, কখন তেল মাখলে বেশি উপকার?
    • স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
    • টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ক্রিকেটার
    • বলিউডের বহু সিনেমাই এখন কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    অর্থনীতি

    উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

    দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    উপকূলীয় উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তা

    নিজস্ব প্রতিবেদক

    বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এ অর্থ উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা ও জীবিকা টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে তাদের সুরক্ষায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

    সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকে উপকূলীয় অঞ্চলের উন্নয়নের পাশাপাশি ঢাকার জনসংখ্যার চাপ মোকাবিলা, বস্তিবাসীর জীবনমান উন্নয়ন এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।

    মন্ত্রী বলেন, দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনধারা ও জীবিকাকে টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি থেকে তাদের সুরক্ষিত রাখার লক্ষ্যেই এ অর্থ ব্যয় করা হবে।

    ঢাকাকে আরও বাসযোগ্য করে তুলতে নতুন একটি প্রকল্পের বিষয়েও বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, রাজধানীর নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীর জীবনমান উন্নয়নে এক বা দুটি বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। এ ক্ষেত্রে কড়াইল, ভাসানটেকসহ কয়েকটি এলাকার কথা বিবেচনায় রয়েছে।

    আগামী এক থেকে দুই বছরের মধ্যে এ ধরনের একটি মডেল প্রকল্প তৈরি করে দরিদ্র ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ কাজে বিশ্বব্যাংক সহযোগিতা দিতে সম্মত হয়েছে বলেও জানান মন্ত্রী।

    বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে বলেন, ঢাকাকে আরও বাসযোগ্য করতে একটি পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক। রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকায় কী ধরনের উন্নয়ন কার্যক্রম নেওয়া যেতে পারে, সে বিষয়ে সরকার তাদের পরিকল্পনা তুলে ধরেছে।

    তিনি বলেন, শহরের চ্যালেঞ্জপূর্ণ এলাকাগুলোর উন্নয়নে কোন ধরনের উদ্যোগ কার্যকর হতে পারে, তা যাচাইয়ের জন্য এ পাইলট কর্মসূচি নেওয়া হবে। এ ছাড়া উপকূলীয় অঞ্চলের ভৌত অবকাঠামো, মানুষের জীবিকা এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

    জ্যঁ পেসমে আরও বলেন, পরিবহনসহ বিভিন্ন খাতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে ছোট পরিসরে পরীক্ষামূলক উদ্যোগ নেওয়ার মাধ্যমে নগরবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।

    বৈঠকে বিশ্বব্যাংকের নগর উন্নয়ন, সহনশীলতা ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্র্যাকটিস ম্যানেজার আবেদালরাজাক এফ. খলিল, বাংলাদেশ ও ভুটানের কার্যক্রমবিষয়ক ব্যবস্থাপক ড. গেইল এইচ. মার্টিন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ভেরোনিক মেরি মরিন ফ্লোয়াসাক এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক আল আমিন ফয়সাল উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    অর্থনীতি

    রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    অর্থনীতি

    সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, সংখ্যা ছাড়াল ৩০০

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    অর্থনীতি

    কৃষি যন্ত্রপাতি কিনতে ৮০ শতাংশ পর্যন্ত ঋণসুবিধা

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    অর্থনীতি

    একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ব্যয় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    অর্থনীতি

    এক মাসে ভ্যাট আদায়ে সর্বোচ্চ রেকর্ড

    By দেশের আলোনভেম্বর ১৮, ২০২৬
    অর্থনীতি

    রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতি ঠেকাতে সতর্ক বাংলাদেশ ব্যাংক

    By দেশের আলোনভেম্বর ১৭, ২০২৬
    অর্থনীতি

    রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আগাম পদক্ষেপ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৬, ২০২৬
    অর্থনীতি

    পোশাক খাতের নিরাপত্তায় সব পক্ষের সহযোগিতা চান পোশাকশিল্পের মালিকপক্ষ

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    অর্থনীতি

    রিকশাচালক থেকে শিক্ষার্থী, ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ যেভাবে পাবেন

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফেব্রুয়ারি ২৬, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন