Author: দেশের আলো

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ কার্যালয়ে সংঘটিত ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ২৫ বছর পূর্ণ হলেও এখনো শেষ হয়নি বিচারপ্রক্রিয়া। রাজনৈতিক পালাবদল, তদন্ত নিয়ে বিতর্ক, সাক্ষ্যগ্রহণের দীর্ঘসূত্রতা এবং মূল নথি সংক্রান্ত জটিলতায় দুই যুগেরও বেশি সময় ধরে ঝুলে আছে দেশের অন্যতম আলোচিত এই হত্যাকাণ্ডের মামলা। ২০০১ সালের ১৬ জুন শনিবার সন্ধ্যায় চাষাঢ়ায় আওয়ামী লীগ কার্যালয়ে সংঘটিত ওই বোমা হামলায় তৎকালীন ছাত্রলীগ নেতা সাইদুল হাসান বাপ্পী, তোলারাম কলেজ ছাত্র সংসদের জিএস আকতার হোসেন, সংগীতশিল্পী মোশাররফ হোসেন মশু ও নজরুল ইসলাম বাচ্চু, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন ভাসানী, এবিএম নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুর রহমান সবুজ, মহিলা আওয়ামী লীগ নেত্রী পলি…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫৬ হাজার ১১৭ কোটি ৫৯ লাখ ৪১ হাজার টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। এর মাধ্যমে ২০২৬ সালের ৩০ জুন শেষ হতে যাওয়া অর্থবছরে সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের অতিরিক্ত ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২৬ পাসের মধ্য দিয়ে সম্পূরক বাজেট অনুমোদিত হয়। এর আগে গত ১১ জুন জাতীয় বাজেটের সঙ্গে সম্পূরক বাজেট সংসদে উপস্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য মূল বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। পরবর্তী সময়ে বিভিন্ন খাতে ব্যয় হ্রাস ও বৃদ্ধির ফলে…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এ প্রতিটি ম্যাচই যেন একেকটি আলাদা নাটক। স্পেনকে কেপ ভার্দের আটকে দেওয়ার পর এই গ্রুপে আবারও জ্বলে উঠল উত্তেজনার আগুন, এবার সৌদি আরব ও উরুগুয়ের দ্বৈরথে। রোজ বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচটি শেষ হলো ১-১ সমতায়। প্রথমে এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি সৌদি আরব, আর শেষ মুহূর্তের চাপ সামলে হার এড়িয়েছে উরুগুয়ে। ম্যাচের শুরু থেকেই গতি ছিল তীব্র, প্রতিদ্বন্দ্বিতা ছিল চোখে পড়ার মতো। দুই দলই আক্রমণাত্মক পরিকল্পনা নিয়ে নামলেও প্রথমার্ধে কার্যকারিতায় এগিয়ে ছিল সৌদি আরব। সেট-পিস থেকে তৈরি হওয়া এক মুহূর্তে উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার হাত ফসকে গেলে সুযোগ লুফে নেন আব্দুলেলাহ আল-আমরি। কাছ…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। কদম ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে চার তরুণ মিলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর, প্রমাণ লোপাট করতে জীবিত অবস্থাতেই কংস নদে ফেলে দেয়। কয়েক ঘণ্টা পর নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবার। এই অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের মারুফ মিয়া (১৯), আরিফ মিয়া (১৯) এবং রাকিব মিয়া (২১)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন  ঘটনার বিবরণ দিয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১৪ জুন) বিকেল পাঁচটার দিকে নিজ বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের কৃষি খাতে সরকারি ব্যয়ের কাঠামো পুনর্বিন্যাসের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, গবেষণা, কৃষি পরামর্শসেবা, সেচ, বাজার সংযোগ এবং জলবায়ু সহনশীলতায় বেশি বিনিয়োগ করা জরুরি। তাদের মতে, লক্ষ্যভিত্তিক ও দক্ষ ব্যয় কৌশল গ্রহণ করা গেলে উৎপাদনশীলতা বাড়বে এবং নতুন কর্মসংস্থানও তৈরি হবে। একই সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলার সক্ষমতা আরও শক্তিশালী হবে। সোমবার (১৫ জুন) প্রকাশিত “রিপারপোজিং অ্যাগ্রিকালচারাল পাবলিক স্পেন্ডিং ফর কোয়ালিটি গ্রোথ অ্যান্ড জবস ইন বাংলাদেশ’স অ্যাগ্রিফুড সিস্টেম” শীর্ষক প্রতিবেদনে এসব পরামর্শ দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মোট সরকারি ব্যয়ের প্রায় ১০ শতাংশ কৃষি খাতে ব্যয় করে, যা খাতটির প্রতি সরকারের উচ্চ অগ্রাধিকারকে নির্দেশ করে। তবে চিত্রটি…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক প্রথম ম্যাচেই সাবেক বিশ্বসেরা দল বেলজিয়ামের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছিল মিসর। সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে লিড নিয়েছিল তারা। ম্যাচের ৬৬ মিনিট পর্যন্ত লিড ধরেও রেখেছিল মোহাম্মদ সালাহর দল। তবে দুর্ভাগ্যজনক এক আত্মঘাতী গোলে জয়বঞ্চিত হতে হয়েছে ফারাওদের। ইউরোপিয়ান জায়ান্ট বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়লেও,  নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে উত্তর আফ্রিকার এই দেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণের পসরা সাজিয়ে বসে দুই দল। মাঠের নিয়ন্ত্রণে এবং বল পজিশনে বেলজিয়াম কিছুটা এগিয়ে ছিল। তবে কাউন্টার অ্যাটাকে ফারাওদের আক্রমণগুলোও ছিল বেশ ধারালো। ম্যাচের ২১ মিনিটে স্টেডিয়ামজুড়ে থাকা মিসরীয় সমর্থকদের উল্লাসে ভাসিয়ে দেন ইমাম…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন, সমাজে মানবিকতা, সামাজিক দায়িত্ববোধ ও ইতিবাচক মূল্যবোধ জাগিয়ে তুলতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দুপুর পৌনে ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বক্তব্য রাখেন। সভায় দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক যানজট নিরসনে রাজধানীর প্রধান চারটি আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। সোমবার (১৫ জুন) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকার যানজট কমাতে ফুলবাড়িয়া-গুলিস্তান, গাবতলী, মহাখালী এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে। মহাখালী বাস টার্মিনাল…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক ফুটবল মাঠে ডেভিড বনাম গোলিয়াথের রূপকথা প্রতিদিন লেখা হয় না। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচেই সেই রূপকথা লিখল কেপ ভার্দে।  সাবেক বিশ্বচ্যাম্পিয়ন এবং টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী স্পেনকে রুখে দিয়ে গোলশূন্য ড্র আদায় করেছে আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। এই ঐতিহাসিক অর্জনের কেন্দ্রে ছিলেন এক ব্যক্তি, ৪০ বছর বয়সী গোলরক্ষক জোসিপ ডিয়াজ ভোজিনহা। স্কোরলাইন হয়তো ০-০, কিন্তু ম্যাচের গল্প ছিল একপাক্ষিক আক্রমণ আর অবিশ্বাস্য প্রতিরোধের। বলের দখল থেকে শুরু করে আক্রমণের সংখ্যা, প্রায় সব পরিসংখ্যানেই এগিয়ে ছিল স্পেন। তবে কেপ ভার্দের গোলপোস্টের নিচে দাঁড়িয়ে ভোজিনহা যেন একাই বদলে দিয়েছেন ম্যাচের গতিপথ। তার অসাধারণ সেভে বারবার হতাশ হয়েছে স্প্যানিশ…

বিস্তারিত