Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির
- বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন
- সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
- তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী
- বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক
- জাতিসংঘে মোদি নন, ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর
Author: দেশের আলো
নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ। সংঘাত বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কায় মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়। চিঠিটি পাঠানো হয়েছে সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস)-এর কাছে। পুলিশ সদর দপ্তরের চিঠিতে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে জড়ো হয়ে পতাকা উত্তোলন এবং ব্যানার…
নিজস্ব সংবাদদাতা আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল জব্বারকে এই নির্বাচনে দলের একক প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলনে দলের আমীর ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। একই সঙ্গে নগরীর ২৭টি ওয়ার্ডেই জামায়াতের পক্ষ থেকে যোগ্য কাউন্সিলর প্রার্থী দেওয়ারও ঘোষণা দেওয়া হয়। কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দ্রুত নির্বাচন আয়োজনের জোর দাবি জানান। তিনি বলেন, বর্তমান অনির্বাচিত প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দ্রুত দায়িত্ব অর্পণ…
নিজস্ব প্রতিবেদক সরকারপ্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসাই তাঁর শক্তির সবচেয়ে বড় উৎস বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সাধারণ মানুষের সাথে দূরত্ব তৈরি না করে দেশের ভিভিআইপিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৮ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর দায়িত্ব নেওয়া নতুন সরকারের প্রধান হিসেবে এই বাহিনীর একটি আধুনিক ফায়ারিং রেঞ্জের উদ্বোধন ও বিশেষ মহড়া প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, চার দশক আগে এই বাহিনী প্রতিষ্ঠার পর থেকে বর্তমান…
[dflip id=”14336″ type=”thumb”][/dflip]
স্পোর্টস ডেস্ক আক্রমণ আর পাল্টা আক্রমণের এক দুর্দান্ত ফুটবল নাটকে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের ডালাসে এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের এই হাই-ভোল্টেজ লড়াইয়ে দর্শকরা উপভোগ করেছেন ছয় গোলের রুদ্ধশ্বাস এক ম্যাচ। থ্রি লায়ন্সদের জয়ের কেন্দ্রে ছিলেন অধিনায়ক হ্যারি কেইন, যিনি করেছেন জোড়া গোল। দলের হয়ে বাকি দুটি গোল আসে জুড বেলিংহাম ও মার্কাস রাশফোর্ডের পা থেকে। ক্রোয়েশিয়ার হয়ে মার্তিন বাতুরিনা ও পেতার মুসা গোল করলেও শেষ পর্যন্ত তা পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে মরিয়া ছিল ইংল্যান্ড। গতি, নিখুঁত পাসিং এবং মাঝমাঠে জুড বেলিংহাম ও ননি মাদুয়েকের প্রাণবন্ত…
নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য, সংসদ সদস্যদের মধ্যে কেউ ঋণগ্রস্ত হতে পারেন, কিন্তু আইনগত অর্থে ঋণখেলাপি নন। বৃহস্পতিবার (১৮ জুন) সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও নাহিদ ইসলাম-এর পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় তিনি নির্বাচনী আইন ও প্রার্থিতা সংক্রান্ত বিধানের প্রসঙ্গও তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রচলিত আইন, বিশেষ করে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (আরপিও) এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী, কেউ আদালতের মাধ্যমে ঋণখেলাপি হিসেবে ঘোষিত হলে তিনি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারান। এমন ব্যক্তি সংসদ সদস্য পদে মনোনয়নও জমা দিতে পারেন…
নিজস্ব সংবাদদাতা আধুনিক লাশ ধোয়ার ঘর ও ফ্রি অ্যাম্বুলেন্স সেবা প্রকল্পটি বাস্তবায়ন হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে মরদেহ সংরক্ষণ ও শেষকৃত্যের প্রাথমিক প্রক্রিয়ায় সম্মানজনক সুবিধা পাবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। বুধবার (১৮ জুন) শহরের এলজিডি ভবনের বিপরীত পাশে প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় তিনি নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে দ্রুত প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ জানিয়েছেন, জরুরি সময়ে সাধারণ মানুষ যেন দ্রুত অ্যাম্বুলেন্স সেবা পান এবং মৃতদেহের শেষযাত্রার আনুষ্ঠানিকতা যথাযথ মর্যাদা ও পবিত্রতার সঙ্গে সম্পন্ন করতে পারেন, এই লক্ষ্যেই…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জে থানাকেন্দ্রিক হয়রানি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একাধিক পুলিশ সদস্যের বিরুদ্ধে বদলি, প্রত্যাহার ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত কয়েক মাসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার, ফতুল্লা ও বন্দর থানার কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়। জেলা পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জেলা পুলিশ সূত্র জানায়, অভিযোগ তদন্তে সত্যতা পাওয়ার পর বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে গত ৯ জুন রাতে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বহুল আলোচিত মামলায় সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ দেশি-বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এক দশকের বেশি সময় ধরে তদন্তের পর সংস্থাটি মামলার খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে এবং তা আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠিয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সিআইডির মুখপাত্র জসীমউদ্দিন খান এ তথ্য জানান। তিনি বলেন, প্রায় ১০ হাজার পৃষ্ঠার খসড়া চার্জশিটে দেশের ইতিহাসের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। চূড়ান্ত আইনি মতামত পাওয়ার পর মামলার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘ অনুসন্ধান ও দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার…
[dflip id=”14295″ type=”thumb”][/dflip]
