Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’
- ৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী
- দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
- চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ
- শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
- চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Author: দেশের আলো
স্পোর্টস ডেস্ক বিশ্বকাপ ফুটবলের ‘জি’ গ্রুপে থাকা ইরান তাদের সব ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। তবে দলের বেজক্যাম্প থাকবে মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানায়। সেখান থেকে প্রতিটি ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে ইরান দল। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বিষয়টি নিশ্চিত করেছে। বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরান দলকে ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে ঢুকতে হবে এবং ম্যাচ শেষে ফিরতে হবে। তবে সেই তথ্য সঠিক নয় বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। হোমল্যান্ড সিকিউরিটির এক মুখপাত্র বলেন, “দাবিগুলো সঠিক নয়। ইরান দল ম্যাচের এক দিন আগেই ভেন্যু শহরে পৌঁছাতে পারবে।” ইরান ফুটবল ফেডারেশনের মুখপাত্র আমির মেহদি আলাভি জানিয়েছেন, ফিফার নিয়ম অনুযায়ী দলটি চার্টার্ড…
নিজস্ব প্রতিবেদক প্রবাসীদের ‘শ্রমিক’ হিসেবে অভিহিত করার বিষয়ে আপত্তি জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান তাদের জন্য সম্মানজনক সম্বোধন নির্ধারণের আহ্বান জানিয়েছেন। বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের চতুর্থ দিনে কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী উত্থাপিত প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের সবাই শ্রমিক নন; অনেকেই বিভিন্ন দেশে উচ্চপদে দায়িত্ব পালন করছেন। তাই ‘শ্রমিক’ শব্দটি এককভাবে ব্যবহার করা যথাযথ নয়। তিনি বলেন, “আমরা তাদের শ্রমিক বলি, তবে আমি শ্রমিক বলতে নারাজ। শ্রমিক রপ্তানি বলা উচিত নয়,…
নিজস্ব প্রতিবেদক দেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। বুধবার (১০ জুন) অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকাস্থ বিশ্বব্যাংক অফিসের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, বিশ্বব্যাংক ২৮৪ দশমিক ৭০ মিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইটস, যা প্রায় ৩৭৯ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ, ঋণ দেবে। পাশাপাশি গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (জিএফএফ) থেকে আরও ২৫ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয় জানায়, এ অর্থায়নের আওতায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩০…
নিজস্ব প্রতিবেদক চীনের চংচিং শহরে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং চীনের উপ-তথ্যমন্ত্রী। বুধবার (১০ জুন) সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার শহর হিসেবে পরিচিত চংচিংয়ে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের প্রায় ৩০০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্য বিনিময়, কনটেন্ট শেয়ারিং এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম…
নিজস্ব প্রতিবেদক চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে চলমান বিতর্ক ও অসন্তোষের প্রেক্ষাপটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে অবশেষে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করার ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলমকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৯(১)(ঘ)(আ) ধারায় এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত পর্যবেক্ষক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ প্রাসঙ্গিক কার্যক্রমে অংশ নেবেন এবং ব্যাংকের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বাংলাদেশ ব্যাংককে অবহিত করবেন। এর আগে একই দিন সকালে ব্যাংকারদের…
নিজস্ব প্রতিবেদক চলনবিল অঞ্চলে সৌরশক্তিচালিত ভাসমান বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা পৌঁছে দেওয়ার উদ্যোগের স্বীকৃতি হিসেবে ইউনেসকো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার ২০২৫ পেয়েছে বাংলাদেশের সিধুলাই স্বনির্ভর সংস্থা। বুধবার (১০ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটির হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এ বছর আয়ারল্যান্ডের ন্যাশনাল অ্যাডাল্ট লিটারেসি এজেন্সি (নালা) এবং মরক্কোর শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পেয়েছে সিধুলাই। গ্রামীণ জনগোষ্ঠী ও বিদ্যালয়ের বাইরে থাকা তরুণদের জন্য উদ্ভাবনী সাক্ষরতা কার্যক্রম পরিচালনার স্বীকৃতিই ছিল এ অর্জনের ভিত্তি। চলনবিলের দুর্গম ও জলাবদ্ধ এলাকায় শিক্ষা পৌঁছে দিতে দীর্ঘদিন ধরে ভাসমান বিদ্যালয় পরিচালনা করছে সংস্থাটি। বর্ষা মৌসুমে যখন অনেক এলাকা যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন এই…
নিজস্ব প্রতিবেদক সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থায় দীর্ঘদিন ধরে থাকা শূন্য পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনসেবাকে আরও গতিশীল ও সহজলভ্য করতে প্রয়োজনীয় পদগুলোতে নিয়োগকে সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপির সংসদ সদস্য আবুল কালামের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে। দেশের মানুষকে আরও সহজ ও সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য এসব পদের অনেকগুলোতেই নিয়োগ গুরুত্বপূর্ণ।” তিনি জানান, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং “যত দ্রুত সম্ভব” শূন্য পদগুলোতে নিয়োগ…
আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, একটি চুক্তিতে পৌঁছাতে ইরান অনেক সময় নষ্ট করেছে, যার ফল এখন তাদের ভোগ করতে হবে। বুধবার (১০ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক বাহিনী বর্তমানে “সম্পূর্ণ বিশৃঙ্খল” অবস্থায় রয়েছে। তার ভাষায়, দেশটির নৌবাহিনী ও বিমান বাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তিনি আরও বলেন, ইরানকে ইতোমধ্যে “পুরোপুরি পরাজিত” করা হয়েছে। তার মতে, দেশটি মুখে শক্তিশালী হলেও বাস্তবে কার্যকর সক্ষমতা নেই। ট্রাম্প বলেন, “মধ্যপ্রাচ্যের সেই মাস্তান এখন মৃত।” তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভালো…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে নেওয়ার লক্ষ্য সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর এটি বর্তমান সরকারের প্রথম বাজেট। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এবারের বাজেটের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’। প্রস্তাবিত বাজেটে অবকাঠামোর তুলনায় মানবসম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি…
স্পোর্টস ডেস্ক শুধু খেলার আসর নয়, ফুটবল বিশ্বকাপ এখন বৈশ্বিক অর্থনীতির অন্যতম বড় বাণিজ্যিক ইভেন্টে পরিণত হয়েছে। সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের বিশ্বকাপ থেকে আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সম্মিলিত অর্থনৈতিক কার্যক্রম প্রায় ৮ হাজার ১০ কোটি ডলারে পৌঁছাতে পারে। ফিফা ও আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষণ সংস্থার এক যৌথ সমীক্ষায় বলা হয়েছে, বৈশ্বিক জিডিপিতে এই টুর্নামেন্টের প্রত্যক্ষ অবদান থাকবে প্রায় ৪ হাজার ৯০ কোটি ডলার। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ এবার নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩২ দল থেকে বাড়িয়ে ৪৮ দল করা হয়েছে। ফলে ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০৪-এ, আর টুর্নামেন্টের সময়সীমা গড়িয়েছে প্রায় ছয় সপ্তাহে। মোট ১০৪…
