Author: দেশের আলো

নিজস্ব প্রতিবেদক বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, বিনিয়োগ, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, পরিবেশসহ ১০টি অগ্রাধিকার খাত চিহ্নিত করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট  অধিবেশনে দেওয়া বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব অগ্রাধিকার তুলে ধরেন। সরকারের ঘোষিত অগ্রাধিকার অনুযায়ী, উন্নয়নের সুফল সব শ্রেণি-পেশার মানুষ ও দেশের সব অঞ্চলে সমভাবে পৌঁছে দিতে সুষম অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পাশাপাশি বাস্তবমুখী, দক্ষতানির্ভর ও মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্য খাতে সবার জন্য মানসম্মত ও সর্বজনীন সেবা নিশ্চিত করার পরিকল্পনার কথা বলা হয়েছে। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে জীবনচক্রভিত্তিক সুরক্ষা…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছরে উন্নয়ন ব্যয় বাড়ানো এবং পরিচালন ব্যয় কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেট দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩.৭ শতাংশ। এটি চলতি অর্থবছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ৩ লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা। অন্যদিকে পরিচালন ব্যয়সহ অন্যান্য খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ২১…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের মদনপুরে একটি আবাসিক বাসায় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মদনপুরের ছোটবাগ এলাকার একটি একতলা ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সবজি ব্যবসায়ী আলী আহমদ মান্নান (৫০), তার স্ত্রী পোশাক শ্রমিক সুলতানা আক্তার (৪২), তাদের কলেজপড়ুয়া ছেলে সিয়াম (১৯), স্কুলপড়ুয়া মেয়ে মিমি (৯) এবং হযরত আলী (৮) নামের এক পথচারী শিশু। দগ্ধদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ ও স্বজনরা জানান, আলী আহমদ মান্নান পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। বেশ কিছুদিন ধরে…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ডও প্রকাশ করা হয়। এতে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে তিনি এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দল নিয়ে…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাজেটের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুমোদিত বাজেট বিকেলে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত থাকবেন। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক বিশ্বকাপ ফুটবলের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো যৌথভাবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র আসর আয়োজন করছে। এবার প্রতিটি আয়োজক দেশেই পৃথকভাবে উদ্বোধনী অনুষ্ঠান ও স্বাগতিক দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে সঙ্গে ভেঙে যাচ্ছে একক উদ্বোধনী অনুষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য। আজ বাংলাদেশ সময় রাত ১১টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে প্রথম উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে ফুটবলের সবচেয়ে বড় এই আসরের। ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করলেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল কেবল সিউলে। এবার তিনটি আয়োজক দেশের নিজস্ব সংস্কৃতি ও পরিচয় তুলে ধরতেই পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে ফিফা। আজ রাতে মেক্সিকোর পর আগামীকাল শুক্রবার টরন্টোতে এবং…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করবেন। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট এবং দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে। সরকারের লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে আরও গতিশীল করা। প্রস্তাবিত বাজেটে অবকাঠামোর…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদন বাড়াতে বিশেষ প্রণোদনা কর্মসূচি নিয়েছে কৃষি মন্ত্রণালয়। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ২০টি জেলার ৮ হাজার ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষককে এ সুবিধা দেওয়া হবে। সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের উপকরণ–২ শাখা থেকে জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি নির্বাচিত কৃষক ২০ শতক জমিতে শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ পাবেন। এর মধ্যে রয়েছে ১৬০ কেজি পেঁয়াজ বীজ (কন্দ), ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার, একটি বীজ সংরক্ষণ পাত্র এবং পরিচর্যা ও আনুষঙ্গিক খরচের জন্য নগদ সহায়তা। এতে প্রতি কৃষকের জন্য সরকারের ব্যয় ধরা হয়েছে ১১ হাজার…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক আগামী ১৮০ দিনের মধ্যে পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রথম পর্যায়ে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার বাসিন্দারা ই-হেলথ কার্ড সেবা পাবেন। তিনি জানান, ই-হেলথ কার্ডকে ইলেকট্রনিক রেফারেল সিস্টেম এবং ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা হবে। এ সময় সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পাইলট কর্মসূচির আওতায় এ পর্যন্ত ৬০ হাজার…

বিস্তারিত