আগামী বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদে সরকারি দলের সভা অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে অবস্থিত সরকারদলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আজ সোমবার (৯মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।
এদিকে আগামী ১২ মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন অধিবেশন শুরুর আগে সংসদীয় কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন বিএনপিও তাদের সংসদীয় দলের বৈঠকে বসবে। সেখানে অধিবেশন ঘিরে দলের কৌশল ও অবস্থান নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

