Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

নাসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী আব্দুল জব্বার

জনগণ থেকে দূরত্ব তৈরি না করার আহ্বান প্রধানমন্ত্রীর

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • নাসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী আব্দুল জব্বার
  • জনগণ থেকে দূরত্ব তৈরি না করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • কেইনের জোড়া গোলে ইংল্যান্ডের উড়ন্ত সূচনা
  • সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলা মানহানিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শেষযাত্রার সেবায় জেলা পরিষদের মানবিক পদক্ষেপ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

হয়রানি রোধে কঠোর নারায়ণগঞ্জ পুলিশ

দেশের আলোজুন ১৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জে থানাকেন্দ্রিক হয়রানি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একাধিক পুলিশ সদস্যের বিরুদ্ধে বদলি, প্রত্যাহার ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত কয়েক মাসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার, ফতুল্লা ও বন্দর থানার কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়। জেলা পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

জেলা পুলিশ সূত্র জানায়, অভিযোগ তদন্তে সত্যতা পাওয়ার পর বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে গত ৯ জুন রাতে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হাসনাঈন আহমেদকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এর আগে ৭ জুন দায়িত্বে অবহেলার অভিযোগে বন্দর থানার এসআই মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়। অভিযোগ রয়েছে, ছুরিকাঘাতে নিহত এক যুবকের পরিবারের পক্ষ থেকে মামলা করতে গেলে তিনি ঘুষ দাবি করেছিলেন। তবে অভিযোগের বিষয়ে তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়ার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

এ ছাড়া ৮ জুন বন্দর থানার এসআই মনির হোসেন, শহিদুল ইসলাম ও ফারুককে বদলি করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ প্রকাশিত হলেও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। তাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।

এর আগে গত ৬ মে ফতুল্লার দেওভোগ হাশেমবাগ এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পাঁচ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফতুল্লা মডেল থানার ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। তাদের মধ্যে এসআই আবুল বাশার, এএসআই আশিক এবং চারজন কনস্টেবল রয়েছেন।

গত ১৫ মার্চ রূপগঞ্জ থানার তিন এসআই হুমায়ুন আহমেদ, আহসানউল্লাহ ও নাদিরুল ইসলামকেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার গুরুতর অভিযোগের পর থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, “যাদের বদলি করা হয়েছে, তার কিছু স্বাভাবিক প্রক্রিয়াতে হয়েছে। তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। জনগণকে মানসম্মত সেবা দিতে পুলিশ কাজ করছে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”

সেবাপ্রার্থীদের উদ্দেশে এসপি বলেন, থানায় সেবা নিতে এসে কেউ হয়রানির শিকার হলে সরাসরি তাকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। দুর্নীতির সঙ্গে জড়িত যে কেউ হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে জেলা পুলিশ। ভালো কাজের জন্য পুরস্কার এবং অনিয়মের জন্য শাস্তি—দুই ধারাই অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণ ডায়েরি (জিডি), পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে মানুষের ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। জেলা পুলিশ জানিয়েছে, সেবার মান উন্নত করতে ভবিষ্যতেও অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষের অনেকে জেলা পুলিশের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

নাসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী আব্দুল জব্বার

By দেশের আলোজুন ১৯, ২০২৬
নারায়ণগঞ্জ

শেষযাত্রার সেবায় জেলা পরিষদের মানবিক পদক্ষেপ

By দেশের আলোজুন ১৮, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জকে মেগাসিটি রূপান্তরে চায়না হারবারের আগ্রহ

By দেশের আলোজুন ১৭, ২০২৬
বন্দর

বন্দরে জিম্মি যুবক উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

By দেশের আলোজুন ১৭, ২০২৬
নারায়ণগঞ্জ

তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে সানির শোক প্রকাশ

By দেশের আলোজুন ১৭, ২০২৬
নারায়ণগঞ্জ

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে মাসুদুজ্জামানের শোক

By দেশের আলোজুন ১৭, ২০২৬
নারায়ণগঞ্জ

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনডিএ চেয়ারম্যান রাজীবের শোক

By দেশের আলোজুন ১৭, ২০২৬
নারায়ণগঞ্জ

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এমপি আবুল কালামের শোক প্রকাশ

By দেশের আলোজুন ১৭, ২০২৬
নারায়ণগঞ্জ

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক প্রকাশ

By দেশের আলোজুন ১৭, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

শিশু নন্দিনী হত্যাকাণ্ড ঘিরে উত্তাল আদিতমারী, আহত ২০

By দেশের আলোজুন ১৭, ২০২৬

ইরান চুক্তিতে থাকছে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

ইরান-যুক্তরাষ্ট্র খসড়া চুক্তির ১৪ দফায় যা আছে

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির খসড়া প্রকাশ

Demo
আলোচিত

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬১৬ Views

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

জুন ১৪, ২০২৬১৪ Views

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬১৩ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১২ Views

স্বাস্থ্যমন্ত্রীর আল্টিমেটাম শেষে ভিক্টোরিয়ায় জেলা প্রশাসনের অভিযান

জুন ১৬, ২০২৬১১ Views

শিশু নন্দিনী হত্যাকাণ্ড ঘিরে উত্তাল আদিতমারী, আহত ২০

জুন ১৭, ২০২৬৯ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন