Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

২৮ বছর পর নতুন রূপে বড় পর্দায় ‘হঠাৎ বৃষ্টি’

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ২৮ বছর পর নতুন রূপে বড় পর্দায় ‘হঠাৎ বৃষ্টি’
  • দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড
  • জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
  • স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১ লাখ কর্মী নিয়োগের উদ্যোগ: জাহিদ হোসেন
  • সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্কিং করা বাসে আগুন
  • জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নির্বাচিত

অক্টোবরে শেষেও নিয়ন্ত্রণের বাইরে ডেঙ্গু, বাড়ছে আতঙ্ক

দেশের আলোনভেম্বর ২, ২০২৫
Facebook Twitter Email WhatsApp Threads

‘রোগতাত্ত্বিক ত্রিভুজ’—জনস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ ধারণা। ত্রিভুজের তিনটি বাহু হলো জীবাণু (ডেঙ্গুর ক্ষেত্রে এডিস মশা), রোগী এবং পরিবেশ। ত্রিভুজের যেকোনো একটি নিয়ন্ত্রণে আনা গেলে রোগের বিস্তার রোধ করা সম্ভব। তবে এ বছরের অক্টোবর মাসে দেখা গেছে, তিনটির কোনোটি নিয়ন্ত্রণে নেই। এডিস মশার বিস্তার কমেনি, পরিবেশ অনুকূল রয়েছে, আর রোগীর সংখ্যা বেড়েছে দ্রুত। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখনো নিয়ন্ত্রণের বাইরে।

জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “অক্টোবরের শেষের বৃষ্টিপাত আমাদের ভোগাবে। নভেম্বরে ডেঙ্গুর বিস্তার কমার সম্ভাবনা নেই। রোগতাত্ত্বিক ত্রিভুজ রুখে দেওয়ার কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। গ্রামে-গঞ্জে এডিস ছড়িয়ে পড়েছে, অথচ স্থানীয় সরকার ও স্বাস্থ্য কর্তৃপক্ষের দৃশ্যমান কার্যক্রম নেই। এটি ভীতির কারণ।”

অক্টোবর মাসে দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দুই দিক থেকেই সর্বোচ্চ। পুরো মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৫২০ জন, মারা গেছেন ৮০ জন। শুধু গত বুধবারই এক দিনে বছরের সর্বোচ্চ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৩ জন, তবে কোনো মৃত্যুর খবর নেই।

চলতি বছরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৭৮ জন, হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ৮৮৬ জন। গত বছরের একই সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৬১ হাজার ৮১৭ এবং মৃত্যু হয়েছিল ২৯৭ জনের।

ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু দুই মাস ধরে বাড়ছে। জুনে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর জুলাইয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। আগস্টে কিছুটা কমলেও সেপ্টেম্বরের সংখ্যা আবার বেড়ে যায়। সেপ্টেম্বরে আক্রান্ত ছিলেন ১৫ হাজার ৮৬৬ জন, অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ২২ হাজারের বেশি।

এবার ডেঙ্গুর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো ঢাকার বাইরে রোগী বেড়েছে বেশি। মোট আক্রান্তের মধ্যে ঢাকায় ২৮ শতাংশ। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে ঢাকায় রোগী বাড়তে শুরু করেছে। ঢাকা উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, “অক্টোবরের মধ্যে ঢাকায় রোগীর সংখ্যা সেপ্টেম্বারের তুলনায় অন্তত ১৫ শতাংশ বেড়েছে। ঢাকায় ভর্তি রোগীদের অন্তত অর্ধেকই ঢাকার বাইরে বসবাস করেন।”

নারায়ণগঞ্জে সেপ্টেম্বর পর্যন্ত রোগীর সংখ্যা ছিল ৭৩০, অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১০। গাজীপুরে সেপ্টেম্বরে রোগী ছিলেন ১ হাজার ৬৬১, অক্টোবরের শেষ পর্যন্ত ২ হাজার ৯৯৩।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর বিস্তারে প্রধান তিনটি কারণ—অব্যাহত বৃষ্টি, উচ্চ তাপমাত্রা এবং স্থানীয় সরকারের অকার্যকরতা। কীটতত্ত্ববিদ অধ্যাপক কবীরুল বাশার বলেন, “এই বছর থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং তাপমাত্রা কমেনি, যা মশার প্রজননের জন্য উপযুক্ত। এছাড়া ভঙ্গুর স্থানীয় সরকার প্রতিষ্ঠানও নিয়ন্ত্রণে বাধা হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও জানান, বাংলাদেশের শীত ডেঙ্গু কমাতে যথেষ্ট নয়। জানুয়ারিতেও দিনের তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে থাকে, যা মশার প্রজননে বড় বাধা সৃষ্টি করে না।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় অন্তত তিনটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ৬ থেকে ৭ নভেম্বর সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে আরও বৃষ্টি সম্ভাবনা আছে। বৃষ্টি হলে নতুন এডিস মশা জন্ম নেবে, যার সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক অবস্থায় পৌঁছতে সময় লাগে ২০ থেকে ২৫ দিন। ফলে নভেম্বরে ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা কম এবং এর প্রভাব ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নির্বাচিত

বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে : সালাহউদ্দিন আহমদ

By দেশের আলোনভেম্বর ১, ২০২৫
নির্বাচিত

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

By দেশের আলোনভেম্বর ১, ২০২৫
নির্বাচিত

জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার

By দেশের আলোনভেম্বর ১, ২০২৫
নির্বাচিত

ওমরাহ ভিসার নতুন নিয়ম

By দেশের আলোঅক্টোবর ৩১, ২০২৫

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

ভূমি সেবাকে জনবান্ধব করার তাগিদ প্রধানমন্ত্রীর

By দেশের আলোমে ১৯, ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

সংকটের জন্য দায়ী সরকার : বিএনপি মহাসচিব

অক্টোবর ৩১, ২০২৫

কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুন, নিহত ৫

এপ্রিল ৪, ২০২৬

পরিবারই উন্নয়নের মূল একক: প্রধানমন্ত্রী

এপ্রিল ৮, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন