Author: দেশের আলো

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এবং কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)। পুলিশ জানায়, নিহত দুইজন একটি মোটরসাইকেলে ছিলেন। তারা নাসিকের বর্জ্যবাহী ট্রাকের একই দিকেই যাচ্ছিলেন। পরে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ্…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং ব্যয় বাড়ানোর প্রবণতায় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। তিনি প্রকল্প বিলম্বের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় মোট ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকার ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৩৫ লাখ টাকা। সভায় একনেক চেয়ারপারসনের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একনেক সভায়…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক বিগত সরকারের সময়ে পুঁজিবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী বলেন, বেক্সিমকো গ্রিন সুকুক এআই ইস্টিসনা এবং আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড-সংক্রান্ত তদন্তের পরিপ্রেক্ষিতে বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন এবং বিএসইসির সাবেক কমিশনার ড. শামসুদ্দিন আহমেদকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজার-সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রমে অংশগ্রহণে নিষিদ্ধ ও অযোগ্য ঘোষণা করা হয়েছে। ঢাকা-১৮ আসনের…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম প্রবেশপথ এবং নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। এ সময় কলেজের প্রধান ফটক ও আশপাশের দখলমুক্ত এলাকা পুনর্বিন্যাসের উদ্যোগের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৯ জুন) সকালে নগরীর আল্লামা ইকবাল রোড এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। অভিযানে কলেজের প্রধান ফটকের সামনে, শিক্ষার্থীদের অভিভাবকদের অবস্থানের জন্য ব্যবহৃত স্থান এবং আশপাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করা হয়।  নাসিক প্রশাসক বলেন, “নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় সড়ক…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমে দায়িত্বে অবহেলা পাওয়া গেলে কর্মকর্তা-কর্মচারীদের অব্যাহতি দেওয়া হবে বলে জানিয়েছেন সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। মঙ্গলবার নগর ভবনে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক ফগার মেশিন বিতরণ কর্মসূচিতে তিনি এ হুঁশিয়ারি দেন। প্রশাসক বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি থাকবে, সেই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে সংক্রমণ ও মশার উপদ্রব কম থাকা ওয়ার্ডের কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করা হবে। তিনি আরও বলেন, মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নিয়মিত নজরদারি, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে। দায়িত্ব পালনে ব্যর্থতার দায় সংশ্লিষ্টদের বহন করতে হবে। ফগিং কার্যক্রমে ব্যবহৃত ওষুধ নিয়ে…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক আসন্ন ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। নামমাত্র খরচে এই খেলা দেখানো হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমান বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী বলেন, “অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ইনসাফভিত্তিক ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্য সামনে রেখে ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বিকল্প বা ‘ছায়া বাজেট’ প্রস্তাব করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত ‘জনমুখী বাজেট ২০২৬–২৭ প্রস্তাবনা’ অনুষ্ঠানে বাজেট উপস্থাপন করেন ঢাকা–১২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা সাইফুল আলম খান মিলন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৯২৬ কোটি টাকা। এতে ঘাটতি দাঁড়াবে ১ লাখ ৬৮ হাজার ৩২৯ কোটি টাকা, যা জিডিপির ২.৪৩ শতাংশ। জামায়াত নেতারা বলেন, প্রস্তাবিত বাজেটের মূল দর্শন হলো সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদাভিত্তিক একটি ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক সরকারি টেলিভিশন বিটিভির মাধ্যমে ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে। মঙ্গলবার (৯ জুন) এক বিবৃতিতে বর্তমানে চীন সফররত মন্ত্রী বলেন, দেশবাসীকে আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অন্য অংশীদারদের সঙ্গে নিয়ে ২০২৬ বিশ্বকাপ সম্প্রচার করবে। সম্প্রচার-সংক্রান্ত চূড়ান্ত ব্যবস্থাপনা ও অংশীদারিত্বের বিষয়ে মন্ত্রণালয় পরে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে তিনি জানান। জহির উদ্দিন স্বপন বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য তিনি গণমাধ্যম প্রতিষ্ঠান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং তথ্য ও…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বাচনসংক্রান্ত শর্ত পূরণ করলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (০৯ ‍জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় কোনো ব্যক্তি নির্ধারিত যোগ্যতা পূরণ করলে নির্বাচনে অংশ নিতে পারবেন। সরকারের পক্ষ থেকে এ ক্ষেত্রে বাধা দেওয়ার কোনো কারণ নেই। আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, একজন ব্যক্তি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হলেও নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন। তবে নির্বাচনী প্রচারে দলটির রাজনৈতিক অবস্থান,…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা শহরের বিভিন্ন এলাকায় প্রি-পেইড বিদ্যুৎ মিটার স্থাপন বন্ধ এবং বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে গণঅবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন। মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় কিল্লারপুর বিদ্যুৎ অফিসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হক। শহরের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নারায়ণগঞ্জ শহরের খানপুর, তল্লা, হাজীগঞ্জ, গোদনাইল, নিতাইগঞ্জ, শীতলক্ষ্যা, পাইকপাড়া, ভূঁইয়াপাড়া, ফরাজীকান্দা, জল্লারপাড়, নয়াপাড়া, বাবুরাইল, দেওভোগ, বেপারীপাড়া, নন্দীপাড়া, ভূঁইয়ারবাগ, গলাচিপা, কলেজ রোড, আল্লামা ইকবাল রোড, আমলাপাড়া, সাহাপাড়া, টানবাজার, চাষাড়া, বালুরমাঠ, মাসদাইর, জামতলা ও শহীদনগরসহ বিভিন্ন…

বিস্তারিত