Author: দেশের আলো

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামের আলোচিত আয়াত হত্যা মামলায় আসামি মো. আবীরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাঁচ বছরের শিশু আয়াতকে অপহরণের পর হত্যা ও মরদেহ খণ্ডিত করার ঘটনায় এ রায় দেওয়া হয়েছে।  একই সঙ্গে আদালত আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন। বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। আদালত সূত্র জানিয়েছে, গত শনিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের পক্ষে ৩৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। বহুল আলোচিত আয়াত হত্যা মামলার এই রায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচারের প্রত্যাশায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বুধবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি এই সমবেদনা জানান। শোকবার্তায় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। একই সাথে তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের এই অপূরণীয় ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার শক্তি দানের জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করেন। উল্লেখ্য, গতকাল দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক তানভীর হোসেনের…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নিউজ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। বুধবার (১৭ জুন) সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রেস বিবৃতিতে এই শোক প্রকাশ করা হয়। এক শোকবার্তায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক সৌরভ সেন বলেন, “মরহুমার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন মায়ের চলে যাওয়া যেকোনো পরিবারের জন্যই একটি অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।” নেতৃদ্বয় আরও বলেন, “আমরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও পরিজনকে এই…

বিস্তারিত

নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দৈনিক দেশের আলো ও দেশের আলো অনলাইন পরিবার। বুধবার (১৭ জুন) এক শোকবার্তায় দেশের আলো পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়। শোকবার্তায় বলা হয়, “একজন মায়ের চলে যাওয়া পরিবারের জন্য সবচেয়ে বড় এবং অপূরণীয় ক্ষতি। আমরা শোকসন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করেন।” উল্লেখ্য, গতকাল দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু নন্দিনী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশ ও প্রশাসনের সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে শাস্তি দেওয়ার দাবিতে সংঘর্ষে জেলা প্রশাসনের গাড়িসহ সাতটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে অভিযুক্ত বিধান চন্দ্র রায় (২২) ও তার বাবা রণজিৎ কুমারকে আটক করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয় প্রশাসন। ঘটনার সূত্রপাত হয় নন্দিনী কান্ত রায়ের মরদেহ উদ্ধারের পর। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল শিশুটি। পরিবারের সদস্য…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক বয়স, সময় কিংবা অর্জনের পাহাড়, কিছুই থামাতে পারেনি আর্জেন্টাইন মহাতারকাকে। কাতারের লুসাইল স্টেডিয়ামে যে গল্পের শেষ হয়েছিল বিশ্বকাপ হাতে, উত্তর আমেরিকার মাটিতে যেন সেই গল্পেরই নতুন অধ্যায় লিখলেন লিওনেল মেসি। ২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেই লিওনেল মেসির হ্যাটট্রিক আর্জেন্টিনা দলকে এনে দিল এক দারুণ জয়। তার অসাধারণ নৈপুণ্যে গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে মরুশেয়াল আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচটি ছিল মেসির ক্যারিয়ারের আরেকটি ঐতিহাসিক মাইলফলক। ছেলেদের ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামার কীর্তি গড়েন তিনি। একই সঙ্গে দেশের জার্সিতে খেলেন নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। আর…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক শান্তি চুক্তির রূপরেখায় ইরানে বিনিয়োগ বাড়াতে ৩০০ বিলিয়ন (৩০ হাজার কোটি) ডলারের একটি বেসরকারি তহবিল গঠনের সিদ্ধান্ত হয়েছে। উভয় পক্ষকে অর্থনৈতিকভাবে উৎসাহিত করতে নেওয়া এই বিশেষ তহবিলের অর্ধেকেরও বেশি অর্থ ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। রয়টার্স জানায়, আগামী শুক্রবার ওয়াশিংটন ও তেহরান আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করার জোর প্রস্তুতি নিচ্ছে। চুক্তিটি সম্পর্কে সরাসরি অবগত আছেন এমন একটি নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেছে। কারণ এখনো দুই দেশের পক্ষ থেকে এই তহবিলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি। সূত্রটি জানায়, প্রস্তাবিত তহবিলটি কোনো সরকারি সহায়তা, অনুদান বা যুদ্ধ-পরবর্তী ক্ষতিপূরণ কর্মসূচি নয়।…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক চীনের ইয়েলো মাউন্টেনের হাজার বছরের পুরোনো এক পাইনগাছ রক্ষায় বছরের পর বছর পাহারা দিয়ে যাচ্ছেন হু শিয়াওসোং। প্রতিকূল আবহাওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পর্যটকদের চাপ থেকে ঐতিহাসিক এই গাছটিকে নিরাপদ রাখাই তাঁর একমাত্র দায়িত্ব। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৫০০ ফুটের বেশি উচ্চতায় অবস্থিত হুয়াংশান পর্বতে থাকা ‘ইংকেসোং’ বা ‘গেস্ট-গ্রিটিং পাইন’ গাছটির দেখভালের দায়িত্বে রয়েছেন হু।  হু হলেন ১৯তম প্রজন্মের ব্যক্তি, যিনি একরকম গাছটির ‘দেহরক্ষী’ হিসেবে কাজ করছেন। তাঁর কাজ হলো তীব্র প্রতিকূল আবহাওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অতিরিক্ত উৎসাহী পর্যটকদের হাত থেকে এ ঐতিহাসিক গাছকে রক্ষা করা। তিনি ১৬ বছর ধরে প্রতিদিন নিয়ম করে গাছটি পরীক্ষা করছেন এবং…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক নতুন হিজরি বছর উপলক্ষে পবিত্র কাবা শরিফে পুরোনো গিলাফ পরিবর্তন করে নতুন কিসওয়া পরানো হয়েছে। দীর্ঘ প্রস্তুতি ও নিখুঁত কারুশিল্পে তৈরি এই নতুন কিসওয়া ইসলামী ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এক নিদর্শন হিসেবে কাবাঘরকে নতুন আবরণে সজ্জিত করেছে। মঙ্গলবার (১৬ জুন) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, মসজিদুল হারামের অন্যতম প্রধান রীতি হিসেবে প্রতিবছর কাবা শরিফের কিসওয়া পরিবর্তন করা হয়। মক্কার কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য হোলি কাবা কিসওয়ায় কয়েক মাসের প্রস্তুতির পর নতুন এই গিলাফ তৈরির কাজ সম্পন্ন হয়। নতুন কিসওয়া তৈরিতে প্রায় ১৫০ জন সৌদি কারিগর অংশ নিয়েছেন। ১১ মাস ধরে ৪৭টি বিশেষ কালো রেশমি কাপড়ের টুকরা দিয়ে তৈরি…

বিস্তারিত